১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মোসাদ্দেক-গিলকে টপকে মাস সেরা স্মিথ

BSSঢাকা

ঢাকা, ২০ জুলাই ২০২৬ (বাসস): বাংলাদেশের মোসাদ্দেক হোসেন ও ভারতের শুভমান গিলকে টপকে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ এ্যাওয়ার্ডে জুন মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের ন্যাথান স্মিথ।

মোসাদ্দেক-গিলকে টপকে মাস সেরা স্মিথ

ঢাকা, ২০ জুলাই ২০২৬ (বাসস): বাংলাদেশের মোসাদ্দেক হোসেন ও ভারতের শুভমান গিলকে টপকে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ এ্যাওয়ার্ডে জুন মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের ন্যাথান স্মিথ।

গত মাসের সেরা নারী ক্রিকেটারের তকমা পেয়েছেন ইংল্যান্ডের ড্যানি ওয়াট-হজ। তার সাথে সংক্ষিপ্ত তালিকায় মনোনয়নের দৌড়ে ছিলেন ভারতের শ্রী চরণী ও স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ঘোষনা করে।

জুনে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিউজিল্যান্ড। দলের সিরিজ জয়ের পেছনে বড় অবদান ছিল স্মিথের। ৩ ম্যাচে ১৬ উইকেট শিকার করে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে যৌথভাবে ইংল্যান্ডের জোফরা আর্চারের সাথে সিরিজ সেরা হন স্মিথ।

মাস সেরা হয়ে স্মিথ বলেন, 'এটা সত্যিই বিশেষ। ছেলেদের জন্য ইংল্যান্ড সফর দারুণ ছিল এবং এই অর্জনটাও দারুণ। সাধারণত ব্যক্তিগত পুরস্কারের জন্য আমি খেলি না, তবে এই স্বীকৃতি পাওয়াটা আনন্দের। তার চেয়েও বড় কথা দলের সিরিজ জয়ে অবদান রাখতে পারাটা। দলের জন্য সর্বোচ্চ চেষ্টা করা এবং যেকোনো উপায়ে দলের জয়ে অবদান রাখা, নিউজিল্যান্ডের হয়ে আমি ঠিক এটাই করতে চাই।'

এদিকে চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে রাজকীয় প্রত্যাবর্তন করেছিলেন মোসাদ্দেক। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বল হাতে ৩ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ ১৫৭ রান এবং বল হাতে ২ উইকেট নেন তিনি।

এছাড়া গেল মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গিল। পাশাপাশি ওয়ানডে সিরিজের দুই ম্যাচে যথাক্রমে ৮৪ ও ১৫৪ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। ২৩৮ রান করে সিরিজ সেরা নির্বাচিত হন গিল।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026