২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৮ রানে এগিয়ে ভারত

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : লোকেশ রাহুলের ১৩৬ ও শুভমান গিলের ৯৮ রানের ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৪৮৬ রান করেছে ভারত। ১১৮ রানে এগিয়ে আছে সফরকারীরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৮ রানে এগিয়ে ভারত

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : লোকেশ রাহুলের ১৩৬ ও শুভমান গিলের ৯৮ রানের ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ৪৮৬ রান করেছে ভারত। ১১৮ রানে এগিয়ে আছে সফরকারীরা।

দিনের খেলা শেষ হওয়ার মাত্র তিন বল আগে ১৪৬ বলে ৯৮ রান করে জ্যাকব ডাফির বলে বোল্ড হন গিল। আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু করবেন অপরাজিত ঋষভ পান্ত (৫৫) ও আনশুল কাম্বোজ (০)।

এর আগে ওপেনার যশস্বী জয়সওয়ালের ৮৫ ও তিন নম্বরে নামা দেবদত্ত পাডিক্কালের ৮০ রানের ইনিংসে ভারতের শীর্ষ পাঁচ ব্যাটারের সবাই ৫০’র উপর রান করেন।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে কাইল জেমিসন সবচেয়ে সফল। ৫৭ রানে নিয়েছেন একটি উইকেট। অন্যদিকে, ২৯ ওভারে ১৮০ রান দিয়ে নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ব্যয়বহুল বোলিংয়ের রেকর্ড গড়েছেন ডাফি। তাঁর শিকারও একটি।

মধ্যাহ্নবিরতির কিছুক্ষণ পর ২০৭ বলে ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন রাহুল। পূর্ণ গ্যালারির বেসিন রিজার্ভের দর্শকদের উষ্ণ করতালির মধ্যে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে উদযাপন করেন তিনি।

এরপর দেবদত্ত পাডিক্কালের সঙ্গে ৫৫ ওভারে ১৬৫ রানের জুটি গড়েন রাহুল। নতুন বল নেওয়ার পর জেমিসনের বলে বোল্ড হয়ে ৮০ রানে ফেরেন পাডিক্কাল।

রাহুলের এই সেঞ্চুরির মধ্য দিয়ে উপমহাদেশের বাইরে টেস্ট ক্রিকেটের সব বড় দেশে শতরানের এক কাঙ্খিত কীর্তি পূর্ণ হলো তাঁর।

রাহুল বলেন, ‘এমন কিছু অর্জন করতে পারাটা সত্যিই দারুণ অনুভূতির।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক বছরে নিউজিল্যান্ডে হওয়া টেস্ট ক্রিকেট আমি দেখেছি। ইংল্যান্ড এখানে খেলেছে, অস্ট্রেলিয়া খেলেছে, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজও এসেছে।’

‘গত ছয়-সাত মাস ধরে নিউজিল্যান্ডে টেস্ট ক্রিকেট নিয়ে ভাবছিলাম। প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি, এখানে যারা রান করেছে তাদের খেলা দেখেছি এবং কীভাবে তারা সফল হয়েছে, তা বোঝার চেষ্টা করেছি।’

ইনিংসের পাঁচ রানের মাথায় এলবিডব্লিউর আবেদন থেকে বেঁচে যান রাহুল। আম্পায়ার কুমার ধর্মসেনা তাঁকে নটআউট দেন। নিউজিল্যান্ড রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেয়।

তবে রিপ্লেতে দেখা যায়, রাহুল আউট হয়েছিল।

ঐ সময়ের কথা উল্লেখ করে রাহুল বলেন, ‘ওই ১৫ সেকেন্ড সম্ভবত আমার জীবনের সবচেয়ে দীর্ঘ ১৫ সেকেন্ড ছিল।’

চা-বিরতিতে ৩৬ রানে অপরাজিত ছিলেন গিল। নিউজিল্যান্ডের হয়ে একমাত্র উইকেটশিকারি হিসেবে কাইল জেমিসন (১/৪৪) ও ম্যাট হেনরি (১/৭০) উইকেট নেন।

শেষ সেশনে গিল ও পান্ত শতরানের জুটি গড়েন। এ সময় বিশেষ করে ডাফির বলে ডিপ স্কয়ার অঞ্চলের ওপর দিয়ে একের পর এক ছক্কা হাঁকিয়ে ঝড় তোলেন পান্ত।

দিনের প্রথম দুই সেশনেই সাবলীল ব্যাটিং করে ধীরে ধীরে নিউজিল্যান্ডের লিড কমিয়ে আনে ভারত।

মধ্যাহ্নবিরতিতে রাহুল ৯৩ রানে অপরাজিত ছিলেন। পাডিক্কালের সঙ্গে জুটিতে তখন পর্যন্ত দলের সংগ্রহে আরও ৮০ রান যোগ করেন তিনি।

১ উইকেটে ১৫৯ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল ভারত। তখনও ২০৯ রানে পিছিয়ে ছিল দলটি। রাহুল ৫২ ও পাডিক্কাল ১৬ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিনের শেষ বিকেলে দ্রুতগতিতে ৮৫ রান করে ভারতকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যান জয়সওয়াল।

সকালের সেশনে শুরুতে ধৈর্য ধরে রক্ষণাত্মক ব্যাটিং করেন রাহুল। দ্বিতীয় দিনের শেষ ভাগের তুলনায় আজ শুরুটা ভালো করেছিল নিউজিল্যান্ড। ম্যাট হেনরি ও নাথান স্মিথ মাঝেমধ্যে ব্যাটের কাছ দিয়ে বল বের করে নেন। উইকেটরক্ষক টম ব্লান্ডেলও স্টাম্পের কাছে দাঁড়িয়ে কিপিং করেন।

তবে শুষ্ক ও প্রাণহীন উইকেটে বোলারদের জন্য তেমন কিছুই ছিল না। নিচু ও ধীরগতির বাউন্সে ভরসা রেখে সহজেই ব্যাটিং করেন রাহুল ও পাডিক্কাল। বলও খুব একটা সুইং করেনি।

দুই ঘণ্টার সেশনে নিউজিল্যান্ড কোনো সুযোগই তৈরি করতে পারেনি। বরং অফ স্পিনার গ্লেন ফিলিপসকে আক্রমণে আনার পর শেষ দিকে রানের গতি বাড়ান রাহুল।

দুই দিনের খেলা পেরিয়ে গেলেও উইকেটে উল্লেখযোগ্য কোন পরিবর্তন হয়নি। ফলে ফিলিপসও তেমন টার্ন আদায় করতে পারেননি। এ সুযোগে সোজা ব্যাটে শক্তিশালী ছক্কা ও চমৎকার রিভার্স সুইপে নব্বইয়ের ঘরে পৌঁছান রাহুল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026