২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সারাদিন ধারাবাহিকভাবে আমাদের চাপে রেখেছে হাসান : জাঙ্গু

Md. Ibrahim Mollahঢাকা

সিলেট, ৬ নভেম্বর, ২০২৬ : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ধারাবাহিকভাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের চাপে রেখেছিলেন বলে স্বীকার করেছেন ক্যারিবীয় ব্যাটার আমির জাঙ্গু। তাঁর মতে, হাসানের বোলিংয়ে সফরকারীদের সুবিধাজনক অবস্থান ক্রমেই ম্লান হয়ে যায়।

সারাদিন ধারাবাহিকভাবে আমাদের চাপে রেখেছে হাসান : জাঙ্গু

সিলেট, ৬ নভেম্বর, ২০২৬ : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ধারাবাহিকভাবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের চাপে রেখেছিলেন বলে স্বীকার করেছেন ক্যারিবীয় ব্যাটার আমির জাঙ্গু। তাঁর মতে, হাসানের বোলিংয়ে সফরকারীদের সুবিধাজনক অবস্থান ক্রমেই ম্লান হয়ে যায়।

হাসানের বলে আউট হওয়ার আগে দুর্দান্ত ১৩৩ রানের ইনিংস খেলেন জাঙ্গু। তাঁর ইনিংসের পরও প্রথম ইনিংসে ৩৫৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

শুরুর দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়া ওয়েস্ট ইন্ডিজকে শতরানের ইনিংসে উদ্ধার করেন বাঁহাতি ব্যাটার জাঙ্গু। তিনি বলেন, উইকেটে সিম মুভমেন্ট থাকায় শুরুর দিকে বাংলাদেশের বোলিং সামলানো বিশেষভাবে কঠিন ছিল।

দিন শেষে জাঙ্গু বলেন, “নির্দিষ্ট ওই সময়টাতে ধারাবাহিকভাবে সঠিক জায়গায় বল করার জন্য হাসান কৃতিত্বের দাবিদার।”

১০০ রানে ব্যাট করার সময় হাসানের একটি ডেলিভারি ছেড়ে দিতে গিয়ে অদ্ভুতভাবে বোল্ড হন জাঙ্গু। পিচে পড়ে বলটি ভেতরে ঢুকে স্টাম্পে আঘাত করে। নিজের বিচার-বিবেচনায় ভুল ছিল স্বীকার করলেও হাসানের ধারাবাহিক চাপের প্রশংসা করেন তিনি।

জাঙ্গু বলেন, “আমি ভেবেছিলাম, ওই লেংথে বলটি পিচ করার পর বাইরে বেরিয়ে যাবে। তাই আমার দিক থেকে এটি ছিল বিচার-বিবেচনার ভুল।”

সম্প্রতি ভারতে টেস্ট সিরিজ খেলার অভিজ্ঞতার সঙ্গে সিলেটের কন্ডিশনের তুলনা করে জাঙ্গু বলেন, এখানে পেস বোলাররা তুলনামূলকভাবে অনেক বেশি সহায়তা পেয়েছেন।

তিনি বলেন, “ভারতে উইকেটগুলো কিছুটা বেশি স্থিতিশীল ছিল, বল খুব বেশি পাশের দিকে মুভ করেনি। এখানে বল কিছুটা সিম করেছে। তাই নিজের টেকনিকের সঙ্গে মানিয়ে নেওয়া এবং বলকে একটু দেরিতে দেখে খেলার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল।”

তবে ম্যাচ যত এগিয়েছে, ব্যাটিং তত সহজ হয়েছে বলে মনে করেন জাঙ্গু। যদিও ৪০০ রানের লক্ষ্য পূরণ করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন তিনি, “আমরা কিছুটা হতাশ, কারণ আমাদের লক্ষ্য সম্ভবত ৪০০ রানের বেশি ছিল। বাংলাদেশ দারুণ বোলিং করেছে। আমরা জানতাম, দ্বিতীয় নতুন বল আমাদের জন্য বিপদের কারণ হতে পারে। দুর্ভাগ্যবশত আজ আমি ইনিংসটি আর বড় করতে পারিনি। তবে ৩৫০ রানের বেশি করতে পেরে আমরা সন্তুষ্ট থাকব।”

মিরপুরে প্রথম টেস্টে বড় সুইপ শট খেলতে গিয়ে আউট হওয়ার পরও নিজের আক্রমণাত্মক মানসিকতা পরিবর্তনের কোনো ইচ্ছা নেই বলে জানান এই ব্যাটার।

তিনি বলেন, ওই শট তাঁর শক্তির জায়গাগুলোর একটি। একই ধরনের সুযোগ পেলে আবারও শটটি খেলবেন, “আমি আমার মানসিকতায় কোনো পরিবর্তন আনিনি। আবারও যদি ওই শট খেলার প্রয়োজন হতো, তাহলে আমি সেটিই খেলতাম। সেদিন শুধু শটটি খুব বাজেভাবে খেলেছিলাম। আমার কাছে বিষয়টি ছিল নিজের শক্তির জায়গায় আস্থা রাখা এবং একবারে একটি বল খেলার।”

সামনের পরিকল্পনা নিয়ে জাঙ্গু বলেন, ম্যাচের নিয়ন্ত্রণ নিতে প্রথম ইনিংসে বাংলাদেশকে ২৫০ রানের নিচে আটকে রাখার লক্ষ্য থাকবে ওয়েস্ট ইন্ডিজের।

উইকেট ক্রমেই ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে উঠছে এবং বাংলাদেশের পেসাররা অসাধারণ বোলিং করেছেন বলেও স্বীকার করেন তিনি। তাঁর মতে, ব্যাটাররা একবার উইকেটে থিতু হয়ে গেলে তাঁদের আউট করা কঠিন হয়ে পড়ে।

তিনি আরও বলেন, “আপনি অতিরিক্ত কিছু খুঁজতে গিয়ে মাঠে নামতে পারবেন না, কারণ ব্যাটাররা দ্রুত রান করে ফেলবে। উইকেট পেতে হলে আমাদের চাপ তৈরি করতে হবে এবং ধৈর্য ধরে থাকতে হবে।”

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026