২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

২০২৭ বিশ্বকাপের ভেন্যু ভিক্টোরিয়া ফলসে প্রথম আনুষ্ঠানিক ম্যাচ অনুষ্ঠিত

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬: ভিক্টোরিয়া ফলসের নতুন মোসি-ওয়া-তুনিয়া ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে প্রথম আনুষ্ঠানিক ম্যাচ। জিম্বাবুয়ে প্রো৫০ চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে স্বল্প রানের লড়াইয়ে তলানির দল সাউদার্ন রকসকে পাঁচ উইকেটে হারিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা টাস্কার্স। ম্যাচটিতে জিম্বাবুয়ের তারকা আন্তর্জাতিক ক্রিকেটাররা ছিলেন আলোচনার কেন্দ্রে।

২০২৭ বিশ্বকাপের ভেন্যু ভিক্টোরিয়া ফলসে প্রথম আনুষ্ঠানিক ম্যাচ অনুষ্ঠিত

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬: ভিক্টোরিয়া ফলসের নতুন মোসি-ওয়া-তুনিয়া ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে প্রথম আনুষ্ঠানিক ম্যাচ। জিম্বাবুয়ে প্রো৫০ চ্যাম্পিয়নশিপের এই ম্যাচে স্বল্প রানের লড়াইয়ে তলানির দল সাউদার্ন রকসকে পাঁচ উইকেটে হারিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা টাস্কার্স। ম্যাচটিতে জিম্বাবুয়ের তারকা আন্তর্জাতিক ক্রিকেটাররা ছিলেন আলোচনার কেন্দ্রে।

প্রথমে ব্যাট করতে নেমে সাউদার্ন রকসকে ৪৪ ওভারের মধ্যে ১৪৯ রানে অলআউট করে টাস্কার্স। পেসার ব্র্যাড ইভান্স ৩১ রানে চার উইকেট নেন। প্রতিপক্ষের প্রথম ও শেষ উইকেটটিও ছিল তার শিকার। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৫ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে টাস্কার্স। অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেইলর অপরাজিত ৬৭ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন।

ক্রিকেট জিম্বাবুয়ের ইউটিউব চ্যানেলে ম্যাচের সীমিত সম্প্রচার এবং দুই দলের শক্তির ব্যবধানের কারণে উইকেট সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া কঠিন ছিল। তবে পেসার ইভান্স ও আর্নেস্ট মাসুকু ভালো বাউন্স আদায় করতে পেরেছেন বলে মনে হয়েছে। টেইলরের ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা। এর মধ্যে ম্যাচ শেষ করা ছক্কাটিও ছিল। এতে আউটফিল্ড বেশ দ্রুতগতির বলে ধারণা পাওয়া গেছে।

ম্যাচে ব্যবহৃত পিচটি মাঠের ছয়টি পিচের একটি। কয়েক মাস আগে আইসিসির সঙ্গে সমন্বয় করে পিচগুলো তৈরি করা হয়েছিল। তবে গ্যালারিসহ মাঠের অন্যান্য অংশের নির্মাণকাজ এখনো চলছে। এ কারণে প্রো৫০ চ্যাম্পিয়নশিপের ম্যাচটি দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হয়েছে। তবে কয়েকজন খেলোয়াড়ের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল। অদূর ভবিষ্যতে দর্শকদের জন্য স্টেডিয়ামটি খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

টেইলর ক্রিকইনফোকে বলেন, “এমন একটি দিন এবং ঐতিহাসিক ভেন্যুতে প্রথম ম্যাচের অংশ হতে পারা ছিল অসাধারণ অভিজ্ঞতা। এখানে যে উন্নয়নকাজ হয়েছে এবং জায়গাটিকে যেভাবে গড়ে তোলা হয়েছে, তা সত্যিই চমৎকার।”

তিনি আরও বলেন, “উইকেটটি ছিল দুর্দান্ত। ক্রিকেট খেলার জন্য দারুণ একটি উইকেট ছিল এটি। মাঠের কর্মীরা অসাধারণ কাজ করেছেন। পৃথিবীর সত্যিই এক অপূর্ব অংশ এটি। অবিশ্বাস্য এই ক্রিকেট স্টেডিয়াম অসংখ্য মানুষের আনন্দের উপলক্ষ হয়ে উঠবে।”

গত মাসে ২০২৭ বিশ্বকাপের সব ভেন্যু পরিদর্শন করে আইসিসি। ভিক্টোরিয়া ফলসের স্টেডিয়ামের অগ্রগতিতে বিশেষভাবে সন্তুষ্ট ছিল তারা।

২০২৭ বিশ্বকাপের আইসিসির টুর্নামেন্ট পরিচালক সারাহ এডগার ক্রিকইনফোকে বলেন, “সব বড় ধরনের অবকাঠামোগত কাজ সম্পন্ন হয়েছে। স্টেডিয়ামটি এমনভাবে পরিকল্পনা ও নির্মাণ করা হয়েছে, যাতে শুধু বিশ্বকাপের ম্যাচ আয়োজনেই এটি সীমাবদ্ধ না থাকে। এখানে আলাদা নেট ও অনুশীলনের মাঠ রয়েছে। আমাদের বিশ্বাস, ভবিষ্যতেও এটি টেকসই একটি ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে।”

শনিবার ঐ দুই দলের মধ্যে এই স্টেডিয়ামে আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০২৭ সালে মোসি-ওয়া-তুনিয়া ক্রিকেট স্টেডিয়ামে প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের বড় পরিকল্পনা রয়েছে। জানা গেছে, স্টেডিয়ামটির উদ্বোধনী আন্তর্জাতিক ম্যাচে খেলার জন্য দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানানো হয়েছে। গত বছরের অক্টোবরে নামিবিয়ার উইন্ডহোক ক্রিকেট গ্রাউন্ডেও একইভাবে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল দক্ষিণ আফ্রিকা।

২০২৭ বিশ্বকাপে মোসি-ওয়া-তুনিয়া ক্রিকেট স্টেডিয়ামে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৪ অক্টোবর জিম্বাবুয়ে ও ভারতের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে শুরু হবে এই ভেন্যুর বিশ্বকাপ আয়োজন। এরপর ২৮ ও ৩০ অক্টোবর এবং ১ নভেম্বর অনুষ্ঠিত হবে সুপার সেভেন পর্বের তিনটি ম্যাচ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026