৪ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ভারত

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৪ নভেম্বর ২০২৬ : বিরাট কোহলির দুর্দান্ত ৭৪ রানের ইনিংসে বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ভারত।

কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ভারত

ঢাকা, ৪ নভেম্বর ২০২৬ : বিরাট কোহলির দুর্দান্ত ৭৪ রানের ইনিংসে বুধবার অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ভারত।

৩৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৮০তম অর্ধশতক তুলে নেন অভিজ্ঞ ডানহাতি ব্যাটার কোহলি। ম্যাচে অন্য কোনও ব্যাটারই সেভাবে আলো ছড়াতে পারেননি।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ১৮৫ রানে অলআউট হওয়ার পর ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ১৪৩ রান। ৫৬ বল হাতে রেখেই পাঁচ উইকেটে জয় নিশ্চিত করে সফরকারীরা। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

বৃহস্পতিবার ৩৮ বছরে পা দিতে যাওয়া কোহলি ইনিংসের প্রথম ওভার শেষে ক্রিজে আসেন। সাবেক অধিনায়ক রোহিত শর্মা শূন্য রানে আউট হয়ে ফিরে গেলে ব্যাটিংয়ে নামেন তিনি।

দ্রুতগতির ও বাউন্সি উইকেটে শুরু থেকেই ছন্দে ছিলেন কোহলি। কিউই পেস আক্রমণের বিপক্ষে একের পর এক দৃষ্টিনন্দন পুল ও হুক শট খেলেন তিনি।

৫১ বলের ইনিংসে ১৩টি চার ও একটি ছক্কা হাঁকান কোহলি। শর্ট বলের বিপক্ষে বারবার আক্রমণাত্মক ব্যাটিং করেছেন।

ভারতীয় অধিনায়ক শুভমান গিলের সঙ্গে ১১৩ রানের জুটি গড়েন কোহলি। ৫৬ বলে ৩৭ রান করেন গিল।

ইনিংসের ১১তম ওভারে বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়। তখন ভারতের সংগ্রহ ছিল এক উইকেটে ৫৪ রান। এক ওভার পর ১২তম ওভার শেষে আবারও বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এর মধ্যে আরও ১০ রান যোগ করে ভারত।

তৃতীয়বার খেলা শুরু হলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩২ ওভারে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৪৩ রান। অর্থাৎ ২০ ওভারে করতে হতো আরও ৭৯ রান।

পরের তিন ওভারে দুই অঙ্কের রান তুলে কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন কোহলি।

নিউজিল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন জ্যাকব ডাফি।

এর আগে বৃষ্টির কারণে ১০ মিনিট দেরিতে শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।

উইল ইয়ং ও হেনরি নিকোলস দ্রুত ফিরে গেলেও ১৪তম ওভারে দুই উইকেটে ৭৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

মঙ্গলবার অনুশীলনে ম্যাট হেনরির সঙ্গে অপ্রত্যাশিত সংঘর্ষে কনকাশনে আক্রান্ত ডেভন কনওয়ের পরিবর্তে দলে সুযোগ পাওয়া টিম সেইফার্ট ৩৮ রান করে আউট হন। মিড-অনে ক্যাচ দেওয়ার আগে পুল শট খেলতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন তিনি।

নিউজিল্যান্ডের হয়ে সেটিই ছিল সর্বোচ্চ সংগ্রহ। ড্যারিল মিচেলের ২৮ ও গ্লেন ফিলিপসের ৩০ রানের পর শেষ ব্যাটার ব্লেয়ার টিকনার ২৩ বলে ঝড়ো ৩৪ রান করেন।

ভারতের হয়ে ১০ ওভারে ৭০ রান দিয়ে চার উইকেট নেন আর্শদীপ সিং। গুরনুর ব্রার ৯.২ ওভারে ৪৪ রান দিয়ে শিকার করেন তিন উইকেট। ৪১তম ওভারে ১৮৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।

পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডে শনিবার ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হতে যাচ্ছেন টেনিস কিংবদন্তি নাদাল

রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে যুক্ত হতে যাচ্ছেন টেনিস কিংবদন্তি নাদাল

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৬ : অবসরপ্রাপ্ত টেনিস সুপারস্টার রাফায়েল নাদালকে পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। বুধবার ক্লাবটি এ তথ্য জানিয়েছে।

11/4/2026

শিরোপা ধরে রাখার চাপ নয়, ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য

শিরোপা ধরে রাখার চাপ নয়, ভালো ফুটবল খেলাই ভারতের লক্ষ্য

ঢাকা, ৪ নভেম্বর ২০২৬ : আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করতে যাচ্ছে ভারত। তবে শিরোপা ধরে রাখার চাপ নিয়ে না ভেবে ভালো ফুটবল খেলাতেই মনোযোগ দিতে চায় ভারত। এমন মন্তব্য করেছেন ভারতীয় কোচ নওশাদ মুসা।

11/4/2026

নতুন কোচ হিসেবে পার্কারকে নিয়োগ দিল ওয়েস্ট হ্যাম

নতুন কোচ হিসেবে পার্কারকে নিয়োগ দিল ওয়েস্ট হ্যাম

ঢাকা, ৪ নভেম্বর ২০২৬ : নুনো এসপিরিতো সান্তোকে বরখাস্তের পর বুধবার স্কট পার্কারকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড।

11/4/2026

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুল ও মিরাজের অবনমন

আইসিসি র‌্যাঙ্কিংয়ে তাইজুল ও মিরাজের অবনমন

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে আইসিসির সর্বশেষ টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশের দুই স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের। ওই ম্যাচে আট উইকেটে হেরেছিল বাংলাদেশ।

11/4/2026

বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি

বড়দিনের উপহার হিসেবে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চান স্যামি

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে ক্যারিবীয় জনগণকে আগাম বড়দিনের উপহার দিতে চান ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।

11/4/2026

সিলেট টেস্টের আগে তাইজুলের ফর্ম নিয়ে চিন্তিত সিমন্স

সিলেট টেস্টের আগে তাইজুলের ফর্ম নিয়ে চিন্তিত সিমন্স

সিলেট, ৪ নভেম্বর ২০২৬ : কয়েকটি ম্যাচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সাম্প্রতিক ফর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।

11/4/2026

বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে এমসিজিতে বিশেষ আয়োজন

বিগব্যাশে মুস্তাফিজ, বাংলাদেশি তারকাকে ঘিরে এমসিজিতে বিশেষ আয়োজন

ঢাকা, ৪ নভেম্বর ২০২৬ : অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে প্রথমবারের মতো নাম লিখিয়েছেন বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমান। শুধু মাঠের লড়াই নয়, মুস্তাফিজকে ঘিরে মেলবোর্নে বাংলাদেশি কমিউনিটির জন্যও থাকছে বিশেষ চমক।

11/4/2026

ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ অভিযান শুরু করতে চায় বাংলাদেশ

ঢাকা, ৪ নভেম্বর ২০২৬ : আগামীকাল বৃহস্পতিবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করবে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর দ্বিতীয়বারের মতো আঞ্চলিক শিরোপা জয়ের লক্ষ্যে শুভ সূচনা করতে চায় স্বাগতিকরা।

11/4/2026