২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ঘরের মাঠে পাঁচ উইকেট পেয়ে আনন্দিত হাসান

Md. Ibrahim Mollahঢাকা

সিলেট, ৬ নভেম্বর, ২০২৬: চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় উইকেট শিকারকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তিনি বলেছেন, দেশের মাটিতে পাঁচ উইকেট শিকার সবসময়ই তাঁকে দারুন একটা স্বস্তি দেয়।

ঘরের মাঠে পাঁচ উইকেট পেয়ে আনন্দিত হাসান

সিলেট, ৬ নভেম্বর, ২০২৬: চলমান দ্বিতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় উইকেট শিকারকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তিনি বলেছেন, দেশের মাটিতে পাঁচ উইকেট শিকার সবসময়ই তাঁকে দারুন একটা স্বস্তি দেয়।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৩৫৬ রানে অলআউট করেছে বাংলাদেশ। হাসান ৯০ রানে ৬ উইকেট নেন। এর ফলে বড় সংগ্রহের পথে থাকা সফরকারীদের থামিয়ে ম্যাচে ফেরে স্বাগতিক বাংলাদেশ।

দিনের খেলা শেষে সাংবাদিকদের হাসান বলেন, “ঘরের মাঠে পাঁচ উইকেট নেওয়া আমার জন্য সবসময়ই বিশেষ কিছু। নিজেদের মাঠে পারফর্ম করার ভালো সুযোগ ছিল। আলহামদুলিল্লাহ, আমি খুশি।”

এ নিয়ে পাঁচটি ভিন্ন দেশে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়লেন ডানহাতি এই পেসার। বিরল এ অর্জনে অস্ট্রেলিয়ার নাথান লায়নের পাশে জায়গা করে নিয়েছেন তিনি। পাঁচটি ভিন্ন দেশে এ কীর্তি গড়া একমাত্র দুই পেসারের একজন হাসান।

তবে হাসান সবকিছু সহজভাবে নিতে পছন্দ করেন। বোলিংয়ে শৃঙ্খলা বজায় রাখা এবং দলের প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নেই তাঁর মনোযোগ।

তিনি বলেন, “আমি সবসময় চেষ্টা করি বিষয়গুলো সহজ রাখতে। নিজের পরিকল্পনা বাস্তবায়ন, লাইন ও লেংথে শৃঙ্খলা বজায় রাখা এবং নির্দিষ্ট পরিস্থিতিতে দলের কী প্রয়োজন, তা বোঝার ওপর গুরুত্ব দিই।”

বিরাট কোহলি, রোহিত শর্মা, বাবর আজম ও স্টিভ স্মিথের মতো কয়েকজন তারকা ব্যাটারের মধ্যে টেস্টে তাঁর সবচেয়ে স্মরণীয় উইকেট কোনটি, এমন প্রশ্নে ভারতীয় ব্যাটিং মাস্টারমাইন্ড কোহলির নাম বেছে নেন হাসান।

তিনি বলেন, “টেস্ট ক্রিকেটে প্রতিটি পাঁচ উইকেট শিকারের কীর্তিই বিশেষ। তবে নিঃসন্দেহে বিরাট কোহলির উইকেটটিই আমি সবচেয়ে বেশি ভালোভাবে স্মরণ করি।”

ব্যাটিং-সহায়ক সিলেটের উইকেটে বাংলাদেশের পেসাররা কীভাবে প্রভাব বিস্তার করেছেন, সেটিও ব্যাখ্যা করেন হাসান। তাঁর মতে, প্রথম এক থেকে দুই ঘণ্টা উইকেটে সিম মুভমেন্ট ও সুইংয়ের কিছুটা সহায়তা ছিল। এরপর উইকেট আরও ফ্ল্যাট হয়ে যায়।

পরিবর্তিত পরিস্থিতিতেও তিনি ও সতীর্থ পেসার তাসকিন আহমেদ লাইন ঠিক রাখা এবং ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

নিজের বোলিংয়ে অস্বাভাবিক এক স্টাম্পিংয়ের পরিকল্পনার কথাও জানান হাসান। ব্যাটার ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলার প্রবণতা লক্ষ করে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত উইকেটরক্ষককে স্টাম্পের আরও কাছে আনার পরামর্শ দিয়েছিলেন।

হাসান বলেন, “শান্ত ভাই আমাকে বলেছিলেন, উইকেটরক্ষক কাছে এলে ব্যাটার হয়তো পা কম ব্যবহার করবে এবং আক্রমণাত্মক শট খেলার প্রবণতাও কমাতে পারে। আমি তাঁকে বলেছিলাম, পরিকল্পনাটি নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করলে এগিয়ে যেতে। তিনি তা-ই করেছেন এবং আমরা পরিকল্পনাটি ভালোভাবে বাস্তবায়ন করেছি।”

তিনি বলেন, বোলিংয়ের কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হলো ভিন্নতা ব্যবহার করে ব্যাটারকে ফাঁদে ফেলা। একই ধরনের ডেলিভারি বারবার করে ব্যাটারের মনে একটি প্রত্যাশা তৈরি করেন তাঁরা। এরপর ভিন্ন পরিকল্পনায় তাঁকে চমকে দেওয়ার চেষ্টা করেন।

“ছয় বলের মধ্যে আমরা চেষ্টা করি নির্দিষ্ট একটি ধরনে দুই বা তিনটি বল করতে, যাতে ব্যাটার একই ধরনের ডেলিভারি প্রত্যাশা করতে শুরু করে। এরপর ভিন্ন পরিকল্পনায় উইকেট নেওয়ার মতো একটি বল করি।”

“সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে এবং সঠিক জায়গায় বল করতে পারলে আমরা উইকেট পাওয়া সহজ হয়।”

ইংলিশ কাউন্টি দল কেন্টের হয়ে খেলার অভিজ্ঞতাও ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করেছে বলে জানান হাসান। বিশেষ করে অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলতে এ অভিজ্ঞতা কাজে এসেছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026