১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নতুন টেস্ট কোচের সাথে কাজ করতে চান ম্যাককালাম

BSSঢাকা

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : সম্প্রতি ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ান নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। টেস্ট দলের দায়িত্বে না থাকলেও ইংল্যান্ডের নতুন কোচের সাথে সমঝোতা করে কাজ করতে চান ম্যাককালাম।

নতুন টেস্ট কোচের সাথে কাজ করতে চান ম্যাককালাম

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : সম্প্রতি ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ান নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। টেস্ট দলের দায়িত্বে না থাকলেও ইংল্যান্ডের নতুন কোচের সাথে সমঝোতা করে কাজ করতে চান ম্যাককালাম।

তিনি জানান, টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের ভালোর জন্য আলোচনার মাধ্যমে নতুন কোচের সাথে সমঝোতার সাথে কাজ করার ইচ্ছা আছে।

গেল মাসে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে হারে ইংল্যান্ড। এরপরই কোচ হিসেবে ম্যাককালামের সমালোচনা বড় আকার ধারন করে। কারন সর্বশেষ ৯ টেস্টের মধ্যে ৭টিতে হারে ইংলিশরা।

শেষ পর্যন্ত সম্প্রতি টেস্ট দলের কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় ম্যাককালামকে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস।

টেস্ট দলের দায়িত্বে না থাকলেও ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব পালন করে যাবেন ম্যাককালাম। সম্প্রতি ম্যাককালামের অধীনে ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪-০ ব্যবধানে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে ইংল্যান্ড। ২০১৮ সালের পর ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় ইংলিশরা।

আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ম্যাককালামের উত্তরসূরি নিয়োগ নিয়ে ব্যস্ত সময় পার করছে ইংল্যান্ড। নতুন টেস্ট কোচের সাথে কিভাবে কাজ করবেন এমন প্রশ্নের জবাবে ম্যাককালাম বলেন, 'আমার মনে হয়, আমরা একে অপরের সাথে সহযোগিতামূলক মনোভাব নিয়েই কাজ করব। নতুন কোচ নিয়োগের পর সব বিষয় নিয়েই আমাদের মধ্যে ভালো আলোচনা হবে।'

ম্যাককালাম আরও বলেন, 'আমার মনে হয়, শেষ পর্যন্ত আমরা সবাই যদি ইংল্যান্ডের ক্রিকেটের ভালো চাই, তাহলে কিছু বিষয়ে পারস্পরিক বোঝাপড়া ও ছাড় দেওয়ার বিষয়টি আসবে এবং এটাই স্বাভাবিক।'

ম্যাককালামের জায়গায় দায়িত্ব নেওয়ার সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এগিয়ে আছেন অস্ট্রেলিয়ার সাবেক কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং ইংল্যান্ডের সাবেক ব্যাটার ও আফগানিস্তানের সাবেক কোচ জোনাথন ট্রট।

আগামী বছর দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের জন্য ইংল্যান্ড দল ভালোভাবে প্রস্তুত হচ্ছে বলে মনে করেন ম্যাককালাম। তিনি বলেন, 'আমার মনে হয়, গত কয়েকটি সিরিজে দলের মধ্যে ভালো উন্নতি দেখা গেছে। তবে আরও উন্নতির সুযোগ আছে। আমি সেদিকেই বেশি মনোযোগ দিচ্ছি। আশা করি, বিশ্বকাপের জন্য দলকে ভালোভাবে প্রস্তুত করা সম্ভব হবে।'

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026