২৫ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

কেপ টাউন টেস্টে ফিরছেন গ্রিন

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : ইনজুরির কারণে সিরিজের প্রথম দুই টেস্ট খেলতে না পারা অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ফিরতে যাচ্ছেন ।

কেপ টাউন টেস্টে ফিরছেন গ্রিন

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : ইনজুরির কারণে সিরিজের প্রথম দুই টেস্ট খেলতে না পারা অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে ফিরতে যাচ্ছেন ।

তবে তৃতীয় টেস্টে শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলতে হবে গ্রিনকে। দলের মেডিকেল টিমের কাছ থেকে বোলিং করার অনুমতি পাননি তিনি।

চলমান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময় পেটে মাংসপেশির ইনজুরিতে পড়েন গ্রিন। দক্ষিণ আফ্রিকার পেসার কর্বিন বশের ফুলটস বল গ্রিনের পেটে আঘাত করে। পরবর্র্তীতে পেটের মাংসপেশিতে অস্বস্তি অনুভব করেন তিনি।

ইনজুরির কারণে সিরিজের প্রথম দুই টেস্টে খেলতে পারেননি গ্রিন। তৃতীয় টেস্ট দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। এত দ্রুত মাঠে ফিরতে পারবেন, সেটি ভাবতেই পারেননি গ্রিন। তৃতীয় টেস্টেও খেলা হবে না বলে ধারণা ছিল তার।

গ্রিন বলেন, ‘আমি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। পুরোপুরি না হলেও এত দ্রুত চোট সেরে যাওয়ায় অবাক হয়েছি। অন্তত ব্যাটিং তো করতে পারবো। এখন মাঠে ফিরে সিরিজের শেষ ম্যাচে দলের জন্য অবদান রাখতে চাই।’

গ্রিন ফেরায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের একাদশ থেকে একটি পরিবর্তন হচ্ছে, এটি একরকম নিশ্চিত। এতে একাদশ থেকে বাদ পড়তে পারেন ওপেনার নিক ম্যাডিসন ও পেস বোলিং অলরাউন্ডার বেউ ওয়েবস্টারের মধ্যে যেকোন একজন। দ্বিতীয় টেস্টে ম্যাডিসন ৮ ও ওয়েবস্টার ২১ রান করেন।

আগের দুই টেস্টেই ওপেনার হিসেবে নেমেছিলেন ম্যাডিসন। পরের ম্যাচের একাদশ থেকে ম্যাডিসন বাদ পড়লে ট্রুাভিস হেডের সাথে ইনিংস শুরু করবেন ম্যাট রেনশ। সেক্ষেত্রে মিডল অর্ডারে রেনশর পাঁচ নম্বর জায়গায় দেখা যাবে গ্রিনকে।

তবে ওয়েবস্টারকে বাদ দিলে একজন পেসার কম নিয়ে মাঠে নামতে হবে অস্ট্রেলিয়াকে। যেহেতু গ্রিন বোলিং করতে পারবেন না, সেহেতু ওয়েবস্টারকে একাদশ থেকে বাদ দেওয়ার ঝুঁকি নিবে না অসিরা। তাই তৃতীয় টেস্টের একাদশ সাজাতে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে অসি টিম ম্যানেজমেন্টকে।

ওয়েবস্টার বাদ পড়লে, সাত নম্বরে খেলতে হবে গ্রিনকে। ব্যাটিং অর্ডারে যেকোন পজিশনে খেলার জন্য প্রস্তুত গ্রিন। তিনি বলেন, ‘আমার মনে হয়, ব্যাটিং অর্ডারে যেকোন জায়গায় খেলার জন্য আমার যথেষ্ট অভিজ্ঞতা আছে। তবে আমি চার বা পাঁচ নম্বরে খেলতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। পাশাপাশি এটিইও ঠিক যে, আমাদের দলে বেশ কিছু অসাধারণ ক্রিকেটার এই পজিশনে ব্যাট করে থাকে। এজন্য তাদেরকেই সবার আগে প্রাধান্য দিতে হবে।’

আগামী ২৭ অক্টোবর কেপ টাউনে সিরিজ নির্ধারণী টেস্ট খেলতে নামবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

ডারবানে প্রথম টেস্ট ২১৪ রানে জিতে সিরিজ শুরু করে অস্ট্রেলিয়া। এরপর গেবেরহাতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ইনিংস ও ৩১ রানে জিতে সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা।

