১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বিশ্বকাপ থেকে বিদায়ের ‘ক্ষত’ বয়ে বেড়াচ্ছে ইংল্যান্ড

BSSঢাকা

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের কোচ থমাস টাচেল বলেছেন, বিশ্বকাপ থেকে বেদনাদায়ক বিদায়ের 'ক্ষত' এখনও বয়ে বেড়াচ্ছে তার খেলোয়াড়রা। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, বিশ্বের শীর্ষ দলগুলোর সমকক্ষ হতে হলে ইংল্যান্ডকে এখনও কিছুটা পথ পাড়ি দিতে হবে।

বিশ্বকাপ থেকে বিদায়ের ‘ক্ষত’ বয়ে বেড়াচ্ছে ইংল্যান্ড

ঢাকা, ১৮ জুলাই, ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের কোচ থমাস টাচেল বলেছেন, বিশ্বকাপ থেকে বেদনাদায়ক বিদায়ের 'ক্ষত' এখনও বয়ে বেড়াচ্ছে তার খেলোয়াড়রা। একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, বিশ্বের শীর্ষ দলগুলোর সমকক্ষ হতে হলে ইংল্যান্ডকে এখনও কিছুটা পথ পাড়ি দিতে হবে।

বুধবার আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হারের ম্যাচে রক্ষণাত্মক কৌশলের কারনে টাচেল তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

অ্যান্থনি গর্ডনের গোলে ইংল্যান্ড ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে ওঠার পথে এগিয়ে গিয়েছিল। কিন্তু শেষদিকে এনজো ফার্নান্দেজ ও লটারো মার্টিনেজের দুটি গোলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা।

সেমিফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের কাছে ২-০ গোলে হেরে যাওয়া দিদিযয়ের দেশম্যের ফ্রান্সের বিপক্ষে শনিবার মিয়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে থ্রি লায়ন্স।

শুক্রবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে তার কৌশল নিয়ে টাচেলকে বারবার প্রশ্নের মুখোমুখি হতে হয়।

ইংল্যান্ডের হয়ে নিজের প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে দায়িত্ব পালন করা এই জার্মান কোচ বলেন, "আমি সাহায্য করার চেষ্টা করেছি, দলকে সমর্থন দেওয়ার চেষ্টা করেছি। আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি, আমার প্রবৃত্তি, অন্তর্দৃষ্টি, অভিজ্ঞতা এবং প্রতিদ্বন্দ্বীতার মানসিকতার ওপর ভরসা করে। দলের উপকার করা এবং কাঙ্খিত ফল পাওয়ার লক্ষ্যেই সেই সিদ্ধান্তগুলো নিয়েছিলাম। আমরা কাঙ্খিত ফল পাইনি। তাই অবশ্যই ওই সিদ্ধান্তগুলোর দায়িত্ব আমি নিচ্ছি। তবে মনে রাখতে হবে, এসব সিদ্ধান্ত ম্যাচ চলাকালীন চাপের মধ্যেই নিতে হয়।"

সংবাদ সম্মেলনে সাবেক ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার জন স্টোনসকে পাশে নিয়ে কথা বলেন টাচেল। এ সময় তাকে বেশ হতাশ দেখাচ্ছিল। তিনি বলেন, এই হারের কষ্ট তিনিই এবং তার খেলোয়াড়রাই সবচেয়ে বেশি অনুভব করছেন।

প্যারিস সেন্ট জার্মেইন, চেলসি ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ বলেন, ফিফা র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডকে এখনও শীর্ষ তিন দল, আর্জেন্টিনা, স্পেন ও ফ্রান্সের মানে পৌঁছাতে কিছুটা ব্যবধান ঘোচাতে হবে।

টাচেল বলেন, "আমার মনে হয়, এই ব্যবধানের কারণ হলো আর্জেন্টিনা, ফ্রান্স এবং স্পেন দল ও দেশ হিসেবে যেসব শিরোপা জিতেছে তার ফল। বহু বছর ধরে কোচ ও দল মিলে তারা যা গড়ে তুলেছে, তার সঙ্গে এখনও আমাদের সামান্য ব্যবধান রয়েছে, যা দূর করতে হবে। আমার মনে হয়, বিশ্বকাপ জেতা এবং ফাইনালে ওঠা নিয়ে ওই দেশগুলোর যে প্রত্যাশা, সেই মানসিকতার দিকেও এই ব্যবধান স্পষ্টভাবে ফুটে ওঠে।"

তবে টাচেল প্রতিশ্রুতি দিয়েছেন, তার দল এই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াবে। তিনি বলেন, "আমরা এই হতাশা কাটিয়ে উঠব, এটিকে শক্তিতে পরিণত করব এবং ইতিবাচক প্রতিক্রিয়া দেখাব। সেই প্রক্রিয়া শুরু হবে আগামীকাল থেকেই।"

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026