১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

‘সাইড স্ট্রেইন’ ইনজুরিতে পড়েছেন রানা

BSSঢাকা

ঢাকা, ১৮ জুলাই ২০২৬ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ পেসার নাহিদ রানা। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

‘সাইড স্ট্রেইন’ ইনজুরিতে পড়েছেন রানা

ঢাকা, ১৮ জুলাই ২০২৬ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ পেসার নাহিদ রানা। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শনিবার এ খবর জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম।

ম্যাচে ২.৩ ওভার বল করার পর পায়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন রানা। পরবর্তীতে আর মাঠে ফিরেননি এবং নিজের বোলিং কোটাও পূর্ণ করেননি তিনি।

জিম্বাবুয়ে থেকে পাঠানো এক ভিডিও বার্তায় রানার ইনজুরি নিয়ে দলের ফিজিও বায়েজিদুল বলেন, 'দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাঁ পাশের পেশিতে টানের কথা জানিয়েছে রানা। পরে আর বল করনেনি রানা। আগামীকাল পর্যন্ত পর্যবেক্ষণে থাকবে সে।'

তিনি আরও বলেন, 'আপাতদৃষ্টিতে মনে হচ্ছে তার 'সাইড স্ট্রেইন' হয়েছে। তার কোনও স্ক্যান বা পরীক্ষার প্রয়োজন আছে কি না, সে বিষয়ে আগামীকাল সকালে সিদ্ধান্ত নেওয়া হবে। মাঠে ফিরতে কত সময় লাগবে তা পরে জানানো হবে।'

মাঠ ছাড়ার আগে ২.৩ ওভার বল করে ১৫ রান দিয়ে ১ উইকেট শিকার করেন রানা। জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেটকে ১৫ রানে সাজঘরে পাঠান। দ্বিতীয় ম্যাচ ৩৪ রানে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় বাংলাদেশ।

শারীরিক অবস্থা পর্যালোচনা করে রানার পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে সিরিজ নির্ধারনী ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

প্রথম ম্যাচে বাংলাদেশ ৩২ রানে হারলেও বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ২২ বছর বয়সী পেসার রানা। ৪ ওভারে ২৬ রানে ৪ উইকেট শিকার করে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026