১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ফাইনালে হেরেও আর্জেন্টিনায় ছুটি ঘোষণা

BSSঢাকা

ঢাকা, ২০ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপে আর্জেন্টিনা দলের পারফরম্যান্স উদযাপনের জন্য খেলোয়াড় ও কোচিং স্টাফ যে দিন নির্ধারণ করবেন, সেদিন দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

ফাইনালে হেরেও আর্জেন্টিনায় ছুটি ঘোষণা

ঢাকা, ২০ জুলাই ২০২৬ (বাসস) : বিশ্বকাপে আর্জেন্টিনা দলের পারফরম্যান্স উদযাপনের জন্য খেলোয়াড় ও কোচিং স্টাফ যে দিন নির্ধারণ করবেন, সেদিন দেশজুড়ে জাতীয় ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই।

রোববার অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করলেও আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও কোচিং স্টাফকে বীরের সম্মানেই স্বাগত জানানো হবে।

কুসংস্কারের কথা উল্লেখ করে নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে উপস্থিত না থাকা প্রেসিডেন্ট মিলেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, "বিশ্বকাপ উদযাপন।

আর্জেন্টিনা জাতীয় দলের অর্জন উদযাপন নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, সে বিষয়ে আমি দেশবাসীকে জানাতে চাই যে খেলোয়াড় ও কোচিং স্টাফ উদযাপনের যে তারিখ নির্ধারণ করবেন, সেই দিনটিকে জাতীয় ছুটি ঘোষণা করা হবে।"

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, দলের প্রতিনিধিদলের একটি অংশ সোমবার বিকেলে বুয়েন্স আয়ার্সে ফিরবে। তবে কয়েকজন খেলোয়াড় আপাতত দেশে ফিরছেন না।

এএফএ'র এক বিবৃতিতে বলা হয়, "ফাইনালের পর দলের কয়েকজন খেলোয়াড় যুক্তরাষ্ট্র থেকে সরাসরি বিভিন্ন গন্তব্যে যাবেন, যাতে তারা নিজ নিজ ক্লাবে যোগ দিতে পারেন অথবা ছুটি কাটানো শুরু করতে পারেন। অন্যদিকে খেলোয়াড়, কোচিং স্টাফ ও অন্যান্য কর্মকর্তাসহ প্রতিনিধিদলের একটি অংশ আগামীকাল (সোমবার) আর্জেন্টিনায় ফিরবে। তাদের বিকেল প্রায় ৫টার দিকে পৌঁছানোর কথা রয়েছে।"

আর্জেন্টিনা ১৯৫৮ ও ১৯৬২ সালে পেলের নেতৃত্বে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না।

অতিরিক্ত সময়ের ১০৬তম মিনিটে বদলি খেলোয়াড় ফেরান তোরেস কাছ থেকে জোরালো শটে জয়সূচক গোলটি করেন। এর মাধ্যমে ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নেয়।

একপেশে ফাইনালে পুরোটা সময়জুড়ে ছিল স্পেনের আধিপত্য। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে তারা একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল।

অন্যদিকে ৯৩তম মিনিটে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। পুরো ম্যাচে তাদের প্রথম লক্ষ্যে নেওয়া শট আসে ১১৭তম মিনিটে। লিওনেল মেসির ঐ প্রচেষ্টা স্পেনের রক্ষণভাগ প্রতিহত করে।

প্রেসিডেন্ট মিলেই খেলোয়াড়দের লড়াকু মানসিকতার প্রশংসা করে এক্সে লিখেছেন, ''অসংখ্য ধন্যবাদ, খেলোয়াড়...!!! শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা লড়েছ। আর্জেন্টিনা সব সময় মাথা উঁচু করে থাকবে।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026