২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

দক্ষিণ আফ্রিকা সফরে ইংল্যান্ড দলে ফিরতে পারেন কার্স

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৯ নভেম্বর ২০২৬ : দক্ষিণ আফ্রিকা সফরে লায়ন্স দলে জায়গা পাওয়ায় টেস্ট সিরিজে ইংলিশ পেসার ব্রাইডন কার্সের জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

দক্ষিণ আফ্রিকা সফরে ইংল্যান্ড দলে ফিরতে পারেন কার্স

ঢাকা, ৯ নভেম্বর ২০২৬ : দক্ষিণ আফ্রিকা সফরে লায়ন্স দলে জায়গা পাওয়ায় টেস্ট সিরিজে ইংলিশ পেসার ব্রাইডন কার্সের জাতীয় দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।

গত আগস্টে ডার্বির একটি নাইটক্লাবের বাইরে অনাকাঙ্খিত ঘটনার পর থেকে ইংল্যান্ডের হয়ে কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ পাননি কার্স।

এর জেরে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ইংল্যান্ডের ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন ৩১ বছর বয়সী এই পেসার।

ঘটনায় অসন্তোষ প্রকাশ করে ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট বলেছিলেন, বিষয়টি তাঁকে ‘ভীষণ বিরক্ত’ করেছে। আর সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক স্বীকার করেছিলেন, দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া কার্সের কিছুদিন ক্রিকেটের বাইরে থাকা প্রয়োজন।

আগস্টের ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কথিত হামলার অভিযোগ তদন্তের পর ডার্বিশায়ার পুলিশ কার্সের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেনি। তবে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা মনে করেছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পেশাদার আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি।

নভেম্বরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন কার্স। রুটের নেতৃত্বাধীন দলের প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের ইংল্যান্ড লায়ন্সের লাল ও সাদা বলের দুই স্কোয়াডেই জায়গা পেয়েছেন তিনি।

দ্বিতীয় সন্তনের জন্মের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭ ডিসেম্বর শুরু হতে যাওয়া প্রথম টেস্টে খেলতে পারবেন না ইংল্যান্ডের পেসার জশ টাং। এ অবস্থায় জাতীয় দলের নির্বাচক মার্কাস নর্থ সোমবার নিশ্চিত করেছেন, লায়ন্স স্কোয়াড থেকে ‘এক বা দুজন খেলোয়াড়কে’ স্টিফেন ফ্লেমিংয়ের দলে নেওয়া হবে। এ ক্ষেত্রে কার্সের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।

নর্থ বলেন, “গত কয়েক মাস তদন্ত চলাকালে সে নিজেকে কিছুটা সরিয়ে রেখেছে। এ সময় নিজের বিষয়গুলো নিয়ে ভাবার সুযোগ পেয়েছে।”

তিনি আরও বলেন, “এটা নিঃসন্দেহে ব্রাইডনের জন্য কঠিন সময় ছিল। আমাদেরও মনে হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটের চাপ এবং সে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল, তা সব সময় তার কিংবা আমাদের জন্য উপযুক্ত ছিল না।”

“এই সময়ে ব্রাইডনের সঙ্গে আমার, ব্যবস্থাপনা পরিচালক রব কি এবং ইসিবির অন্য কর্মকর্তাদের বেশ কয়েকবার কথা হয়েছে। সবকিছু বিবেচনায় আমাদের মনে হয়েছে, তাকে আবার ইংল্যান্ড দলের পরিবেশে ফিরিয়ে আনার মতো অবস্থায় সে রয়েছে।”

নর্থ বলেন, “আমরা মনে করি, ফেরার জন্য লায়ন্সই তার উপযুক্ত জায়গা। প্রথম টেস্টে জশ টাং না থাকায় আমাদের দলে ১৪ জন খেলোয়াড় থাকবে। আর এ কারণেই লায়ন্সের এই সফরকে নিজেদের সুবিধায় কাজে লাগাতে চাইছি।”

এদিকে শোয়েব বশিরের পরিবর্তে প্রথমবারের মতো ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন নটিংহ্যামশায়ারের বাঁহাতি স্পিনার লিয়াম প্যাটারসন-হোয়াইট।

একসময় ইংল্যান্ডের এক নম্বর স্পিনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন বশির। টেস্টে ৫০ উইকেট পাওয়া ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ বোলারও তিনি।

তবে চোট ও বাজে ফর্মের কারণে গত বছর অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা পাননি বশির। চলতি বছর ঘরের মাঠে ইংল্যান্ডের ছয়টি টেস্টের মধ্যে মাত্র একটিতে বোলিং করেছেন তিনি।

নর্থ বলেন, “তার প্রতি আমাদের পরিকল্পনার কোনো পরিবর্তন আসেনি। সে এখনো খুবই তরুণ এবং তাকে নিয়ে আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।”

“আমরা প্রতিটি টেস্ট সিরিজকে আলাদাভাবে বিবেচনা করি। এই সফরের জন্য লিয়ামকে দলে রাখলে সবচেয়ে ভালো ভারসাম্য তৈরি হবে বলে মনে করছি। শীতকালজুড়েই শোয়েবের প্রতি আমাদের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে।”

দক্ষিণ আফ্রিকা সফর হবে ফ্লেমিংয়ের অধীনে ইংল্যান্ডের প্রথম টেস্ট সিরিজ। লাল বলের কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালামের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

ইংল্যান্ড দল:

জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্ডান কক্স, বেন ডাকেট, এমিলিও গে, ড্যান লরেন্স, লিয়াম প্যাটারসন-হোয়াইট, অলি রবিনসন, জেমি স্মিথ ও জশ টাং।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026