১ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মারা গেলেন কিংবদন্তি গ্যারি সোবার্স

BSSঢাকা

ঢাকা, ১৮ জুলাই ২০২৬ (বাসস) : মারা গেলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার এবং ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় স্যার গ্যারি সোবার্স। বার্বাডোজে নিজ বাসভবনে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মারা গেলেন কিংবদন্তি গ্যারি সোবার্স

ঢাকা, ১৮ জুলাই ২০২৬ (বাসস) : মারা গেলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার এবং ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় স্যার গ্যারি সোবার্স। বার্বাডোজে নিজ বাসভবনে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা পোস্টে খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

এক্সে করা এক পোস্টে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের জানিয়েছে, 'একটি মহাকাব্যিক ইনিংসের অবসান হলো। আমাদের হৃদয়ে চিরকাল থাকবে, স্যার গারফিল্ড সোবার্সের নাম।'

ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অলরাউন্ডার এবং সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটার হিসেবে পরিচিত সোবার্স। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে দক্ষতার কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটারের তকমা পেয়েছেন তিনি।

১৯৫৩ সালে মাত্র ১৬ বছর বয়সে বার্বাডোজের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় সোবার্সের। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ব্যাটার হিসাবে এক ওভারে ছয়টি ছয় মারেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ১৯৫৪ সালে অভিষেক হয় তার। ১৯৫৪ থেকে ১৯৭৪ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেন সোবার্স। ব্যাট হাতে ২৬ সেঞ্চুরি এবং ৩০ হাফ-সেঞ্চুরিতে ৫৭.৭৮ গড়ে ৮০৩২ রান এবং বোলিংয়ে ৩৪.০৩ গড়ে ২৩৫টি উইকেট শিকার করেন তিনি।

টেস্ট অভিষেকের পর ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান সোবার্স। কিংস্টনে প্রথম সেঞ্চুরির ইনিংসে ৩৬৫ রানে অপরাজিত থাকেন তিনি। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্ব রেকর্ড গড়েন সোবার্স।

১৯৯৪ সালে সেন্ট জোন্সে ইংল্যান্ডের বিপক্ষে ৩৭৫ রান করে সোবার্সের বিশ্ব রেকর্ড ভাঙেন স্বদেশি ব্রায়ান লারা। ১৯৬৪ সালে উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের একজন হন সোবার্স। ২০০০ সালে উইজডেনের দেওয়া শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন তিনি। ২০০৯ সালের জানুয়ারিতে আইসিসি হল অব ফেম চালু হয়। ঐ সময় হল অব ফেমে অর্ন্তুভুক্ত করা হয় সোবার্সের নাম।

আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারের নামকরণ করা সোবার্সের নামেই। সেটি হল- 'স্যার গারফিল্ড সোবার্স ট্রফি।'

এটি আরও একবার মনে করিয়ে দিয়েছেন আইসিসি সভাপতি জয় শাহ। তিনি বলেন, 'বিশ্ব ক্রিকেটের মহীরুহ এবং সত্যিকারের ক্রীড়া কিংবদন্তি স্যার গারফিল্ড 'গ্যারি' সোবার্সের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার অসাধারন সাফল্য এবং খেলার প্রতি দুর্দান্ত ও অবিস্মরণীয় অবদান সারা বিশ্ব জুড়ে প্রজন্ম থেকে প্রজন্ম সকল ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছে। তার পরিবার, বার্বাডোজের জনগণ এবং আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের প্রতি আমার আন্তরিক সমবেদনা।'

সোবার্সকে স্মরণ করে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি ড. কিশোর শ্যালো বলেন, 'সোবার্স শুধু সর্বকালের সেরা ক্রিকেটারই নন। ক্যারিবিয় জনগনের আত্মবিশ্বাস ও গর্বের প্রতীক ছিলেন। ব্যাট-বল ও ফিল্ডিং- সব বিভাগেই তার দক্ষতা ছিল অতুলনীয়। মাঠের বাইরেও কোটি মানুষের অনুপ্রেরণা ছিলেন তিনি। ছোট দ্বীপ থেকেও বিশ্বের সর্বোচ্চ শিখরে পৌঁছানো সম্ভব, সেটি তিনি প্রমান করেছেন।'

সোবার্সের প্রয়াণে সারা বিশ্বের ক্রিকেট অনুরাগীদের মতো লারাও শোকে মূহ্যমান। সামাজিক যোগাযোগমাধ্যমে সোবার্সকে শ্রদ্ধা জানিয়ে লারা লিখেছেন, 'আমাদের সর্বকালের সেরা ক্রিকেটার আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তার পরিবারের প্রত্যেক সদস্যকে আমার আন্তরিক সমবেদনা জানাই। কঠিন সময়ে তারা যেভাবে স্যার সোবার্সের পাশে দাঁড়িয়েছেন এবং তাকে সমর্থন জুগিয়েছেন তার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ। শান্তিতে বিশ্রাম নিন কিংবদন্তি। আপনার কীর্তি চিরকাল অমর হয়ে থাকবে।'

