১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

BSSঢাকা

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি গতকাল বার্সেলোনায় পৌঁছেছেন। এর মধ্য দিয়ে এবারের গ্রীষ্মের অন্যতম আলোচিত দলবদল কাহিনির পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে।

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি গতকাল বার্সেলোনায় পৌঁছেছেন। এর মধ্য দিয়ে এবারের গ্রীষ্মের অন্যতম আলোচিত দলবদল কাহিনির পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে।

বিমানবন্দরে অপেক্ষমাণ সাংবাদিকদের রদ্রি বলেন, "এখানে এসে আমি খুবই আনন্দিত। গত কয়েকটি দিন বেশ ব্যস্ততার মধ্যে কেটেছে, তবে সবকিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হওয়ায় আমি খুশি। অবশ্যই বার্সেলোনার হয়ে খেলা একটি স্বপ্ন।"

৩০ বছর বয়সী এই মিডফিল্ডার আরও বলেন, "সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারছি না। জাতীয় দলে তাদের অনেকের সঙ্গেই আমি খেলেছি। এখন কাজে নেমে পড়ার এবং নিজেদের সর্বস্ব দেওয়ার সময়।"

বার্সেলোনায় তার লক্ষ্য সম্পর্কে রদ্রি বলেন, "চ্যাম্পিয়ন্স লিগ এবং আমাদের সামনে যা কিছু আসবে, সবকিছুই জয় করা মূল লক্ষ্য।"

কাতালান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০২৪ সালের ব্যালন ডি'অরজয়ী রদ্রি বার্সেলোনায় পৌঁছান ম্যানচেস্টার সিটি ও তার নতুন ক্লাবের মধ্যে প্রায় ৭ কোটি ৫০ লাখ ইউরো ট্রান্সফার ফি নিয়ে সমঝোতা হওয়ার এক দিন পর। বার্সেলোনার একটি সূত্র এএফপিকে জানিয়েছিল আগামী কয়েক দিনের মধ্যে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

গত দুই মৌসুমে চোটের কারণে বেশ ভুগেছেন রদ্রি। তবে গত মাসে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে স্পেনের দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পথে দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি।

ম্যানচেস্টার সিটিতে সাতটি শিরোপায় সমৃদ্ধ সময় কাটানোর পর সাবেক এ্যাথলেটিকো মাদ্রিদ ও ভিয়ারিয়ালের এই খেলোয়াড়ের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর ছড়িয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য তিনি রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকেই বেছে নিলেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026