১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

BSSঢাকা

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস): আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ এ বছর এ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বেন না বলে আবারও জোর দিয়ে জানিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে। একই সঙ্গে তিনি বলেছেন, আলভারেজকে ঘিরেই তিনি দল গড়তে চান। গত মাসে আলভারেজকে দলে ভেড়াতে বার্সেলোনা নিয়মবহির্ভূতভাবে যোগাযোগ করেছে, এমন অভিযোগ করে ফিফার কাছে নালিশ করেছিল এ্যাথলেটিকো।

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস): আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ এ বছর এ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বেন না বলে আবারও জোর দিয়ে জানিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে। একই সঙ্গে তিনি বলেছেন, আলভারেজকে ঘিরেই তিনি দল গড়তে চান। গত মাসে আলভারেজকে দলে ভেড়াতে বার্সেলোনা নিয়মবহির্ভূতভাবে যোগাযোগ করেছে, এমন অভিযোগ করে ফিফার কাছে নালিশ করেছিল এ্যাথলেটিকো।

২৬ বছর বয়সী আলভারেজকে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনালের সঙ্গে সম্ভাব্য দলবদরের সঙ্গেও জড়ানো হয়েছে। জুনে রিয়াল মাদ্রিদ তার জন্য ১৫ কোটি ইউরোর (১৭ কোটি ৩৪ লাখ ডলার) প্রস্তাব দিয়েছিল, যা প্রত্যাখ্যান করে এ্যাথলেটিকো।

বুধবার মালাগার বিপক্ষে এ্যাথলেটিকোর লা লিগা অভিযান শুরুর আগে সিমিওনে বলেন, "সে অসাধারণ একজন মানুষ। কয়েক দিন আগে আমরা ভালোভাবে কথা বলেছি, যেমনটা আমরা সবসময় করি।" "সে আমাদের দলের সেরা ফরোয়ার্ড। গত বছরও আমি এটা বলেছিলাম, এখনও আমি সেটাই মনে করি। আমাদের তাকে ঘিরে একটি দল গড়ে তোলার চেষ্টা করতে হবে।"

এ্যাথলেটিকোর প্রধান নির্বাহী কর্মকর্তা মিগেল আনহেল মারিনও বারবার বলেছেন, আলভারেজ বিক্রির জন্য নয়। সিমিওনে আরও বলেন, "ক্লাবের মালিক যখন এত স্পষ্টভাবে কথা বলেন, তখন আর কিছু যোগ করার নেই। এটা অনেকটা আদালতের কার্যক্রমের মতো, মামলাটি খারিজ হয়ে গেছে।"

দুই বছর আগে ম্যানচেস্টার সিটি থেকে এ্যাথলেটিকোতে যোগ দেওয়ার পর আলভারেজ ক্লাবটির হয়ে ৪৯টি গোল করেছেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের দায়িত্ব পালনের সময় তিনি বলেছিলেন, "সবার জন্য একটি দলবদলই সবচেয়ে ভালো হবে বলে আমি বিশ্বাস করি"। তবে কোন ক্লাবে যেতে চান তা নিশ্চিত করেননি।

চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে গত মৌসুমে লা লিগায় চতুর্থ স্থানে শেষ করেছিল এ্যাথলেটিকো।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

10/17/2026

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

10/17/2026

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

10/17/2026