অধিনায়ক তেম্বা বাভুমার লড়াকু সেঞ্চুরি এবং দুই পেসার মার্কো জানসেন ও কাগিসো রাবাদার বোলিং দৃঢ়তায় সিরিজের সমতা ফেরায় প্রোটিয়ারা। বাভুমা ১৭৯ রান, জানসেন ৮৫ ও সিমোন হার্মার ৮২ রান করেন। বল হাতে জানসেন ৬ ও রাবাদা ৬ উইকেট শিকার করেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬: কুর্মিটোলা গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে ‘৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬’ এর সমাপনী আজ অনুষ্ঠিত হয়েছে।

10/25/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ব্যাটিং অনুশীলনে লিটন

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাডেমি মাঠে আজ ব্যাটিং অনুশীলনের সময় বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসকে কোনো ধরনের অস্বস্তি বোধ করতে দেখা যায়নি, যা থেকে মনে হচ্ছে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য পুরোপুরি প্রস্তুত।

10/25/2026

তৃতীয় দিনে পুরুষ একক ও দ্বৈতে দারুণ লড়াই

তৃতীয় দিনে পুরুষ একক ও দ্বৈতে দারুণ লড়াই

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ : বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চলছে ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬’। প্রতিযোগিতার তৃতীয় দিনে আজ রোববার পুরুষ একক ও দ্বৈত ইভেন্টে বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে শাটলাররা নিজেদের সেরাটা দিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছেন।

10/25/2026

ইমরানুরের দ্বিতীয় স্বর্ণ, নারীদের ২০০ মিটারে শিরিনের রেকর্ড

ইমরানুরের দ্বিতীয় স্বর্ণ, নারীদের ২০০ মিটারে শিরিনের রেকর্ড

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬: কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী ও সেনাবাহিনীর অ্যাথলেটরা। পুরুষদের ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন নৌবাহিনীর ইমরানুর রহমান। নারীদের একই ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড গড়ে সেরা হয়েছেন শিরিন আক্তার।

10/25/2026

কম্পাউন্ডের দুই বিভাগেই শীর্ষে বাংলাদেশের নেওয়াজ ও বন্যা

কম্পাউন্ডের দুই বিভাগেই শীর্ষে বাংলাদেশের নেওয়াজ ও বন্যা

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬: ইরাকের সুলাইমানিয়াহ শহরে অনুষ্ঠিত ‘২০২৬ এশিয়া কাপ, ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং টুর্নামেন্ট, স্টেজ-২’-এর কোয়ালিফিকেশন রাউন্ডে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। প্রতিযোগিতার কম্পাউন্ড পুরুষ ও মহিলা- উভয় বিভাগেই শীর্ষ স্থান অর্জন করেছেন লাল-সবুজের দুই আর্চার নেওয়াজ আহমেদ রাকিব ও বন্যা আক্তার। পাশাপাশি রিকার্ভ পুরুষ বিভাগেও তৃতীয় স্থানে থেকে চমক দেখিয়েছেন আব্দুর রহমান আলিফ।

10/25/2026

জ্বরে আক্রান্ত কোর্তোয়া এল ক্লাসিকোয় খেলতে পারবেন না

জ্বরে আক্রান্ত কোর্তোয়া এল ক্লাসিকোয় খেলতে পারবেন না

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ : জ্বরে আক্রান্ত হওয়ায় বার্সেলোনার বিপক্ষে বহুল প্রতীক্ষিত ‘এল ক্লাসিকো’ ম্যাচে খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কোর্তোয়া। রোববার ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

10/25/2026

তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনাই ‘নতুন কুঁড়ি’র লক্ষ্য

তৃণমূলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড় তুলে আনাই ‘নতুন কুঁড়ি’র লক্ষ্য

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসর উদ্বোধন করবেন। দ্বিতীয় আসরে অংশ গ্রহণের জন্য ইতোমধ্যে প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন রেজিস্ট্রেশন হয়েছে।

10/25/2026

এএফসির সমর্থন পেয়ে আত্মবিশ্বাসী ফিফা সভাপতি ইনফান্তিনো

এএফসির সমর্থন পেয়ে আত্মবিশ্বাসী ফিফা সভাপতি ইনফান্তিনো

ঢাকা, ২৫ অক্টোবর ২০২৬ : ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব ব্যর্থ হওয়ার পর নানা মহল থেকে সমালোচনা ও পদত্যাগের দাবি উঠলেও আত্মবিশ্বাসী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বের বিভিন্ন দেশের সদস্য সংস্থাগুলোর কাছ থেকে ব্যাপক সমর্থন পাওয়ার দাবি করেছেন তিনি।

10/25/2026