১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বেলজিয়ামের কোচের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

BSSঢাকা

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : বেলজিয়াম জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন রুডি গার্সিয়া।

বেলজিয়ামের কোচের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

ঢাকা, ২১ জুলাই ২০২৬ (বাসস) : বেলজিয়াম জাতীয় ফুটবল দলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন রুডি গার্সিয়া।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ডোমেনিকো টেডেস্কোর স্থলাভিষিক্ত হয়েছিলেন ৬২ বছর বয়সী গার্সিয়া। তার অধীনে রেড ডেভিলসরা ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

এবারের বিশ্বকাপে বেলজিয়াম কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছেন। স্পেনের কাছে পরাজিত হয়ে শেষ আট থেকে তারা বিদায় নেয়। রোমা, মার্সেই ও নাপোলির সাবেক এই বস আগামী ৩১ জুলাই চুক্তি শেষ হবার সাথে সাথেই পদ ছাড়বেন।

বেলজিয়ান ফুটবল এসোসিয়েশনের (আরবিএফএ) ওয়েবসাইটে গার্সিয়া এ সম্পর্কে বলেছেন, 'আরবিএফএ'র সাথে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি গত ১৮ মাসের যাত্রাকে আর দীর্ঘায়িত করবো না। আমি বেলজিয়ামকে নেশন্স লিগের এ-লিগে এবং বিশ্বের শীর্ষ আট দলের মধ্যে রেখে যাচ্ছি। অসম্ভব প্রতিভাবান কিছু খেলোয়াড়, স্পোর্টস ডিরেক্টর ভিনসেন্ট মানায়ার্ত এবং পুরো বিশ্বকাপ জুড়ে যে সকল সমর্থক আমাদের সমর্থন যুগিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।

বেলজিয়াম তাদের প্রজন্মান্তরের রূপান্তর সফলভাবে এগিয়ে নিয়ে যাক, এই কামনাই করি। এই রূপান্তরের সূচনা করতে পেরে আমি গর্বিত।"

মানায়ার্ত বলেছেন, 'রুডি গার্সিয়া নিঃসন্দেহে বেলজিয়ামের রেড ডেভিলস দলকে পুনরুজ্জীবিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি এমন এক সময় জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন, যখন দলটি ক্রীড়া ও আর্থিক- উভয় ক্ষেত্রেই কঠিন পরিস্থিতির মুখোমুখি ছিল। বিশেষ করে তাঁর নিষ্ঠা ও অভিজ্ঞতার কারণে দলে আবারও ঐক্য ফিরে আসে এবং সর্বশেষ বিশ্বকাপে দলটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হয়। ফেডারেশনের পক্ষ থেকে আমি গত ১৮ মাসে রুডি এবং তাঁর সহকারী কোচদের অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ও আমার দল এখন একটি নতুন অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছি, যার অংশ হিসেবে জাতীয় দলের নতুন কোচ নিয়োগ দেয়া হবে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026