২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারিনি : শান্ত

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬ : দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে না পারায় টেস্ট জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে বলে স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারিনি : শান্ত

ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬ : দক্ষিণ আফ্রিকার কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে না পারায় টেস্ট জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে বলে স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দেশে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হারের পর দক্ষিণ আফ্রিকা সফরে এসেছিল বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়ার মাটিতে সাফল্যের আত্মবিশ্বাস নিয়ে দেশটিতে টেস্ট জয়ের বড় স্বপ্ন দেখেছিল সফরকারীরা।

দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজ হারের পেছনে ব্যাটিংয়ের দুর্বলতা, বোলিংয়ে কার্যকারিতার অভাব এবং ফিল্ডিংয়ে ভুলকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন শান্ত।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে রেকর্ড ৪০০ রান করেও ৯ উইকেটে হারে বাংলাদেশ। তবে দ্বিতীয় ও শেষ টেস্টে সেই পারফরম্যান্সের ধারেকাছেও যেতে পারেনি দল। ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে হেরে যায় তারা।

সেঞ্চুরিয়ানে বড় ব্যবধানে হারের পর শান্ত বলেন, চ্যালেঞ্জ সম্পর্কে আগে থেকেই জানা থাকলেও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হয়েছে ব্যাটিং ইউনিট।

শান্ত বলেন, “ব্যাটিং ইউনিট হিসেবে যত দ্রুত সম্ভব এই কন্ডিশনের সঙ্গে আমাদের মানিয়ে নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু আমরা তা পারিনি। বিশেষ করে ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারিনি।”

ওয়ান্ডারার্সে প্রথম টেস্ট হারের পর দল ঘুরে দাঁড়াতে না পারার বিষয়ে শান্ত স্বীকার করেন, নতুন করে দলকে সংগঠিত করা কঠিন ছিল। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়ে মাঠে নামার ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, “এটা কঠিন, তবে ক্রিকেটে এমন ঘটনা ঘটতেই পারে। পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের ভালো পরিকল্পনা নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামা উচিত ছিল।”

তবে প্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং কিংবা বোলিং, কোনো বিভাগই প্রয়োজনীয় মানের পারফরম্যান্স করতে পারেনি বলে স্বীকার করেন শান্ত।

তিনি আরও বলেন, “আমরা ভালো শুরু করতে পারিনি। এমনকি বোলিংয়েও ভালো করতে পারিনি। এ কারণেই ম্যাচটি হেরেছি।”

হতাশাজনক সফরের মধ্যেও কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন শান্ত। বিশেষ করে মাত্র চারটি টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়েও তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ তিনি।

শান্ত বলেন, “সে যেভাবে ব্যাটিং করেছে, তা সত্যিই ভালো লেগেছে।”

ভবিষ্যতে বিদেশের মাটিতে ভালো করতে ক্যাচিং এবং টপ অর্ডার ব্যাটারদের ইনিংসের শুরুতে শক্ত ভিত গড়ার সক্ষমতাসহ বেশ কিছু ক্ষেত্রে উন্নতির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বাংলাদেশ অধিনায়ক।

তিনি বলেন, “ক্যাচিংয়ের মতো অনেক জায়গায় উন্নতি করতে হবে। টপ অর্ডার ব্যাটার হিসেবে আমরা কীভাবে ইনিংস শুরু করছি, সেটিও গুরুত্বপূর্ণ। আমাদের আরও অনেক ক্ষেত্রে উন্নতি করতে হবে।”

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026