১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

গোল্ডেন গ্লাভস জিতলেন বিশ্ব রেকর্ডের মালিক সিমোন

BSSঢাকা

ঢাকা, ২০ জুলাই ২০২৬ (বাসস): ২৩তম ফুটবল বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জিতেছেন চ্যাম্পিয়ন স্পেনের গোলরক্ষক উনাই সিমোন। পুরো বিশ্বকাপ জুড়ে অসাধারণ পারফরমেন্সে করেছেন তিনি। মাত্র ১টি গোল হজম করেছেন সিমোন।

গোল্ডেন গ্লাভস জিতলেন বিশ্ব রেকর্ডের মালিক সিমোন

ঢাকা, ২০ জুলাই ২০২৬ (বাসস): ২৩তম ফুটবল বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জিতেছেন চ্যাম্পিয়ন স্পেনের গোলরক্ষক উনাই সিমোন। পুরো বিশ্বকাপ জুড়ে অসাধারণ পারফরমেন্সে করেছেন তিনি। মাত্র ১টি গোল হজম করেছেন সিমোন।

কোয়ার্টার ফাইনালের বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছিল স্পেন। ঐ ম্যাচেই এবারের আসরে একমাত্র গোল হজম করেছেন তিনি। এবারের বিশ্বকাপে সিমনকে প্রথম গোল হজমের স্বাদ দেন বেলজিয়ামের শার্ল ডি কেটেলিয়ার।

সিমোনের দুর্দান্ত পারফরমেন্সে বিশ্বকাপ ইতিহাসে চ্যাম্পিয়ন হওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে কম গোল হজম করার রেকর্ডও গড়েছে স্পেন।

এছাড়া বিশ্বকাপে গোলরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড গড়েছেন সিমোন। বিশ্বকাপের ইতিহাসে ৬৪৯ মিনিট গোল হজম না করার বিশ্ব রেকর্ডের মালিক হন তিনি। ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে ম্যাচের পর এবারের আসরে বেলজিয়াম ম্যাচের আগ পর্যন্ত গোল হজম করেননি সিমোন।

এর আগে ফিফা বিশ্বকাপে দীর্ঘ সময় গোল হজম করতে না করার রেকর্ডটি ছিল ইতালির গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গার দখলে। টানা ৫১৭ মিনিট কোনো গোল হজম করেননি তিনি।

বিশ্বকাপে রেকর্ডের পাশাপাশি স্পেনের ফুটবল ইতিহাসেও নতুন কীর্তি গড়েছেন সিমোন। বিশ্বকাপে স্পেনের হয়ে সবচেয়ে বেশি সময় গোল হজম না করার রেকর্ড ছিলো কিংবদন্তি গোলরক্ষক ও সাবেক অধিনায়ক ইকার ক্যাসিয়াসের। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ মিলিয়ে টানা ৪৭৭ মিনিট গোল হজম করেননি ক্যাসিয়াস। এই বিশ্বকাপে ক্যাসিয়ারের রেকর্ড ভেঙ্গে নতুন কীর্তি গড়েন সিমোন।

এবারের বিশ্বকাপে সাতটি ম্যাচে গোল হজম করেননি সিমোন। এমন দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে গোল্ডেন গ্লাভস জিতলেন সিমোন। ক্যাসিয়াসের পর স্পেনের দ্বিতীয় গোলরক্ষক হিসেবে গোল্ডেন গ্লাভস জিতলেন তিনি। ২০১০ সালে দলের প্রথম বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রেখে গোল্ডেন গ্লাভস জিতেন ক্যাসিয়াস।

বিশ্বকাপের ইতিহাসে গোল্ডেন গ্লাভস জয়ী গোলরক্ষক (১৯৯৪ সাল থেকে চালু হয় বিশ্বকাপ অ্যাওয়ার্ড) :

১৯৯৪ : মাইকেল প্রিউড'হোমে (বেলজিয়াম) ১৯৯৮ : ফ্যাবিয়ান বার্থেজ (ফ্রান্স) ২০০২ : ওলিভার কান (জার্মানি) ২০০৬ : জিয়ানলুইজি বুফন (ইতালি) ২০১০ : ইকার ক্যাসিয়াস (স্পেন) ২০১৪ : ম্যানুয়েল নয়্যার (জার্মানি) ২০১৮ : থিবো কোর্তোয়া (বেলজিয়াম) ২০২২ : এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা) ২০২৬ : উনাই সিমন (স্পেন)

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026