১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

BSSঢাকা

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ২০২৭ সালের পরও বায়ার্ন মিউনিখে থাকার জন্য ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা শিগগিরই শুরু করবেন বলে জানিয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ২০২৭ সালের পরও বায়ার্ন মিউনিখে থাকার জন্য ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা শিগগিরই শুরু করবেন বলে জানিয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।

সোমবার মিউনিখে আয়োজিত এক মিডিয়া ডে'তে ৩৩ বছর বয়সী ইংলিশ অধিনায়ক সাংবাদিকদের বলেন, বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে ফেরার পর চুক্তি নবায়নের আলোচনা শুরু করার কথা থাকলেও তা কিছুটা পিছিয়ে যায়। তবে শিগগিরই আলোচনা শুরু হবে। চুক্তি বাড়ানোর আলোচনা কবে শুরু হবে, এমন প্রশ্নের জবাবে কেন বলেন, "ঠিক কখন, তা নিশ্চিত নই। তবে এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহে শুরু হবে।"

তিনি আরও বলেন, "আমরা শান্ত আছি, তারাও পরিস্থিতি নিয়ে শান্ত আছে। এখন আলোচনা শুরু করার সময়, কারণ আর মাত্র এক বছর বাকি। তবে দুই পক্ষই স্বস্তিতে আছে এবং আমি মোটামুটি নিশ্চিত, এই সপ্তাহে অথবা আগামী সপ্তাহে আলোচনা হবে।"

২০২৩ সালে চার বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দেন কেন। এরপর তিনি দুটি বুন্দেসলিগা শিরোপা ও একটি জার্মান কাপ জিতেছেন। তিন মৌসুমের দুটিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও খেলেছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্নের হয়ে ১৪৭ ম্যাচে অবিশ্বাস্য ১৪৬ গোল করেছেন তিনি।

বায়ার্ন বারবার জানিয়েছে, কেনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে তারা আগ্রহী। গত মৌসুম শেষে সাবেক টটেনহ্যাম স্ট্রাইকারকে ক্লাবের সর্বকালের সেরা ট্রান্সফার বলেও অভিহিত করেছিল তারা। জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কেনের নতুন চুক্তির মেয়াদ অন্তত ২০২৯ সাল পর্যন্ত হতে পারে।

মঙ্গলবার জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক তারকা লোথার ম্যাথাউস বলেছেন, এ বছরের ব্যালন ডি'অরের জন্য কেনকেই সবার তুলনায় এগিয়ে রাখা উচিত। ১৯৯১ সালে ব্যালন ডি'অর জয়ী ম্যাথাউস বলেছেন, দুর্দান্ত একটি মৌসুম কাটানোর পর অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে কেনই এই পুরস্কারের যোগ্য। গত মৌসুমে ৫১ ম্যাচে ৬১ গোল করেছেন কেন।

জার্মানির স্কাই স্পোর্টসের জন্য লেখা এক কলামে ম্যাথাউস বলেন, "কেন অসাধারণ পারফরম্যান্স দিয়েছে এবং আমার মতে তার পুরো মৌসুমে একটিও দুর্বল সময় ছিল না।"বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন আগামী শনিবার মৌসুম শুরুর সুপারকাপে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে খেলবে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026