২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

জয় দিয়ে ভারতের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৫ নভেম্বর ২০২৬ : দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আজ বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম গ্রুপ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

জয় দিয়ে ভারতের সাফ চ্যাম্পিয়নশিপ শুরু

ঢাকা, ৫ নভেম্বর ২০২৬ : দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আজ বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম গ্রুপ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

প্রথমার্ধেই তিন গোল করে পাকিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

শিরোপা ধরে রাখার অভিযানে অনূর্ধ্ব-২৩ দল নিয়ে মাঠে নামলেও টুর্নামেন্টের শুরুটা দারুণ করেছে ভারত। প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে আক্রমণাত্মক শক্তি ও খেলার নিয়ন্ত্রণের প্রমাণ দিয়েছে দলটি।

শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে ভারত। বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ সাজায় তারা। পরিকল্পিত প্রেসিং, নিখুঁত পাসিং ও সমন্বিত আক্রমণে নিজেদের অর্ধে পাকিস্তানকে ক্রমাগত চাপে রাখে ভারতীয়রা।

১৩ মিনিটে সুহেল আহমেদ ভাটের গোলে এগিয়ে যায় ভারত। পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ ইজাজ বাটকে পরাস্ত করে বল জালে পাঠান তিনি।

এর মাত্র ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে ভারত। অভিষেকের রক্ষণভেদী থ্রু পাস থেকে বল পেয়ে গোলরক্ষক এগিয়ে আসার আগেই দৃষ্টিনন্দন শটে বল জালের ডান দিকের ওপরের কোণে পাঠান ভাট।

৩২ মিনিটে মুহাম্মদ নওশাদের থ্রু পাস থেকে গোল করে ভারতের ব্যবধান ৩-০ করেন কিপগেন। পাঞ্জাব এফসির এই মিডফিল্ডার পাকিস্তানের রক্ষণভাগকে পেছনে ফেলে দ্রুত এগিয়ে যান। গোলরক্ষক ইউসুফ ইজাজ বাট তাঁকে আটকাতে সামনে এগিয়ে এলেও শেষ পর্যন্ত বল গোললাইন অতিক্রম করে।

৩৪ মিনিটে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল পাকিস্তান। ভারতের পেনাল্টি বক্সে ঢুকে পড়া মোহাম্মদ হাইয়ান খাত্তাককে অভিষেক ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।

কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন শায়াক দোস্ত। তাঁর নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হলে তিন গোলের ব্যবধান ধরে রাখে ভারত।

বিরতির পর নিজেদেও ছন্দ ফিওে পায় পাকিস্তান। ভারতের আক্রমণ ঠেকাতে পাস দেওয়ার পথগুলো বন্ধ করে দেয় তারা। ফলে আর ব্যবধান বাড়াতে পারেনি ভারত।

তবে যোগ করা সময়ে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচে নাটকীয়তার জন্ম দেয় পাকিস্তান। বদলি খেলোয়াড় নাজিব উল্লাহ ও আলমগীর আলী খান গাজী গোল দুটি করেন।

৯০+১ মিনিটে প্রথমে ব্যবধান কমান নাজিব উল্লাহ। বক্সের মধ্যে দুর্দান্ত ক্রস পাঠান জুনায়েদ। সেখান থেকে শক্তিশালী হেডে বল জালে পাঠান নাজিব।

যোগ করা সময়ের তিন মিনিট পর বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের দারুণ ভলিতে পাকিস্তানের দ্বিতীয় গোলটি করেন আলমগীর আলী খান গাজী। তাঁর শট ঠেকানোর কোনো সুযোগই পাননি ভারতের গোলরক্ষক আরশ আনোয়ার শেখ।

তবে শেষ মুহূর্তের চাপ সামলে স্নায়ু ধরে রেখে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিশ্চিত করে ভারত।

সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। এখন পর্যন্ত নয়বার শিরোপা জিতেছে তারা, যার মধ্যে রয়েছে সর্বশেষ দুটি আসরও। এবার টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে দলটি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026