এক্স হ্যান্ডলে আবেগঘন বার্তা দিয়েছেন টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক শচীন টেন্ডুলকার। তিনি লিখেন, 'স্যার গ্যারি আর আমাদের মধ্যে নেই এটা মেনে নেওয়া খুবই কঠিন। গত কয়েক বছরের স্মৃতি বারবার মনে পড়ছে। ২০০৩ সালের বিশ্বকাপে আমার হাতে যখন সেরা খেলোয়াড়রে ট্রফি তুলে দিয়েছিলেন বা আন্তর্জাতিক ক্রিকেটে শততম শতরান করার পর যে ভাবে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছিলেন, সেই সব মুহূর্ত আবারও যেন চোখের সামনে ভেসে আসছে। তিনি সবসময়ই ছিলেন বিনয়ী, আন্তরিক ও উদার মনের মানুষ।' সোবার্সের সাথে শেষ সাক্ষাতের স্মৃতিচারণ করে টেন্ডুলকার আরও লিখেছেন, 'কয়েক বছর আগে লন্ডনে আমাদের দেখা হয়েছিল। আমরা দীর্ঘক্ষণ ক্রিকেট নিয়ে আলোচনা করেছিলাম। আজ বারবার সেই মুহূর্তটাই মনে পড়ছে। তখন কল্পনাও করতে পারিনি, সেটাই হবে আমাদের শেষ দেখা।'

প্রথম শ্রেণিতে ৩৮৩ ম্যাচ খেলে ৫৪.৮৭ গড়ে ২৮,৩১৪ রান করার পাশাপাশি ২৭.৭৪ গড়ে ১০৪৩টি উইকেট নেন সোবার্স।

এই নিবন্ধটি শেয়ার করুন:

মন্তব্য (0)

মন্তব্য করতে অনুগ্রহ করে সাইন ইন করুন

loading

সম্পর্কিত নিবন্ধ

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচের জন্য 'এ' দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে স্বাগতিকদের 'এ' দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ 'এ' দল।

8/18/2026

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

তানজিদ-ব্রুককে টপকে জুলাই মাসের সেরা গ্রেভস

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : বাংলাদেশের তানজিদ হাসান এবং ইংল্যান্ডের হ্যারি ব্রুককে টপকে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে জুলাই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম আজ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

8/18/2026

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ইংল্যান্ডের মাটিতে ৩০ বছরের আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ নিয়ে আগামীকাল থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে পাকিস্তান।

8/18/2026

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

দ্বিতীয় টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ দল

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ২২ আগস্ট থেকে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট।

8/18/2026

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

বায়ার্নের সঙ্গে চুক্তি বাড়ানোর আলোচনা দ্রুতই শুরু করবেন কেন

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ২০২৭ সালের পরও বায়ার্ন মিউনিখে থাকার জন্য ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা শিগগিরই শুরু করবেন বলে জানিয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন।

8/18/2026

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

আলভারেজকে ঘিরেই দল গড়তে চান সিমিওনে

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস): আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ এ বছর এ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়বেন না বলে আবারও জোর দিয়ে জানিয়েছেন কোচ দিয়েগো সিমিওনে। একই সঙ্গে তিনি বলেছেন, আলভারেজকে ঘিরেই তিনি দল গড়তে চান। গত মাসে আলভারেজকে দলে ভেড়াতে বার্সেলোনা নিয়মবহির্ভূতভাবে যোগাযোগ করেছে, এমন অভিযোগ করে ফিফার কাছে নালিশ করেছিল এ্যাথলেটিকো।

8/18/2026

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

বাংলাদেশের কাছে শোচনীয় হার মেনে নিতে পারছেন না ম্যাকডোনাল্ড

ঢাকা, ১৮ আগস্ট ২০২৬ (বাসস) : ডারউইনে প্রথম টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটের শোচনীয় হার মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমকে ম্যাকডোনাল্ড জানান, এমন হার মেনে নেওয়া কঠিন। আমরা আমাদের স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারিনি।

8/18/2026

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

‘স্বপ্নের’ দলবদল সম্পন্ন করতে বার্সেলোনায় রদ্রি

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি গতকাল বার্সেলোনায় পৌঁছেছেন। এর মধ্য দিয়ে এবারের গ্রীষ্মের অন্যতম আলোচিত দলবদল কাহিনির পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে।

8/18/2026