২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার; বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ : যেকোনও পুরস্কারই একজন ক্রীড়াবিদের জন্য স্বীকৃতি, সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা। পুরস্কার হাতে নিয়ে সেই অনুভূতি সকলেই প্রকাশ করে থাকে। প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে বিজয়ী প্রায় সকলেই উপস্থিত থাকলেও বর্ষসেরার পুরস্কার ছিনিয়ে নেয়া হামজা চৌধুরী ছিলেন না। সাফ চ্যাম্পিয়নশীপে ব্যস্ত থাকার কারনে তার অনুষ্ঠানে আসা হয়নি। তবে তার এই প্রাপ্তিতে দর্শকসারিতে যেভাবে করতালি পড়েছে তাত...

সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার; বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ : যেকোনও পুরস্কারই একজন ক্রীড়াবিদের জন্য স্বীকৃতি, সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা। পুরস্কার হাতে নিয়ে সেই অনুভূতি সকলেই প্রকাশ করে থাকে। প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে বিজয়ী প্রায় সকলেই উপস্থিত থাকলেও বর্ষসেরার পুরস্কার ছিনিয়ে নেয়া হামজা চৌধুরী ছিলেন না। সাফ চ্যাম্পিয়নশীপে ব্যস্ত থাকার কারনে তার অনুষ্ঠানে আসা হয়নি। তবে তার এই প্রাপ্তিতে দর্শকসারিতে যেভাবে করতালি পড়েছে তাতে হামজার জনপ্রিয়তা সহজেই প্রমানিত হয়।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পোস্টার বয় এখন হামজা চৌধুরী। এতে কারও সন্দেহ থাকার কথা নয়। ইংলিশ ফুটবলার হিসেবে যে স্বপ্ন নিয়ে হামজা ফুটবল মাঠে নেমেছিলেন সেই স্বপ্ন তার পূরণ হয়েছে বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে। ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন থাকলেও বাংলাদেশে কখনও খেলবেন কিনা তা নিয়ে কয়েক বছর আগেও নিশ্চিত করে কিছু বলতে পারেননি। সেই হামজারই বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক হয় ২০২৫ সালের মার্চে। হামজার আগমন ঘিরে বাংলাদেশের ফুটবলে যে আলোড়ন ওঠে, সেটিকে অনেকেই বাংলাদেশের ফুটবলের নতুন জাগরণী বলে মনে করেন।

হামজা এখন দেশের কোটি ফুটবল ভক্তের প্রাণ। যার পায়ের স্পর্শে বাংলাদেশের ফুটবল তার হারানো গৌরব কিছুটা হলেও ফিরে পেয়েছে।

আজ রাজধানীর স্থানীয় একটি হোটেলে দৈনিক প্রথম আলো আয়োজিত ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদের নাম ঘোষণার আগে মঞ্চে উঠেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি মঞ্চে উঠে বলেন, এখানে অনেক কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্বদের দেখছি। এই দিনটাকে আমরা আরও বড়ভাবে উদযাপন করতে চাই।

বুধবার রাতে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে বাংলাদেশ দলের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠা প্রসঙ্গে তিনি বলেন, গতকাল অসাধারণ ম্যাচ খেলেছে বাংলাদেশ ফুটবল দল। এই খেলা ধরে রাখতে পারলে আমাদের কাছ থেকে কেউ শিরোপা নিতে পারবে না।

হামজা চৌধুরীর নাম ঘোষণায় নাটকীয়তার সাথে তিনি বলেন, যিনি পুরস্কার জিতেছেন তিনি এই মুহূর্তে বাংলাদেশের ক্রেজ। শুধু দেশে নয়, বিদেশেও তাঁর সুখ্যাতি রয়েছে। বাংলাদেশ তাঁকে নিয়ে গর্ব করে, গর্ব করবে। ২০০৩ সালের পর আবারও সাফ জিততে পারি যার হাত ধরে তিনি হামজা চৌধুরী।

পঞ্চাশ-ষাটের দশকের ক্রিকেটার ও প্রবীণ ক্রিকেট সংগঠক লুৎফুর রহমান মাখন পেয়েছেন আজীবন সম্মাননা।

হামজা চৌধুরী, ঋতুপর্ণা চাকমা, মোস্তাফিজুর রহমান, মিলি আক্তার, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ ছিলেন পাঠকের ভোটে বর্ষসেরা মনোনয়নের তালিকায়। এই ক্যাটাগরিতেও বর্ষসেরা হয়েছেন হামজা।

সর্বমোট ছয় ক্যাটাগরিতে ৭ জন পুরস্কার জিতেছেন। বর্ষসেরা ক্রীড়াবিদ, আজীবন সম্মাননা ও পাঠকের ভোটে বর্ষসেরা ছাড়া বর্ষসেরা রানার-আপ হয়েছেন হকি তারকা আমিরুল ইসলাম ও নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। বর্ষসেরা নারী খেলোয়াড় হয়েছেন সাবেক টি২০ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন টেবিল টেনিসের তরুন প্রতিভা খই খই মারমা।

সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার-২০২৫ এর সেরা ক্রীড়াবিদ নির্বাচনে জুরির দায়িত্বে ছিলেন বর্তমান ও সাবেক চার ক্রীড়াবিদ এবং একজন সাংবাদিক। জুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন কিংবদন্তি ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। এছাড়া অন্য সদস্যরা হলেন, আকরাম খান (সাবেক ক্রিকেটার), শারমিন আক্তার রত্না (শুটার), রাসেল মাহমুদ জিমি (হকি খেলোয়াড়) এবং দুলাল মাহমুদ (সাংবাদিক)।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026