১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ফিফার প্রতি অসন্তুষ্ট হয়ে বিশ্বকাপ ফাইনাল বয়কট করেন সেফেরিন

BSSঢাকা

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন ফিফার প্রতি অসন্তোষ প্রকাশ করতে বিশ্বকাপের ফাইনাল বয়কট করেছেন বলে সোমবার ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ফিফার প্রতি অসন্তুষ্ট হয়ে বিশ্বকাপ ফাইনাল বয়কট করেন সেফেরিন

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : উয়েফা সভাপতি আলেকসান্দার সেফেরিন ফিফার প্রতি অসন্তোষ প্রকাশ করতে বিশ্বকাপের ফাইনাল বয়কট করেছেন বলে সোমবার ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার মধ্যে সম্পর্ক বর্তমানে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে।

এর অন্যতম কারণ ছিল, যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে ফিফা রহস্যজনকভাবে স্থগিত করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ওই লাল কার্ডের বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

উয়েফা এ ঘটনায় ক্ষুব্ধ হয়। তাদের মতে, ইনফান্তিনো আয়োজক দেশের রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছেন। উয়েফা ফিফার শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তকে নজিরবিহীন, দুর্বোধ্য এবং অযৌক্তিক বলে অভিহিত করে এবং জানায়, এটি একটি লাল রেখা অতিক্রম করেছে।

উভয় সংস্থার মধ্যে উত্তেজনার আরেকটি কারণ ছিল, সোমালিয়ার রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দেওয়ার ঘটনায় ফিফার নীরবতা। এর জবাবে উয়েফা আগামী মাসের সুপার কাপ ফাইনালের দায়িত্ব আরতানের ওপর অর্পণ করে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে খেলা অন্য দলগুলোর মতো ইরানকে সমানভাবে আচরণ নিশ্চিত করতেও ফিফা ব্যর্থ হয়েছে।

ইরানের কোচ আমির গালেনোয়ি অভিযোগ করেন, তার দলই বিশ্বকাপে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সচিব মার্কওয়েইন মুলিন বলেন, ইরান টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর তিনি আনন্দে নেচেছেন।

উয়েফা এখন পর্যন্ত ফিফার বিশ্বকাপে চালু করা কয়েকটি নতুন নিয়মও গ্রহণ করেনি। এর মধ্যে রয়েছে হাইড্রেশন ব্রেক, 'মিস্টেকেন আইডেন্টিটি' ভিএআর প্রোটোকল, যার কারণে সুইজারল্যান্ডের ব্রিল এমবোলো আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখেছিলেন এবং প্রতিপক্ষের সঙ্গে কথা বলার সময় মুখ ঢেকে রাখলে কার্ড দেখানোর নিয়ম।

বিশ্বকাপ শুরুর আগেই ৪৮ দলের সম্প্রসারিত টুর্নামেন্ট নিয়েও প্রকাশ্যে সমালোচনা করেছিলেন সেফেরিন।

নিজ দেশ স্লোভেনিয়ার একটি পত্রিকায় তিনি বলেন, "অনেক ম্যাচই আছে, যেগুলো একেবারেই আকর্ষণহীন।" বিশ্বকাপের টিকিটের উচ্চমূল্য নিয়েও তিনি প্রকাশ্যে সমালোচনা করেছেন।

উয়েফা জানিযে়ছে, ২০২৮ সালে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইউরো চ্যাম্পিয়নশিপে তারা 'ফ্যান ফার্স্ট' নীতির আওতায় দুটি টিকিট ক্যাটাগরি বজায় রাখবে। সংস্থাটির দাবি, মোট টিকিটের ৪০ শতাংশের দাম হবে হয় ৩০ পাউন্ডের অথবা ৬০ পাউন্ডের নিচে। পাশাপাশি তারা ডাইনামিক প্রাইসিং পদ্ধতি চালু না করারও প্রতিশ্রুতি দিয়েছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026