১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

শ্রীলংকার ক্রিকেটারদের প্রথম সংগঠনের সভাপতি টেস্ট অধিনায়ক কুশল

BSSঢাকা

ঢাকা, ৯ আগস্ট ২০২৬ (বাসস) : প্রথমবারের মত পেশাদার ক্রিকেটারদের নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের সংগঠনের যাত্রা শুরু করল শ্রীলংকা।

শ্রীলংকার ক্রিকেটারদের প্রথম সংগঠনের সভাপতি টেস্ট অধিনায়ক কুশল

ঢাকা, ৯ আগস্ট ২০২৬ (বাসস) : প্রথমবারের মত পেশাদার ক্রিকেটারদের নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের সংগঠনের যাত্রা শুরু করল শ্রীলংকা।

শ্রীলংকা প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসেসিয়েশন (এসএলপিসিএ) নামে নতুন এই সংগঠনের প্রথম সভাপতি হয়েছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক কুশল মেন্ডিস।

শ্রীলংকায় প্রথম শ্রেণির ক্রিকেট হচ্ছে একশ বছর ধরে। ১৯৮১ সালে টেস্ট মর্যাদা পায় তারা। কিন্তু সেখানে বোর্ড স্বীকৃত ক্রিকেটারদের কোন সংগঠন ছিল না। অবশেষে দেশের পেশাদার ক্রিকেটারদের জন্য স্বাধীন ও সম্মিলিতভাবে কাজ করার উদ্দেশ্য নিয়ে এসএলপিসিএ প্রতিষ্ঠা করা হল।

২০০১ সাল থেকে 'শ্রীলংকা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন' নামে একটি সংগঠনের অস্তিত্ব থাকলেও সেটি সাবেক ক্রিকেটারদের নিয়েই পরিচালিত হয়েছে।

এক বিবৃতিতে এসএলপিসিএ বলেছে, 'শ্রীলংকা ক্রিকেটে চলমান সংস্কার ও আধুনিকায়নের ধারায় এসএলপিসিএ গঠন গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ক্রিকেটারদের একটি সংগঠিত ও কার্যকর মতামত থাকলে ভবিষ্যতে আরও আধুনিক এবং সহযোগিতামূলক ক্রিকেট কাঠামো গড়ে তোলা সম্ভব হবে।'

এসএলপিসিএ গড়ে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন পুরুষ ক্রিকেট দলের বড় তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা, নারী দলের অধিনায়ক চামারি আতাপাত্তুসহ আরও বেশ কজন তারকা ক্রিকেটার।

নতুন এই সংগঠনের মাধ্যমে শ্রীলংকার ক্রিকেটাররা এখন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, ইংল্যান্ডের প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ও নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের মতো প্রতিষ্ঠিত সংগঠনের পথ অনুসরণ করছে।

শ্রীলংকা ইতিহাসে এই প্রথমবার ক্রিকেট ইউনিয়নের রূপরেখায় নারী ক্রিকেট সমান অবস্থানে রয়েছে। সেখানে স্থায়ী পরিবর্তনের সূচনা করেছে এসএলপিসিএ। কারণ এটি নারী ও পুরুষের জাতীয় দলের জন্য সক্রিয় এবং বর্তমান অধিনায়ক ও তারকা ক্রিকেটারদের নিয়েই সরাসরি পরিচালিত হবে।

দীর্ঘ দিন ধরে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) ও ক্রিকেটারদের মধ্যে টানাপোড়েন চলছিল। চলতি বছরের শুরুতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য অনাপত্তিপত্র নিয়ে এবং ফিটনেস পরীক্ষার নিয়ে বোর্ড ও ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ ছিল। এসব টানাপোড়েন ও দ্বন্দগুলো সমাধানের জন্য কেন্দ্রীয় সংস্থা হিসেবে কাজ করবে এসএলপিসিএ।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026