২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইংল্যান্ড দলে প্রথমবার ডাক পেলেন বোর্নমাউথ ডিফেন্ডার হিল

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১০ নভেম্বর ২০২৬ : ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ সামনে রেখে প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন বোর্নমাউথের ডিফেন্ডার জেমস হিল।

ইংল্যান্ড দলে প্রথমবার ডাক পেলেন বোর্নমাউথ ডিফেন্ডার হিল

ঢাকা, ১০ নভেম্বর ২০২৬ : ক্রোয়েশিয়া ও স্পেনের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ সামনে রেখে প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন বোর্নমাউথের ডিফেন্ডার জেমস হিল।

বৃহস্পতিবার ওয়েম্বলিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে সেন্টার-ব্যাক মার্ক গেহি ও এজরি কনসা ছিটকে পড়ায় থমাস টাচেলের দলে যুক্ত হয়েছেন হিল।

শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগের হারের ম্যাচে পাওয়া চোটের কারণে দল থেকে নাম প্রত্যাহার করেন গেহি।

এর আগে সোমবার নিউক্যাসলের ডিফেন্ডার ড্যান বার্নকে দলে ডাকা হয়। অন্যদিকে আর্সেনালের তারকা কনসা নিজস্ব ফিটনেস কর্মসূচি অনুসরণ করায় ওয়েম্বলিতে স্লাভেন বিলিচের দলের বিপক্ষে খেলতে পারবেন না।

তবে আগামী রোববার মাদ্রিদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ম্যাচের জন্য কনসার ফিটনেসের আশা করা হচ্ছে।

এ মৌসুমে দ্রুত উন্নতি করেছেন তুলনামূলক কম পরিচিত হিল। বোর্নমাউথের হয়ে ১৫ ম্যাচ খেলে টাচেলের নজর কেড়েছেন ২৪ বছর বয়সী এই ডিফেন্ডার।

ইংল্যান্ডের সেন্ট্রল ডিফেন্সে জায়গা পাওয়ার লড়াইয়ে হিলের প্রতিদ্বন্দ্বী বার্ন, জ্যারেল কুয়ানসাহ ও জেরাড ব্র্যাথওয়েট।

মঙ্গলবার এক বিবৃতিতে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানায়, “বোর্নমাউথের ডিফেন্ডার জেমস হিল প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছেন।”

বিবৃতিতে আরও বলা হয়, “অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা ২৪ বছর বয়সী এই খেলোয়াড় আসন্ন নেশন্স লিগের ম্যাচ সামনে রেখে ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিয়েছেন।”

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026