২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপ কোচ হাসানকে বরখাস্ত করল মিসর

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৮ নভেম্বর ২০২৬ : একের পর এক বিতর্কের জেরে জাতীয় দলের ভাবমূর্তি ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে কোচ হোসাম হাসানকে বরখাস্ত করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।

বিশ্বকাপ কোচ হাসানকে বরখাস্ত করল মিসর

ঢাকা, ৮ নভেম্বর ২০২৬ : একের পর এক বিতর্কের জেরে জাতীয় দলের ভাবমূর্তি ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে কোচ হোসাম হাসানকে বরখাস্ত করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)।

শনিবার এক বিবৃতিতে ইএফএ জানায়, সাম্প্রতিক ঘটনাবলি এবং জাতীয় দলের ভাবমূর্তি ও স্থিতিশীলতার ওপর এর নেতিবাচক প্রভাব পর্যালোচনা করে হাসান ও তাঁর কোচিং স্টাফের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্লাব দল সেরামিকা ক্লিওপেট্রার দায়িত্বে থাকা আলি মাহেরকে তাঁর উত্তরসূরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ইএফএর এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, হাসানের ব্যক্তিগত বিষয়গুলো জাতীয় দলকে ঘিরে বড় ধরনের উত্তেজনা তৈরি করেছিল।

ব্যক্তিগত জীবন ও সাবেক স্ত্রীকে ঘিরে একটি মামলার কারণে তিন দিন আগে মিসরের সুপ্রিম কাউন্সিল ফর মিডিয়া রেগুলেশন হাসানের ওপর গণমাধ্যমে উপস্থিতির নিষেধাজ্ঞা জারি করে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হাসানের আইনজীবীরা তাঁর সাবেক স্ত্রী দিনা মোস্তফার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ‘ড্যান অ্যাডাম’ নামে পরিচিত দিনার বিরুদ্ধে সরকারি নথি জালিয়াতি ও একই সময়ে একাধিক বিয়ে করার অভিযোগ আনা হয়েছে।

তবে দিনার প্রতিনিধিরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

২০২৬ বিশ্বকাপে শেষ ষোলোতে ওঠার পর থেকেই একের পর এক বিরোধ ও বিতর্কের কারণে হাসানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশ্বকাপে এটিই ছিল মিসরের ইতিহাসে সেরা সাফল্য।

২০২৪ সালের মার্চে দায়িত্ব নেওয়া সাবেক এই স্ট্রাইকারের অধীনে আফ্রিকান নেশন্স কাপের সেমিফাইনালেও উঠেছিল মিসর। পরে চতুর্থ স্থান নিয়ে আসর শেষ করে দলটি।

মিসরের সাবেক ফরোয়ার্ড মিডো সেপ্টেম্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছিলেন। একই সঙ্গে বিষয়টি সমাধানে কর্মকর্তাদের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছিলেন তিনি।

আগামী ১৩ ও ১৭ নভেম্বর মালাউইয়ের বিপক্ষে আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্বের ম্যাচ দিয়ে মিসরের দায়িত্ব নেবেন মাহের।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026