১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপে আর্জেন্টিনা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে : ফার্নান্দেজ

BSSঢাকা

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : ফাইনাল লাল কার্ড পাওয়া মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ বলেছেন, শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া হলেও আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের যথাসম্ভব সেরা উপায়ে উপস্থাপন করেছে। খেলোয়াড়রা এবারের আসরে নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছে।

বিশ্বকাপে আর্জেন্টিনা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে : ফার্নান্দেজ

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ (বাসস) : ফাইনাল লাল কার্ড পাওয়া মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ বলেছেন, শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া হলেও আর্জেন্টিনা বিশ্বকাপে নিজেদের যথাসম্ভব সেরা উপায়ে উপস্থাপন করেছে। খেলোয়াড়রা এবারের আসরে নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছে।

রোববারের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের ম্যাচে নির্ধারিত সময়ের শেষ দিকে স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসির ওপর কঠোর ট্যাকল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ২৫ বছর বয়সী এই চেলসি মিডফিল্ডার।

ফার্নান্দেজের এই বহিষ্কার ফাইনালে আর্জেন্টিনার মানসিক দৃঢ়তাকে অনেকটাই নড়বড়ে করে দেয়। ম্যাচ শেষে স্পেনের খেলোয়াড়রা শিরোপা উদ্যাপন করার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস তাদের কয়েকজনের উপর চড়াও হয়েছিলেন, যা নিয়ে ফুটবল বিশ্বে চলছে সমালোচনার ঝড়। ম্যাচ-পরবর্তী অপ্রীতিকর ঘটনার জেরে সম্ভাব্য শৃঙ্খলাভঙ্গের তদন্তও শুরু করেছে ফিফা।

এ ছাড়া স্পেনের খেলোয়াড়রা যখন পদক ও ট্রফি গ্রহণ করছিলেন, তখন আর্জেন্টিনার খেলোয়াড়রা তাদের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিলেন।

ইংল্যান্ডকে সেমিফাইনালে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়রা 'মালভিনাস বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার' লেখা একটি ব্যানার প্রদর্শন করেও বিতর্কের জন্ম দেন।

ফার্নান্দেজ ইনস্টাগ্রামে এক বার্তায় বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্সের পক্ষে কথা বলেন। তবে তিনি নিজের লাল কার্ডের প্রসঙ্গ উল্লেখ করেননি। তিনি লিখেছেন, "সময় যত যায়, ততই বোঝা যায় যে শুধু একটি ফলাফলের চেয়েও অনেক বড় কিছু রয়েছে। বহু বছর ধরে এই দলটি সম্ভাব্য সেরা উপায়ে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছে। এই দল শিখিয়েছে, প্রতিদ্বন্দ্বীতা মানে শুধু জয় নয়, বরং জার্সির জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেওয়া এবং কখনোই হাল না ছাড়া।"

ফার্নান্দেজ ২০২২ সালে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলেরও সদস্য ছিলেন, যারা ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল।

কিন্তু টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাবার পিছনে তার লাল কার্ডের ঘটনা বারবার সকলের সামনে চলে আসছে। ফার্নান্দেজের বহিষ্কারের পর অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে স্পেন শিরোপা জয় করে। আর্জেন্টিনার অতিরিক্ত রক্ষণাত্মক কৌশলের কারণে ফাইনালটি ছিল বেশ নিষ্প্রাণ।

ফার্নান্দেজ বলেন, "এমন একটি দলের অংশ হতে পারা আমার জন্য গর্বের, যে দল সবসময় নিজেদের সেরাটা দিয়েছে, সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বীতা করেছে এবং গর্ব, বিনয় ও অঙ্গীকারের সঙ্গে এই জার্সির মর্যাদা রক্ষা করেছে।"

তিনি আরও বলেন, "আর্জেন্টিনার সব সমর্থককে আমি ধন্যবাদ জানাতে চাই। প্রতিটি ম্যাচে আমাদের পাশে থাকার জন্য, ভালোবাসার জন্য, নিঃশর্ত সমর্থনের জন্য এবং বিশ্বের যেখানেই খেলি না কেন আমাদের ঘরের মতো অনুভব করানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নিজ দেশের জার্সি পরা আমার ক্যারিয়ারের সর্বোচ্চ সম্মান, আর যখনই এই জার্সি গায়ে চাপানোর সুযোগ পাব, প্রতিবারই নিজের সর্বস্ব উজাড় করে দেব।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026