২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে হৃদয়ের ডাবল সেঞ্চুরি

Md. Ibrahim Mollahঢাকা

সিলেট, ৭ নভেম্বর ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ইতিহাস গড়েছেন তাওহিদ হৃদয়।

চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার হিসেবে হৃদয়ের ডাবল সেঞ্চুরি

সিলেট, ৭ নভেম্বর ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশের চতুর্থ ব্যাটার হিসেবে ইতিহাস গড়েছেন তাওহিদ হৃদয়।

এর আগে এই কীর্তি গড়েছিলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও তামিম ইকবাল।

২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ঠিক ২০০ রান করে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে একাধিক ডাবল সেঞ্চুরির মালিকও এই অভিজ্ঞ ব্যাটার। ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন তিনি।

২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ২০৬ রান করে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন তামিম ইকবাল। এরপর ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রান করে এই তালিকায় নাম লেখান সাকিব আল হাসান।

দলের কঠিন বিপর্যয় কাটিয়ে ডাবল সেঞ্চুরি করার পর বাংলাদেশের হয়ে এই সংস্করণে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক হওয়ার পথে এগিয়ে গেছেন হৃদয়। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ২১৯ রানের রেকর্ডটি মুশফিকুর রহিমের।

বাংলাদেশের স্কোর যখন ২ উইকেটে ২২ রান, তখন ক্রিজে আসেন হৃদয়। সেখান থেকে দলকে বিপর্যয়কর পরিস্থিতি থেকে টেনে তোলেন তিনি। চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমের সঙ্গে গড়েন ৭৩ রানের জুটি।

মুশফিক ৩৪ রানে আউট হওয়ার পর আবারও ধ্বস নামে বাংলাদেশের ইনিংসে। দ্রুত তিন উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৮৪ রা। এরপর অষ্টম উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে ১১৭ রানের জুটি গড়ে বাংলাদেশকে ৩০০ রানের গন্ডি পার করান হৃদয়।

সকালের সেশনে রোস্টন চেজের বলে এক রান নিয়ে ১৭১ বলে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। এরপর ওয়েস্ট ইন্ডিজের বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র ১২৩ বলে দ্বিতীয় শতক পূর্ণ করেন তিনি। এভাবে মাত্র ৩০৪ বলে নিজের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেন হৃদয়। জোমেল ওয়ারিকানের বলে লং-অফ অঞ্চলে ঠেলে দিয়ে এক রান নিয়ে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

এর মধ্য দিয়ে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে নিজের প্রথম সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়ার কীর্তি গড়লেন হৃদয়। ক্যারিয়ারে তৃতীয় টেস্টেই এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

অথচ আগের দুই টেস্টে তাঁর সংগ্রহ ছিল মাত্র ৫৪ রান।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026