১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সিরিজ জিতে জিম্বাবুয়ে সফর শেষ করার লক্ষ্য বাংলাদেশের

BSSঢাকা

ঢাকা, ১৮ জুলাই ২০২৬ (বাসস) : প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায় সফরকারী বাংলাদেশ। ফলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি সিরিজ নির্ধারনী ম্যাচে রূপ নিয়েছে। সিরিজ নির্ধারনী ম্যাচ জিতে জিম্বাবুয়ে সফর শেষ করার লক্ষ্য নিয়ে আগামীকাল তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ।

সিরিজ জিতে জিম্বাবুয়ে সফর শেষ করার লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৮ জুলাই ২০২৬ (বাসস) : প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফেরায় সফরকারী বাংলাদেশ। ফলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি সিরিজ নির্ধারনী ম্যাচে রূপ নিয়েছে। সিরিজ নির্ধারনী ম্যাচ জিতে জিম্বাবুয়ে সফর শেষ করার লক্ষ্য নিয়ে আগামীকাল তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি।

সিরিজের প্রথম ম্যাচ ৩২ রানে জয় পায় জিম্বাবুয়ে। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৩৪ রানের জয়ে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোয় আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশের।

টি-টোয়েন্টি সিরিজের আাগে জিম্বাবুয়ের কাছে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের ব্যবধানে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ।

প্রথম টি-টোয়েন্টি হেরে যাওয়ায় এবারের জিম্বাবুয়ে সফরে তিন ফরম্যাটেই হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে সিরিজে টিকে থাকে টাইগাররা।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের পেস আক্রমণকে দারুণভাবে সামাল দেয় বাংলাদেশের ব্যাটাররা। উদ্বোধনী জুটিতে ১২০ রান তোলার পর ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রানের বড় সংগ্রহ পায় টাইগাররা। দলের হয়ে দুই ওপেনার তানজিদ হাসান ৫৮ ও সাইফ হাসান ৫৫ রান করেন। ইনিংসের শেষ দিকে টানা ৪ বলে চার ছক্কায় ১০ বলে অপরাজিত ৩১ রান করেন মোহাম্মদ সাইফুদ্দিন।

ব্যাটারদের প্রশংসা করেছেন অধিনায়ক তাওহিদ হৃদয়। তিনি বলেন, 'দল হিসেবে আমরা বোলিং ও ব্যাটিং, দুই বিভাগেই খুব ভালো করেছি। ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলেছে। আমরা সবসময়ই বড় জুটির কথা বলি এবং শুরুতে আমরা খুব ভালো জুটি পেয়েছি। আমাদের লক্ষ্য ছিল কয়েকটি ভালো জুটি গড়া, যেখানে মূল মনোযোগ ছিল ইনিংসের শুরুর দিকে। উদ্বোধনী জুটিতেই বড় রান পেয়েছি। এখন তৃতীয় ম্যাচেও আমাদের সেই পারফরমেন্সের পুনরাবৃত্তি ঘটাতে হবে।'

ব্যাটারদের পাশাপাশি বোলারদেরও প্রশংসা করেছেন হৃদয়। তিনি বলেন, 'আমাদের পরিকল্পনা ছিল আঁটসাঁট লাইন ও লেন্থে বজায় রেখে বল করা এবং বোলাররা এখানে তা দারুণভাবে বাস্তবায়ন করেছে।'

এবারের জিম্বাবুয়ে সফর নিয়ে কথা বলতে গিয়ে হৃদয় জানান, দল ধীরে ধীরে স্থানীয় কন্ডিশনের সাথে মানিয়ে নিয়েছে।

তিনি বলেন, 'পেশাদার খেলোয়াড় হিসেবে আমাদের দ্রুত মানিয়ে নিতে হয়। এখন আমরা এখানকার কন্ডিশন সম্পর্কে জানি, তাই আমরা মানিয়ে নেওয়ার পাশাপাশি আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের চেষ্টা করছি।'

দ্বিতীয় টি-টোয়েন্টিতে চোট পাওয়ায় পেসার নাহিদ রানাকে নিয়ে চিন্তায় বাংলাদেশ দল। সিরিজ নির্ধারণী ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও, যথাসময়ে রানা সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন হৃদয়।

দ্বিতীয় ম্যাচে বাজে ফিল্ডিংয়ের কারনেই দল হেরেছে বলে জানান জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। তিনি বলেন, 'সত্যি বলতে, অধিনায়ক হিসেবে এখানে দাঁড়িয়ে আমি লজ্জিত। আমাদের বাজে ফিল্ডিং দলের উপর প্রভাব ফেলেছে। তবে আমরা আমাদের ভুলগুলো শুধরে নেওয়ার ব্যাপারে আশাবাদী।'

টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পাল্লা ভারী বাংলাদেশের। ২৬ ম্যাচ খেলে ১৮টিতে জয়ের বিপরীতে ৯টিতে হেরেছে টাইগাররা।

বাংলাদেশ দল : তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, সাইফুদ্দিন, আব্দুল গাফফার সাকলাইন।

জিম্বাবুয়ে দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্ডে, টিনোতেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, মিল্টন শুম্বা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

লিটনের চাই ১৩১ রান, ৭ উইকেট দূরে মুস্তাফিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল।

10/16/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করছে বাংলাদেশ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬: আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজ দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে টাইগাররা।

10/16/2026

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ভুবেনেশ্বর

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে ডাক পেয়েছেন পেসার ভুবেনেশ্বর কুমার।

10/16/2026

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : প্রথম চার ম্যাচ শেষে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতে নেবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

10/16/2026

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত গ্রিন

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

10/16/2026

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

রানার্স-আপ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৬ : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে হেরে রানার্স-আপ হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল।

10/16/2026

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

শ্রীলংকার ওয়ানডে দলে নিশাঙ্কার পরিবর্তে লাহিরু উদারা

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: পাকিস্তানে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য শ্রীলংকার ওয়ানডে দলে থাকছেন না পাথুম নিশাঙ্কা। মাঠে ফিরতে চিকিৎসকদের ছাড়পত্র এখনো না পাওয়ায় তাঁকে দলে রাখা হচ্ছে না বলে বৃহস্পতিবার জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

10/15/2026

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুরের কোয়ার্টার ফাইনালে জমজমাট লড়ই

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে জমে উঠেছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতা। বৃহস্পতিবার টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। প্রায় প্রতিটি ম্যাচই ছিল বেশ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ।

10/15/2026