২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৪ রানে হারাল ভারত

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৬ : টানা দ্বিতীয় ওয়ানডেতেও কন্ডিশনের পূর্ণ সুবিধা নিয়েছেন ভারতের পেসাররা। শনিবার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৪ রানে হারাল ভারত

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৬ : টানা দ্বিতীয় ওয়ানডেতেও কন্ডিশনের পূর্ণ সুবিধা নিয়েছেন ভারতের পেসাররা। শনিবার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

ওয়েলিংটনের ভেজা কন্ডিশনে ব্যাটিং করা কঠিন হয়ে পড়ায় দ্বিতীয় ম্যাচটি কমে ৪৭ ওভারে নির্ধারিত হয়। তবে ১৩৪ রানের লক্ষ্য দিয়েও তা রক্ষা করতে পারেনি নিউজিল্যান্ড।

বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ২৬ ওভারে ভারতের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১১৩ রান। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে তখন পার স্কোর ছিল ১০৯। অর্থাৎ চার রানে এগিয়ে ছিল ভারত।

ক্রিজে ছিলেন লোকেশ রাহুল (২৬) এবং অকিব নবী (১)। এই জুটিই সফরকারীদের এগিয়ে রাখতে প্রয়োজনীয় রান তুলে নেয়।

পাঁচ ম্যাচের সিরিজ জিততে ভারতের এখন প্রয়োজন আর মাত্র একটি জয়। আগামী মঙ্গলবার হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে তৃতীয় ওয়ানডে। বুধবার অকল্যান্ডে বৃষ্টিবিঘ্নিত প্রথম ম্যাচে স্বাগতিকদের ১৮৫ রানে অলআউট করে পাঁচ উইকেটে জিতেছিল ভারত।

ক্যারিয়ারসেরা বোলিং করে ম্যাচসেরা হয়েছেন গুরনুর ব্রার। ৩০ রান দিয়ে চার উইকেট নেন তিনি। অকল্যান্ডেও তিন উইকেট নিয়েছিলেন ব্রার। দুই ম্যাচের কন্ডিশনই তাঁর বোলিংয়ের জন্য সহায়ক ছিল বলে জানান তিনি।

ব্রার বলেন, ‘নিউজিল্যান্ডে বোলিং করতে আমার খুব ভালো লাগে। এখানকার বাউন্স ও গতি আমাকে বেশ সাহায্য করে। আমি সত্যিই উপভোগ করছি।’

‘ভারতে উইকেটগুলো কিছুটা ফ্ল্যাট থাকে। এখানে বাড়তি বাউন্স পাওয়া যায়। আমি নিজের শক্তির জায়গা অনুযায়ী বোলিং করেছি, আর তাতেই কাজ হয়েছে।’

লক্ষ্য তাড়া করতে নেমে কখনোই স্বস্তিতে ছিল না ভারত। নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি প্রথমেই ভারতীয় অধিনায়ক শুভমান গিলকে গোল্ডেন ডাক এবং বিরাট কোহলিকে ৭ রানে ফিরিয়ে দলকে চাপে ফেলে দেন। ডাফি ৩৫ রানে নিয়েছেন ৩ উইকেট।

পেসার কাইল জেমিসনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহক শ্রেয়াস আইয়ারকে ৩০ রানে আউট করে দলকে ৫ উইকেটে ৮৬ রানে পরিণত করেন তিনি। তিনিও ৩৫ রানে নিয়েছেন ৩ উইকেট।

এর আগে ৪১ ওভারে অলআউট হয় নিউজিল্যান্ড। ড্যারিল মিচেলের ৫৫ এবং অধিনায়ক মিচেল স্যান্টনারের ৩১ রান ছিল তাদের ইনিংসের মূল সংগ্রহ।

স্বাগতিকদের আর কোনো ব্যাটার ১১ রানের বেশি করতে পারেননি। অনিয়মিত বাউন্স এবং ভারতীয় পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারায় তারা।

ইনিংসের ২০তম ওভারে জোড়া আঘাত হানেন ব্রার। অল্প রানে টম ল্যাথাম ও গ্লেন ফিলিপসকে ফেরালে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৫৩।

এর আগে আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ২ উইকেট তুলে নেন নবী। দুই ওপেনার উইল ইয়ং ও টিম সেইফার্টকে আউট করে ৩১ রানে ২ উইকেট নিয়ে ইনিংস শেষ করেন তিনি।

ম্যাচ শেষে ভারতের বোলিং আক্রমণের প্রশংসা করেছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি বলেন, ‘তারা খুব ভালো বোলিং করেছে, বিশেষ করে ইনিংসের শুরুতে।’

‘শুরুতেই উইকেট হারানো কখনোই ভালো নয়। আবহাওয়ার কারণে শুরু থেকেই পরিস্থিতি কঠিন হওয়ার কথা ছিল। তারা সেই পরিস্থিতির দারুণ সদ্ব্যবহার করেছে।’

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026