২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ভারতের রেকর্ড ৭২০ রানের জবাবে চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১১৯-২

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে রোববার ২ উইকেটে ১১৯ রান করেছে নিউজিল্যান্ড। ভারতের প্রথম ইনিংসে রেকর্ড সংগ্রহের পর এখনও ২৩৩ রানে পিছিয়ে স্বাগতিকরা। ইনিংস ব্যবধান এড়াতে হলে আরও দীর্ঘ সময় ব্যাট করতে হবে তাদের।

ভারতের রেকর্ড ৭২০ রানের জবাবে চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১১৯-২

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে রোববার ২ উইকেটে ১১৯ রান করেছে নিউজিল্যান্ড। ভারতের প্রথম ইনিংসে রেকর্ড সংগ্রহের পর এখনও ২৩৩ রানে পিছিয়ে স্বাগতিকরা। ইনিংস ব্যবধান এড়াতে হলে আরও দীর্ঘ সময় ব্যাট করতে হবে তাদের।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দিনের খেলা শেষে ডেভন কনওয়ে ৫৯ এবং রাচিন রবীন্দ্র ২৭ রানে অপরাজিত আছেন।

চতুর্থ দিন বিকেলে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করে ভারত। নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ক্রিকেটে এটিই সর্বোচ্চ ইনিংস সংগ্রহ।

২০১৯ সালে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের ৬ উইকেটে ৭১৫ রানের ঘোষিত ইনিংসকে ছাড়িয়ে গেছে ভারতের এই সংগ্রহ।

বিদেশের মাটিতে টেস্টে এটিই ভারতের সর্বোচ্চ রান এবং টেস্ট ইতিহাসের ১৮তম সর্বোচ্চ ইনিংস।

আগের দিন ৫৫ রানে অপরাজিত থেকে চতুর্থ দিন শুরু করা ঋষভ পান্ত ১২৮ রান করে মধ্যাহ্ন বিরতির আগের শেষ বলে আউট হন। বিরতিতে যাওয়ার আগে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৬২৯ রান।

ছোটখাটো গড়নের এই উইকেটকিপার-ব্যাটার গ্লেন ফিলিপসকে লং-অফ দিয়ে ছক্কা মেরে শতরান পূর্ণ করেন। এরপর হেলমেটে চুমু খেয়ে আকাশের দিকে আঙুল তোলেন তিনি।

টেস্ট ক্রিকেটে এটি পান্তের নবম শতক। ইনিংসে ১০টি চার ও ছয়টি ছক্কা মারেন তিনি।

ধ্রুব জুরেল ছিলেন ভারতের শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন। ফিলিপসের বলে স্টাম্পড হওয়ার আগে ৭৯ বলে দ্রুতগতির ৭৮ রান করেন তিনি।

পান্ত সম্পর্কে জুরেল বলেন, ‘সে অসাধারণ একজন খেলোয়াড়। তার মানসিকতা নিয়ে আমার সব সময়ই কৌতূহল থাকে। যখনই তার সঙ্গে কথা বলি, ব্যাটিং নিয়ে তার ভাবনা জানতে চাই।’

জুরেল আরও বলেন, ‘পান্ত ব্যাটিংয়ে নামলে আমরা ভাবি, সে স্বাভাবিকভাবেই খেলবে। কিন্তু হঠাৎই সে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে কভার কিংবা অন্য কোনো জায়গা দিয়ে বল মাঠের বাইরে পাঠিয়ে দেয়।’

‘সে একেবারেই অন্য রকম একজন খেলোয়াড়।’

দিনের শুরুতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের দায়িত্ব নেন আনশুল কাম্বোজ। একের পর এক উঁচুতে তুলে ড্রাইভ ও জোরালো শট খেলেন তিনি। ৪২ বলে ৩৮ রান করে আউট হন কাম্বোজ। তার ইনিংসে ছিল ছয়টি চার ও একটি ছক্কা।

এরপর আক্রমণাত্মক হয়ে ওঠেন পান্ত। ফিলিপসের বলে বিশাল ছক্কা হাঁকান তিনি। বলটি মাঠের বাইরে গিয়ে পাশের ক্যামব্রিজ টেরেস সড়কে পড়ে।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই জাসপ্রিত বুমরাহর শিকার হন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। প্রথম ইনিংসেও একই বোলারের বলে আউট হওয়ায় এবার তার নামের পাশে যোগ হয় ‘জোড়া’ শূন্য।

প্রথম ইনিংসে অপরাজিত ১৭৫ রান করা হেনরি নিকোলস এবার ৩১ রানে আউট হন। তার ব্যাটের কানায় লেগে বল প্যাডে আঘাত করে ওপরে উঠে গেলে শর্ট লেগে দুর্দান্ত ক্যাচ নেন জুরেল।

এরপর কনওয়ে ও রবীন্দ্র অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটি গড়ে দিন শেষ করেন।

পঞ্চম দিনের আগে নিউজিল্যান্ডের অবস্থান নিয়ে রবীন্দ্র বলেন, ‘ম্যাচে আমরা বেশ পিছিয়ে আছি। আমাদের লক্ষ্য যতটা সম্ভব দীর্ঘ সময় ব্যাট করা। আমরা জানি, উইকেটটি তুলনামূলক ভালো। তাই আশা করছি, দীর্ঘ সময় ধরে নিজেদের সামর্থ্য অনুযায়ী ব্যাট করতে পারব।’

জুটি ভাঙতে নানা কৌশলে ফিল্ডিং সাজায় ভারত। কাছাকাছি কয়েকজন ফিল্ডার রাখার পাশাপাশি লেগ সাইডে বোলিং করে চাপ তৈরির চেষ্টা করে তারা। ব্যাটারদের চমকে দিতে খন্ডকালীন বোলার দেবদত্ত পাডিক্কালকেও বল তুলে দেওয়া হয়।

ভারতের ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে ১০ ওভার বল করে ৪৪ রানে ২ উইকেট নেন রবীন্দ্র। ফিলিপস ১৫৪ রানে নেন ৩ উইকেট।

নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান খরচ করা বোলার হয়েছেন পেসার জ্যাকব ডাফি। ৩৩ ওভারে ২০১ রান দিয়ে তিনি নেন ১ উইকেট।

টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো ভারতের শীর্ষ পাঁচ ব্যাটারের প্রত্যেকেই ৮০ বা তার বেশি রান করেছেন। ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ১৩৬ রান করেন লোকেশ রাহুল। জয়সওয়ালের সংগ্রহ ৮৫। পাডিক্কাল করেন ৮০ এবং অধিনায়ক শুভমান গিল করেন ৯৮ রান। এরপর শতক তুলে নেন পান্ত।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026