১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

হৃদয়ের সেঞ্চুরিতে হ্যাটট্রিক জয়ে শীর্ষ স্থান ধরে রাখল মোহামেডান

BSSঢাকা

ঢাকা, ২ জুন ২০২৬ (বাসস) : অধিনায়ক তাওহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) হ্যাটট্রিক জয়ের স্বাদ নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

হৃদয়ের সেঞ্চুরিতে হ্যাটট্রিক জয়ে শীর্ষ স্থান ধরে রাখল মোহামেডান

ঢাকা, ২ জুন ২০২৬ (বাসস) : অধিনায়ক তাওহিদ হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) হ্যাটট্রিক জয়ের স্বাদ নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

আজ লিগের অষ্টম রাউন্ডে মোহামেডান ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। এই জয়ে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মোহামেডান। সমানসংখ্যক ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে মোহামেডান। উদ্বোধনী জুটিতে ৭০ বলে ৭৬ রান যোগ করেন মোহামেডানের দুই ওপেনার মোহাম্মদ নাইম ও এনামুল হক। জুটিতে ৩৪ রান অবদান রেখে ফিরেন নাইম।

নাইম ফেরার পর হৃদয়ের সাথে ৪৯ রান যোগ করেন থামেন এনামুল। এসময় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তিনি। ৫টি করে চার-ছক্কায় ৬৩ বলে ৭১ রান করেন এনামুল।

দলীয় ১২৫ রানে এনামুল ফেরার পর মোহামেডানের বড় সংগ্রহের ভিত গড়ে দেন হৃদয় ও আফিফ হোসেন। তৃতীয় উইকেটে ১৪০ রানের জুটি গড়েন তারা। ৩টি করে চার-ছক্কায় ৭০ রান নিয়ে মাঠ ছাড়েন আফিফ।

ইনিংসের শেষ ওভারের প্রথম বলে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। শেষ ওভারের দ্বিতীয় বলে হাসান মাহমুদের বলে আউট হ্বার আগে ৬টি চার ও ৪টি ছক্কায় ১০৬ বলে ১০১ রান করেন হৃদয়।

এছাড়া ইয়াসির আলির ৪ ছক্কা ও ১ চারে গড়া ১৪ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৯ রানের বড় সংগ্রহ পায় মোহামেডান। মাহেদি হাসান ২ উইকেট নেন।

জবাবে ইনিংসের শুরু থেকে মোহামেডান বোলারদের উপর চড়াও হন লিজেন্ডস অব রূপগঞ্জের ওপেনার হাবিবুর রহমান সোহান। মাত্র ১৫ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশের লিস্ট 'এ' ক্রিকেটে দ্রুততম অর্ধশতকের রেকর্ড স্পর্শ করেন সোহান। গত মৌসুমে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৫ বলে অর্ধশতক করেছিলেন আবাহনী লিমিটেডের ওপেনার পারভেজ হোসেন ইমন।

ঝড়ো হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি সোহান। মোহামেডানের স্পিনার তাইবুর রহমানের শিকার হবার আগে ৬টি চার ও ৫টি ছক্কায় ২৭ বলে ৫৯ রান করেন সোহান। এই ইনিংস খেলার পথে মোহামেডান পেসার নাহিদ রানার এক ওভারে তিনটি ছক্কা ও দু'টি চারে ২৬ রান নেন সোহান। এছাড়াও আরেক পেসার তাসকিন আহমেদের ওভারে ২টি করে চার-ছক্কায় ২০ রান তুলেন তিনি।

১১তম ওভারে দলীয় ৯৩ রানে সোহান ফেরার পর লিজেন্ডস অব রূপগঞ্জের আর কোন ব্যাটার বড় ইনিংস খেলতে পারেনি। ফলে ৩৪ ওভারে ২৩২ রানে গুটিয়ে যায় তারা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন নাসুম আহমেদ।

মোহামেডানের রানা ৭১ রানে ৪টি ও তাইবুর ৩৩ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন হৃদয়।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026