১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপে স্টেডিয়ামে উপস্থিতি ও টিভি দর্শকের সব রেকর্ড ভঙ্গ

BSSঢাকা

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : ৪৮ দলের সম্প্রসারিত এবারের আসরে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়েছে। একই সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, টেলিভিশনে দর্শকসংখ্যাও আগের সব রেকর্ডকে "অনেক, অনেক গুণ" ছাড়িয়ে গেছে।

বিশ্বকাপে স্টেডিয়ামে উপস্থিতি ও টিভি দর্শকের সব রেকর্ড ভঙ্গ

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : ৪৮ দলের সম্প্রসারিত এবারের আসরে বিশ্বকাপ স্টেডিয়ামে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড গড়েছে। একই সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, টেলিভিশনে দর্শকসংখ্যাও আগের সব রেকর্ডকে "অনেক, অনেক গুণ" ছাড়িয়ে গেছে।

এ সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান স্বীকার করেন, নতুন রেকর্ড গড়ার পেছনে বড় কারণ হলো, "এটি ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। এতে অতিরিক্ত ১৬টি দল অংশ নিয়েছে।"

তবে তিনি যোগ করেন, "তারপরও এই আসর আমাদের সব প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।"

বিশ্বকাপ শুরুর আগে ফিফা তাদের প্রত্যাশার আগাম বার্তা দিয়ে গিয়ে জানিয়েছিল, ২০২৬ সালে তাদের মোট আয় ৭০০ কোটি ইউরো অতিক্রম করবে, যা হবে নতুন রেকর্ড। এটি ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপের তুলনায় ৫৬ শতাংশ বেশি।

শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং রোববারের ফাইনালের আগেই ফিফা আনুষ্ঠানিকভাবে জানায় আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর স্টেডিয়ামগুলোতে ৬৬ লাখেরও বেশি দর্শক খেলা উপভোগ করেছেন।

সোমবার স্পেন আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর বিভিন্ন গণমাধ্যম হিসাব করে জানায়, ১০৪টি ম্যাচে মোট দর্শকসংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬৮ লাখ ১০ হাজার। যদিও এ বিষয়ে তখনও ফিফা আনুষ্ঠানিক কোনো চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশ করেনি।

রাউন্ড অব ৩২-এ ফ্রান্স ও সুইডেনের ম্যাচ চলাকালেই ৫০ লাখ দর্শকের মাইলফলক অতিক্রম হয়। এর আগে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড ছিল ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে, যেখানে মোট ৩৫ লাখ ৮৭ হাজার ৫৩৮টি টিকিট বিক্রি হয়েছিল।

এবার উচ্চ টিকিটমূল্য নিয়ে বিতর্ক থাকলেও স্টেডিয়ামগুলোর গড় আসন পূরণের হার ছিল রেকর্ড ৯৯ দশমিক ৭ শতাংশ। প্রতি ম্যাচে গড় দর্শক উপস্থিতি ছিল ৬৫ হাজার ৩৫১ জন।

ফিফা জানায়, আয়োজক দেশগুলোতে এবং বিশ্বজুড়ে টেলিভিশন দর্শকের সব রেকর্ড ভেঙে গেছে।

যদিও এখনো বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করা হয়নি, তবে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, প্রায় ৬০০ কোটি মানুষ বিশ্বকাপ দেখেছেন।

এই সংখ্যা আরও বাড়তে পারে। এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ফ্রান্সকে হারানোর ম্যাচটি ছিল বিশ্বকাপ ইতিহাসের সর্বাধিক দর্শকপ্রিয় ম্যাচ। সেটি দেখেছিলেন প্রায় ১৫০ কোটি মানুষ, যা ২০১৮ সালের ফাইনালের ১১২ কোটি দর্শকের রেকর্ড ভেঙেছিল।

২০২৬ বিশ্বকাপের আগে ধারণা করা হয়েছিল, টেলিভিশন সম্প্রচারস্বত্ব থেকে আয় ৩৪ শতাংশ বেড়ে প্রায় ৪০০ কোটি ডলারে পৌঁছাবে এবং স্পনসরশিপ আয় বাড়বে ২১ শতাংশ।

ফিফা আরও জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটেও বিশ্বকাপ ছিল ব্যাপক জনপ্রিয়। সংস্থাটির হিসাব অনুযায়ী, "রাউন্ড অব ১৬ শেষ হওয়ার আগেই বিশ্বের প্রায় ৫২০ কোটি মানুষ- যা বৈশ্বিক জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ- অন্তত একবার হলেও এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হয়েছেন।"

বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফা যে ৩৭০ কোটি ডলার ব্যয় করার পরিকল্পনা করেছিল, তার এক-চতুর্থাংশ বরাদ্দ রাখা হয় অংশগ্রহণকারী জাতীয় দল এবং খেলোয়াড়দের ছেড়ে দেওয়া ক্লাবগুলোর জন্য। এছাড়া এপ্রিলের শেষ দিকে বিশ্বকাপের মোট পুরস্কার তহবিল ১৫ শতাংশ বাড়িয়ে ৮৭ কোটি ১০ লাখ ডলার করা হয় যা কাতার বিশ্বকাপের ৪৪ কোটি ডলারের তুলনায় অনেক বেশি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026