২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পরবর্তী ডব্লিউটিসি চক্রে বাংলাদেশের প্রতিপক্ষ হবে বড় দলগুলো

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পরবর্তী চক্রে দেশ ও বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে কয়েকটি আকর্ষণীয় দলের নাম আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

পরবর্তী ডব্লিউটিসি চক্রে বাংলাদেশের প্রতিপক্ষ হবে বড় দলগুলো

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পরবর্তী চক্রে দেশ ও বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে কয়েকটি আকর্ষণীয় দলের নাম আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

প্রতিপক্ষ দলগুলোর নাম সরাসরি উল্লেখ না করলেও তিনি বলেছেন, টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে ওই দলগুলোকে দেখতে চাইবেন ক্রিকেটপ্রেমীরা।

আজ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত প্রতিপক্ষের নাম বলব না। বাংলাদেশের বিপক্ষে ওই দলগুলোকে দেখতে মানুষ পছন্দ করবে। আমি জানি, আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হলে সবাই খুশি হবে।’

আগামী দুই বছরের আন্তর্জাতিক ক্রিকেট সূচি নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় হওয়া আলোচনাতেও সন্তোষ প্রকাশ করেন তিনি।

তামিম জানান, আলোচনায় ইতিবাচক ফল এসেছে। বিশেষ করে ডব্লিউটিসির পরবর্তী চক্রে বাংলাদেশের হোম ও অ্যাওয়ে ম্যাচের সূচি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় ভারত ও অস্ট্রেলিয়া থাকতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করার কথা জানান। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

এদিকে আসন্ন এশিয়া কাপের আগে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছেন তামিম।

তিনি বলেন, ‘পাকিস্তান ও শ্রীলঙ্কা- দুই দেশের ক্রিকেট বোর্ডই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।’

বিসিবি প্রধান মনে করেন, এ ধরনের টুর্নামেন্ট বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির সুযোগ তৈরি করবে। একই সঙ্গে ক্রিকেটপ্রেমীদের আগ্রহও বাড়বে।

এদিকে ভবিষ্যতে বাংলাদেশের টেস্ট ম্যাচের সংখ্যা বাড়ানোর বিষয়েও আলোচনা চলছে। এর অংশ হিসেবে চার দিনের টেস্ট ম্যাচ চালুর সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে।

ভারতে বাংলাদেশের প্রস্তাবিত সফরসহ কয়েকটি দ্বিপক্ষীয় সিরিজ নিয়েও আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তামিম। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026