২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ওভারটনের পাঁচ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে ইংল্যান্ড

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬: জেমি ওভারটনের পাঁচ উইকেট প্রাপ্তিতে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। শুক্রবার উলংগাব্বায় ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

ওভারটনের পাঁচ উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে ইংল্যান্ড

ঢাকা, ২৭ নভেম্বর ২০২৬: জেমি ওভারটনের পাঁচ উইকেট প্রাপ্তিতে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। শুক্রবার উলংগাব্বায় ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের বোলারদের দুর্দান্ত বোলিংয়ের মুখে ১৬.৫ ওভারে মাত্র ১০৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ব্যাটিং ধসের নেতৃত্ব দেন ওভারটন।

শুরুতেই বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ ৮ বলে ১১ রান করে আউট হন। জেক ফ্রেজার-ম্যাকগার্ক ১১ বলে ২২ রান করেন, যেখানে ছিল একটি চার ও দুটি ছক্কা।

স্যাম হার্পার কিছুটা প্রতিরোধ গড়ে ১৪ বলে ২৬ রান করেন। তাঁর ইনিংসে ছিল একটি চার ও তিনটি ছক্কা। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় কোনো জুটি গড়তে পারেনি অস্ট্রেলিয়া।

নিকিল চৌধুরী ২২ বলে ১৯ এবং মিচেল ওভেন ১৩ বলে ১৭ রান করেন। ওভেনের ইনিংসে ছিল একটি চার ও একটি ছক্কা। টিম ডেভিড (৬) ও জোয়েল ডেভিস (৩) উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি। ফলে ইনিংসে গতি পায়নি অস্ট্রেলিয়া।

ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন ওভারটন। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। লিয়াম ডওসন ৩ ওভারে ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। স্যাম কারান ১.৫ ওভারে ১৭ রান দিয়ে পান ১ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভারে ৩ উইকেটে ৫৩ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরে লক্ষ্য পুন:নির্ধারণ করা হয়।

বৃষ্টির পর ১৭ ওভারে ইংল্যান্ডের নতুন লক্ষ্য দাঁড়ায় ৯৮ রান। অর্থাৎ ৬৬ বলে আরও ৪৫ রান করতে হতো সফরকারীদের। পরে আরেক দফা লক্ষ্য সংশোধন করে ১৬ ওভারে ৯৩ রান নির্ধারণ করা হয়। ফলে জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল আরও ৪০ রান।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১৩ বলে ৩২ রান করেন আনিউরিন ডোনাল্ড। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কা। জর্ডান কক্স ১৪ বলে অপরাজিত ৩৩ রান করে জয় নিশ্চিত করেন। তাঁর ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কা।

ফিল সল্ট ৭ বলে ৫ রান করে ফেরেন। অধিনায়ক হ্যারি ব্রুক ৮ বলে ৯ রান করে রাইলি মেরেডিথের শিকার হন। ডোনাল্ডের বিদায়ে বৃষ্টির বিরতির আগে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৪৯ রান।

তবে টম ব্যান্টন এবং কক্স আর কোনো বিপদ হতে দেননি। নবম ওভারেই লক্ষ্য পেরিয়ে ৭ উইকেটের জয় নিশ্চিত করে ইংল্যান্ড। তাতে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026