২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

হৃদয়ের সবকিছুই ছিল অসাধারণ : সিমন্স

Md. Ibrahim Mollahঢাকা

সিলেট, ৭ নভেম্বর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় ও শেষ টেস্টে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছেন তাওহীদ হৃদয়। এই ইনিংসের পর বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স হৃদয়ের ভূয়সী প্রশংসা করেছেন।

হৃদয়ের সবকিছুই ছিল অসাধারণ : সিমন্স

সিলেট, ৭ নভেম্বর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দ্বিতীয় ও শেষ টেস্টে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করে বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ করে দিয়েছেন তাওহীদ হৃদয়। এই ইনিংসের পর বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স হৃদয়ের ভূয়সী প্রশংসা করেছেন।

৩৫৯ বলে ২২টি চার ও ১১টি ছক্কায় অপরাজিত ২৪২ রান করেন হৃদয়। যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। তাঁর ইনিংসে ভর করে প্রথম ইনিংসে ৩৮৬ রান করে বাংলাদেশ। একপর্যায়ে ১৮৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়া স্বাগতিকরা শেষ পর্যন্ত ৩০ রানের লিড নেয়।

হৃদয়ের ইনিংসকে অসাধারণ উল্লেখ করে সিমন্স বলেন, দায়িত্ব নিয়ে ব্যাটিং এবং দীর্ঘ সময় ক্রিজে থাকার পর শেষ দিকে ক্লান্ত হয়ে পড়লেও অসাধারণ দৃঢ়তা দেখিয়েছেন এই ব্যাটার।

দিনের খেলা শেষে সাংবাদিকদের সিমন্স বলেন, “এটি ছিল অসাধারণ একটি ইনিংস। ক্লান্ত হবার পরও সে যেভাবে বাউন্ডারি খুঁজে পেয়েছে এবং ছক্কা মেরেছে, তা অবিশ্বাস্য।”

“কোন শট কখন খেলতে হবে এবং শেষ তিন ব্যাটারকে কখন স্ট্রাইক দিতে হবে, সে বিষয়ে অসাধারণ ম্যাচ সচেতনতার পরিচয় দিয়েছে হৃদয়। এই ইনিংসে সে যা করেছে, তার সবকিছুই ছিল অসাধারণ।”

ঢাকায় প্রথম টেস্টে হৃদয়ের ব্যাটিংয়ে তেমন প্রভাব না থাকায় সিলেটের ইনিংসটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ওই ম্যাচে কিছু দায়িত্বজ্ঞানহীন শট খেলার কারণে দীর্ঘ সংস্করণের ক্রিকেটে তাঁর ব্যাটিং পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছিল।

তবে বাংলাদেশের কোচ মনে করেন, টেস্ট ব্যাটার হিসেবে দ্রুত পরিণত হচ্ছেন হৃদয়। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে ভুল করার জন্য তাঁকে কঠোরভাবে বিচার করা উচিত নয়।

সিমন্স বলেন, “হ্যাঁ, ঢাকায় সে দু-একটি বাজে শট খেলেছিল। কিন্তু সেটি ছিল তার দ্বিতীয় টেস্ট ম্যাচ। তাই ওই ভুলের জন্য তাকে দোষারোপ করা যায় না। আমার মনে হয়, সে দ্রুত পরিণত হচ্ছে এবং আজ আমরা সেটির প্রমাণ দেখেছি।”

ইনিংস চলাকালে হৃদয়কে কোনো বিশেষ নির্দেশনা দেননি বলেও জানান বাংলাদেশের কোচ। তাঁর মতে, মাঠে নামার পর ব্যাটারদের নিজেদের দায়িত্ব নিতে হয়।

সিমন্স বলেন, “তুমি যখন ব্যাটিং করছ, তখন কীভাবে ব্যাটিং করতে হবে, সে বিষয়ে আমি বার্তা পাঠাতে পারি না। একবার সীমানা অতিক্রম করে মাঠে ঢুকে পড়লে দায়িত্ব তাদেরই।”

হৃদয়কে সহযোগিতা করায় তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদেরও প্রশংসা করেন সিমন্স। বিশেষজ্ঞ ব্যাটারদের সঙ্গে ক্রিজে টিকে থেকে লড়াই চালিয়ে যাওয়ার যে কৌশল দলের ছিল, এই দুই বোলার সেটিই অনুসরণ করেছেন বলে জানান তিনি।

সিমন্স আরও জানান, ওপেনার সাদমান ইসলাম গুরুতর চোট পেয়েছেন। শুক্রবার তাঁকে হুইলচেয়ারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়েছে। দুই দিনের বিশ্রামে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন কোচ। ইনিংস চলাকালে সাদমানের প্রয়োজন না হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি।

এদিকে দ্বিতীয় ইনিংসে তিন স্পিনার আরও ভালো প্রভাব ফেলবেন বলে বিশ্বাস করেন সিমন্স। এই টেস্টে বাংলাদেশ একজন পেসার কম নিয়ে খেলেছে—- এমন ধারণাও নাকচ করে দেন তিনি।

তাঁর মতে, ঢাকা টেস্ট এবং সিলেটে প্রথম ইনিংসে স্পিনাররা এখনো নিজেদের প্রকৃত সামর্থ্য দেখাতে পারেননি। সুযোগ পেলে তাঁরা ভালো করবেন বলে আত্মবিশ্বাসী বাংলাদেশের কোচ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026