২ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

BSSঢাকা

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের শোচনীয় হার মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে ম্যাকডোনাল্ড জানান, এমন হার মেনে নেওয়া কঠিন। আমরা আমাদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি।

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের শোচনীয় হার মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে ম্যাকডোনাল্ড জানান, এমন হার মেনে নেওয়া কঠিন। আমরা আমাদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি।

আইসিসি টেস্ট র্যাংকিং ও চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দল অস্ট্রেলিয়া। এরমধ্যে আবার ঘরের মাঠে সুবিধা এবং র্যাংকিংয়ের নয় নম্বর বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে নামে অসিরা। কিন্তু মাঠের লড়াইয়ে বাংলাদেশের সামনে একেবারেই নিষ্প্রভ ছিল অস্ট্রেলিয়া।

টস জিতে প্রথমে ব্যাট হাতে নেমে টেস্টের প্রথম দিন বাংলাদেশ পেসার হাসান মাহমুদের ৬ উইকেটে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ব্যাটারদের ব্যর্থতার পর বোলাররাও নিজেদের খোলস থেকে বের হতে পারেনি। সেই সুযোগে ৪২৮ রানের বড় সংগ্রহ নিয়ে ২২৮ রানের লিড নেয় বাংলাদেশ। বড় ব্যবধানে পিছিয়ে পড়ে তৃতীয় দিন শেষে ইনিংস হারের শঙ্কায় পড়ে অস্ট্রেলিয়া। কিন্তু ক্যামেরন গ্রিনের লড়াকু শতকে কোন মতে ইনিংস হার এড়াতে পারে অসিরা।

দ্বিতীয় ইনিংসে ২৮৪ রান করে বাংলাদেশকে মাত্র ৫৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় অস্ট্রেলিয়া। সেই লক্ষ্য হেসেখেলে স্পর্শ করে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়া দলের এমন পারফরমেন্স হতাশ ও অবাক করেছে কোচ ম্যাকডোনাল্ডকে। তিনি বলেন, 'এই টেস্টে আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি। এ ধরণের উইকেটে দুই ইনিংস মিলিয়ে ৫শ রানের কম করার মানে হচ্ছে, আমাদের অবশ্যই অনেক উন্নতি করতে হবে। এটা মেনে নেওয়া কঠিন। আমরা নিজেদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি।'

বাংলাদেশের কাছে হারে অস্ট্রেলিয়ার একাদশ নিয়ে সমালোচনা তুঙ্গে। কিন্তু সেই সমালোচনায় গা ভাসাতে চান না ম্যাকডোনাল্ড। তিনি বলেন, 'একটা ম্যাচ হারলেই আবেগপ্রবণ হয়ে সব বদলে ফেলা খুব সহজ কাজ। কিন্তু আমরা সেভাবে সিদ্ধান্ত নিতে চাই না। দল নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করব। কোন পরিকল্পনায় খেললে দল সাফল্য পাবে। দলে পরিবর্তন আনলে যদি সাফল্য আসে তবে সেই পথেও হাঁটবো আমরা।'

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে জয়ের ধারায় দেখতে মুখিয়ে আছেন ম্যাকডোনাল্ড। তবে কাজটা সহজ হবে না বলে স্বীকার করেছেন তিনি, 'প্রথম টেস্ট অতীত হলেও, ঐ ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শিখার আছে। আমার বিশ্বাস ভুল শুধরে নিয়ে পরের টেস্টেই দল সাফল্যের ধারায় ফিরবে। তবে কাজটি সহজ হবে না। কারণ বাংলাদেশ দল এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং দুর্দান্ত ছন্দে আছে। এমন দলকে হারাতে হলে শতভাগ ভালো ক্রিকেট খেলতে হবে।'

বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হার এড়ানোর মিশন নিয়ে আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : 'আইচি-নাগোয়ায়' আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

9/2/2026

বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকো ২৫ অক্টোবর

বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকো ২৫ অক্টোবর

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : ২০২৬-২৭ মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী ২৬ অক্টোবর মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।

9/2/2026

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে মুশফিকের উন্নতি, শান্ত-তাইজুলের অবনতি

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে মুশফিকের উন্নতি, শান্ত-তাইজুলের অবনতি

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : আইসিসি টেস্ট র্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় উন্নতি হয়েছে বাংলাদেশের মুশফিকুর রহিমের। অবনতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক ও ব্যাটার নাজমুল হোসেন শান্ত এবং বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। আজ টেস্ট র্যাংকিংয়ের সর্বশেষ অবস্থা প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

9/2/2026

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ পড়লেন লাবুশেন

অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ পড়লেন লাবুশেন

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে ছয় ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ব্যাটার মার্নাস লাবুশেন।

9/2/2026

নারী ক্রীড়া উন্নয়নে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশনে’ স্বাক্ষর করেছে বাংলাদেশ

নারী ক্রীড়া উন্নয়নে ‘ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশনে’ স্বাক্ষর করেছে বাংলাদেশ

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : ক্রীড়া ক্ষেত্রে নারীর সমান সুযোগ, নিরাপত্তা ও অংশীদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে 'ব্রাইটন অ্যান্ড হেলসিঙ্কি ডিক্লারেশন'-এ স্বাক্ষর করেছে বাংলাদেশ। যা নারী ক্রীড়া উন্নয়নে ঐতিহাসিক এক পদক্ষেপ।

9/2/2026

হৃদয়ের ডাবল-সেঞ্চুরিতে দুর্দান্ত জবাব বাংলাদেশ ‘এ’ দলের

হৃদয়ের ডাবল-সেঞ্চুরিতে দুর্দান্ত জবাব বাংলাদেশ ‘এ’ দলের

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় ও শেষ আনঅফিসিয়াল চার দিনের ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছেন বাংলাদেশ 'এ' দলের অধিনায়ক তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের ৫১২ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪৭১ রান করেছে বাংলাদেশ 'এ' দল। ৪ উইকেট হাতে নিয়ে ৪১ রানে পিছিয়ে সফরকারীরা। দিন শেষে ২০৪ রানে অপরাজিত আছেন হৃদয়।

9/2/2026

তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস

তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় জেসুস

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : ইংলিশ ক্লাব আর্সেনাল ছেড়ে তিন বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিলেন ব্রাজিলের স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস। ২০২৯ সালের জুন পর্যন্ত বার্সাতে থাকবেন তিনি।

9/2/2026

আফগানিস্তান সিরিজে ভারত দলে ফিরলেন বুমরাহ

আফগানিস্তান সিরিজে ভারত দলে ফিরলেন বুমরাহ

ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬ (বাসস) : ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

9/2/2026