২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় : ক্রীড়া প্রতিমন্ত্রী

Md. Ibrahim Mollahঢাকা

নওগাঁ, ১০ নভেম্বর, ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।

সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় : ক্রীড়া প্রতিমন্ত্রী

নওগাঁ, ১০ নভেম্বর, ২০২৬ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।

বিগত ১৭ বছর ফ্যাসিবাদী সরকারের অনিহা আর অবহেলার কারণে দেশের ক্রীড়াঙ্গন ধ্বংস হয়ে গিয়েছিল। সবগুলো স্টেডিয়াম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দেশে ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ প্রতিভা থাকা সত্বেও উন্নত মানের খেলোয়াড় তৈরি হওয়ার সুযোগ সৃষ্টি হয়নি।

প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার বিকেল ৪টায় নওগাঁয় জেলা প্রশাসক আন্ত:উপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেছেন।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা: ইকরামুল বারী টিপু।

এছাড়া অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন সহ জেলা পর্যায়ের সকল কর্মকর্তা, সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। কারণ আমরা বিশ্বাস করি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দূর্নীতি মুক্ত রাষ্ট্র গঠন করতে হলে খেলাধুলার সম্প্রসারণের কোন বিকল্প নাই। ক্রীড়াঙ্গনের উন্নয়নের মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটিয়ে মাদকমুক্ত সুস্থ্য জাতি গঠন করার লক্ষ্যে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। 'সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে যখন দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই স্বৈরাচারের কিছু প্রেতাত্মা সমাজের ভেতরে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুলিশ প্রশাসনসহ সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এসব স্বৈরাচারী চক্রের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়াতে হবে।

দীর্ঘদিন পর এমন একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজনকে ঘিরে নওগাঁ উৎসবের শহরে পরিনত হয়। দুপুরের পর থেকে শহরের বিভিন্ন মহল্লা এমনকি শহরের পাশ্ববর্তী গ্রামগুলো থেকে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক স্টেডিয়ামে আসতে শুরু করে। বিকেলের মধ্যে পুরো স্টেডিয়াম পূর্ণ হয়ে যায়।

এই টুর্নামেন্টে নওগাঁ জেলার ১১টি উপজেলা ও ১টি পৌরসভাসহ মোট ১২টি ফুটবল দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে মান্দা উপজেলা এবং রানীনগর উপজেলা দল। ম্যাচে রানীনগর উপজেলা দল ২-১ গোলে মান্দা উপজেলা দলকে পরাজিত করে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026