১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ফিফা র‌্যাকিংয়ের শীর্ষে স্পেন

BSSঢাকা

ঢাকা, ২০ জুলাই ২০২৬ (বাসস) : দীর্ঘ ১৬ বছর পর দ্বিতীয়বারের মত ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। গতরাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট মাথায় পড়ে স্পেন।

বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ফিফা র‌্যাকিংয়ের শীর্ষে স্পেন

ঢাকা, ২০ জুলাই ২০২৬ (বাসস) : দীর্ঘ ১৬ বছর পর দ্বিতীয়বারের মত ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। গতরাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট মাথায় পড়ে স্পেন।

আর্জেন্টিনাকে হটিয়ে এক ধাপ উন্নতিতে ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছে স্পেন।

ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ৩০.২৭ পয়েন্ট অর্জন করেছে স্পেন। মোট ১৯৯৫.৮৮ পয়েন্ট নিয়ে এখন বিশ্বের এক নম্বর দল লা রোজারা। বিশ্বকাপ শুরুর আগে ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের দ্বিতীয়স্থানে ছিল স্পেন।

স্পেনের কাছে ফাইনাল হেরে র্যাংকিংয়ের শীর্ষ স্থান হারিয়েছে আর্জেন্টিনা। এক ধাপ অবনতিতে দ্বিতীয় স্থানে নেমে গেছে তারা। ১৯৭০.৩৭ পয়েন্ট আছে তাদের।

র্যাংকিংয়ের শীর্ষে থেকেই চলতি বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। তখন তাদের পয়েন্ট ছিল ১৮৭৪.৮১।

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে চতুর্থ স্থান থেকে আসর শেষ করে ফ্রান্স। তবে বিশ্বকাপ শেষে র্যাংকিংয়ের তৃতীয় স্থানে আছে তারা। তাদের অর্জিত পয়েন্ট ১৯৪৮.৯৭। বিশ্বকাপের আগে ১৮৬৯.৪৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল ফরাসিরা।

ফিফা র্যাংকিংয়ের চতুর্থ স্থানে আছে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার তৃতীয় স্থান পাওয়া ইংল্যান্ড। গোল উৎসবের ম্যাচে ফরাসিদের হারিয়ে তৃতীয় হয় ইংলিশরা। ১৯২২.৮৩ পয়েন্ট আছে তাদের।

র্যাংকিংয়ের পঞ্চম স্থানে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়া ব্রাজিলের সংগ্রহে আছে ১৮০৪.৯২ পয়েন্ট।

এরপর ষষ্ঠ থেকে দশম স্থান পর্যন্ত আছে যথাক্রমে- মরক্কো (১৮০৩.৯৯ পয়েন্ট), পর্তুগাল (১৭৮৭.৮৫ পয়েন্ট), বেলজিয়াম (১৭৭৮.৩৬ পয়েন্ট), নেদারল্যান্ডস (১৭৭৫.৫৪ পয়েন্ট) ও মেক্সিকো (১৭৫৪.৩০ পয়েন্ট)।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026