২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

২০৩৬ অলিম্পিক আয়োজনের প্রস্তাবনা ‘খুব ভালো’ হওয়ায় আশাবাদী ভারত

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের দৌড়ে পরবর্তী ধাপে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতের কর্মকর্তারা। আয়োজক শহর হিসেবে আহমেদাবাদের পরিকল্পনা উপস্থাপনের পর এমন আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

২০৩৬ অলিম্পিক আয়োজনের প্রস্তাবনা ‘খুব ভালো’ হওয়ায় আশাবাদী ভারত

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৬ : ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের দৌড়ে পরবর্তী ধাপে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতের কর্মকর্তারা। আয়োজক শহর হিসেবে আহমেদাবাদের পরিকল্পনা উপস্থাপনের পর এমন আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ফিউচার হোস্ট কমিশনের কাছে অনলাইনে একটি প্রস্তাবনা উপস্থাপন করে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদে এই মেগা ক্রীড়া আসর আয়োজনের পরিকল্পনা ও ভাবনা তুলে ধরা হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে অবস্থিত আহমেদাবাদ ২০৩০ সালের কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্বও পেয়েছে। অলিম্পিক আয়োজনের সক্ষমতা যাচাইয়ের ক্ষেত্রে এটি শহরটির জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে।

আইওএর প্রধান নির্বাহী রঘুরাম আইয়ার সাংবাদিকদের বলেন, “প্রস্তাবনাটি খুব, খুব ভালোভাবে উপস্থাপন করা হয়েছে।” তিনি জানান, আলোচনা হয়েছে ‘খুবই সামগ্রিক পর্যায়ে’।

২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করছে আরও ছয়টি দেশ- জার্মানি, হাঙ্গেরি, কাতার, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও তুরস্ক।

আইওএর অভ্যন্তরীণ বিরোধের মধ্যেই ভারতের এই প্রস্তাবনা জমা পড়েছে।

চলতি মাসের শুরুতে আইওসির পক্ষ থেকে আইওএকে প্রশাসনিক সমস্যা সমাধানের সতর্কবার্তা দেওয়া হয়। এদিকে মনোনয়ন প্রক্রিয়ায় ‘বড় ধরনের জালিয়াতির’ অভিযোগ তুলে আইওএ সভাপতি পিটি ঊষা ঘোষণা দেন, ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি পুনরায় প্রতিদ্বন্দ্বীতা করবেন না।

আইয়ার বলেন, আইওসির সঙ্গে ভারতের প্রস্তাবনা নিয়ে ‘ধারাবাহিক সংলাপ’ চলছে। সফল প্রার্থীরা আগামী বছর কৌশলগত সংলাপের পর্যায়ে যাওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, “আমরা এখন ধারাবাহিক সংলাপের পর্যায়ে আছি। সফল হলে কৌশলগত সংলাপের ধাপে যাব, যা মার্চ বা এপ্রিলে অনুষ্ঠিত হবে।”

অলিম্পিক আয়োজনের জন্য সরকারের সব পর্যায়ের সমর্থন প্রয়োজন বলেও গুরুত্বারোপ করেন তিনি।

আইয়ার বলেন, “কোনো দেশ যখন অলিম্পিক আয়োজনের প্রস্তাব দেয়, এত বড় একটি আয়োজনের দায়িত্ব নিতে চায়, তখন শহর, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পূর্ণ সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও জানান, ২০৩৬ সালের অলিম্পিকের আয়োজক নির্ধারণে চূড়ান্ত সিদ্ধান্ত ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পর অথবা ২০২৯ সালের শুরুর দিকে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026