২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

ইনজুরি ছাপিয়ে নতুন বিতর্কে বায়ার্ন

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ : ইনজুরিতে আগে থেকেই বিপর্যস্ত বায়ার্ন মিউনিখ বুধবার চ্যাম্পিয়নস লিগে লিলির মুখোমুখি হতে যাচ্ছে। তবে তার আগে দলের তারকা মিডফিল্ডার জামাল মুসিয়ালাকে ঘিরে নিজেদের তৈরি বিতর্কের ঝড় সামলাতে হচ্ছে জার্মান জায়ান্টদের।

ইনজুরি ছাপিয়ে নতুন বিতর্কে বায়ার্ন

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ : ইনজুরিতে আগে থেকেই বিপর্যস্ত বায়ার্ন মিউনিখ বুধবার চ্যাম্পিয়নস লিগে লিলির মুখোমুখি হতে যাচ্ছে। তবে তার আগে দলের তারকা মিডফিল্ডার জামাল মুসিয়ালাকে ঘিরে নিজেদের তৈরি বিতর্কের ঝড় সামলাতে হচ্ছে জার্মান জায়ান্টদের।

পয়েন্ট তালিকায় বর্তমানে ১৩তম স্থানে থাকা বায়ার্রে শীর্ষ আটে জায়গা পেতে এবং অতিরিক্ত কঠিন নকআউট পর্ব এড়াতে পয়েন্ট প্রয়োজন।

লিলি তালিকার ৩৫তম স্থানে থাকলেও গত মৌসুমের সেমিফাইনালিস্ট বায়ার্ন এবার ইনজুরির ধকল নিয়ে ম্যাচটিতে নামছে। অথচ শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই বিবেচিত হচ্ছে দলটি।

ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন শুক্রবার গোড়ালির চোটে পড়েছেন। বায়ার্নেও দীর্ঘ ইনজুরি তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারির আগে মাঠে ফিরতে পারবেন না এই ফরোয়ার্ড।

তবে দুই মাসের অনুপস্থিতি কাটিয়ে গত সপ্তাহে মুসিয়ালা মাঠে ফিরলেও ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তাঁকে বেতন কমাতে চাপ দেওয়ার জন্য সমন্বিত প্রচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।

প্রায় এক বিলিয়ন ইউরোর রেকর্ড রাজস্ব আয়ের ঘোষণা দেওয়ার এক দিন আগে ক্লাবের পক্ষ থেকে এই বিতর্কের সূত্রপাত ঘটানোয় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

আগস্টে মুসিয়ালা জানিয়েছিলেন, তিনি ‘স্নায়বিক সমস্যায়’ ভুগছেন, যার কারণে ‘সাময়িক হলেও চিকিৎসাযোগ্য খিঁচুনি’ হতে পারে। প্রাক-মৌসুমে মাঠে দুইবার পড়ে যাওয়ার পর তিনি এ কথা জানান।

ফিরে আসার পর ক্লাবের প্রভাবশালী কর্মকর্তা কার্ল-হেইঞ্জ রুমেনিগে জার্মান টেলিভিশনকে বলেন, শারীরিক অবস্থার কারণে ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারের পক্ষে আগের ফর্মে ফেরা কঠিন হতে পারে। তাই তাঁর বেতন কমানোর বিষয়টি বিবেচনা করা উচিত।

স্কাই জার্মানিকে রুমেনিগে বলেন, “যদি সে আগের সেই জামাল হয়ে ফিরতে না পারে, তাহলে আমাদের তার পরিবার, খেলোয়াড় এবং বিশেষ করে তার এজেন্সির সঙ্গে আলোচনা করতে হবে। কারণ সত্যি বলতে, বর্তমান আর্থিক অঙ্ক আর ন্যায্য বলে বিবেচিত হবে না।”

রুমেনিগের বক্তব্য ছিল বেশ চমকপ্রদ। তবে বায়ার্নের সাবেক সভাপতি ও আরেক প্রভাবশালী কর্মকর্তা উলি হোয়েনেস এবং বর্তমান প্রধান নির্বাহী ইয়ান-ক্রিশ্চিয়ান ড্রিসেনও একই ধরনের মন্তব্য করেছিলেন।

রোববার খেলোয়াড়দের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো বায়ার্নের কঠোর সমালোচনা করে। মুসিয়ালা ও তাঁর প্রতিনিধিদের বেতন কমাতে রাজি করানোর জন্য ‘সমন্বিত চাপ প্রয়োগের প্রচারণা’ চালানোর অভিযোগ তোলে সংস্থাটি।

এক বিবৃতিতে ফিফপ্রো জানায়, “বায়ার্নের মতো মর্যাদাসম্পন্ন একটি ক্লাবের আরও দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল।”

সোমবার ফিফপ্রোর জার্মান সহযোগী সংগঠন ভিডিভিও একই সুরে কথা বলে। তাদের মতে, এ ধরনের মন্তব্য মুসিয়ালা এবং সামগ্রিকভাবে ক্লাবের ওপর ‘দীর্ঘস্থায়ী প্রভাব’ ফেলবে।

ভিডিভি সভাপতি কার্স্টেন রামেলো এক বিবৃতিতে বলেন, “আমার বিশ্বাস, ক্লাবের দায়িত্বশীল ব্যক্তিরা এখানে সত্যিকারের একটি ‘আত্মঘাতী গোল’ করেছেন।”

বিশ্বকাপ ও ব্যালন ডি’অরজয়ী লোথার ম্যাথাউস বলেছেন মুসিয়ালাকে ‘সর্বাত্মক সহযোগিতা’ দেওয়া উচিত ক্লাবের।

আরটিএলকে ম্যাথাউস বলেন, “এই মুহূর্তে সব দায় মুসিয়ালার কাঁধে চাপিয়ে দেওয়া হচ্ছে।”

“হয়তো আরও উপযুক্ত কোনো সময়ে সব পক্ষ একসঙ্গে বসে আলোচনা করতে পারে।”

অন্যদিকে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি ও প্রভাবশালী ক্রীড়া পরিচালক ম্যাক্স এবারল প্রকাশ্যে মুসিয়ালার পাশে দাঁড়িয়েছেন।

অক্টোবরে মস্তিষ্কের আবরণীতে প্রদাহজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হওয়ার পর এক মাস মাঠের বাইরে ছিলেন কোম্পানি। শুক্রবার তিনি নিজেও দায়িত্বে ফেরেন। এরপর মুসিয়ালার প্রতি সমর্থন জানিয়ে কোম্পানি বলেন, “একজন খেলোয়াড়ের ওপর বিশ্বাস রাখতে হবে কোচকেই। আর আমরা যদি তাকে ফিরিয়ে আনতে পারি, তাহলে সবাই লাভবান হবে- ক্লাব, সমর্থক এবং জার্মান ফুটবল।”

এবারল বলেন, সুযোগ পেলে মুসিয়ালা নিজের সেরা ফর্মে ফিরবেন বলে তিনি আত্মবিশ্বাসী।

বায়ার্নের ইনজুরি সংকট আগামী কয়েক মাসে ক্লাবের জন্য মুসিয়ালার গুরুত্ব প্রমাণের সুযোগ তৈরি করে দিয়েছে।

কেইন ছাড়াও বুধবারের ম্যাচে খেলতে পারবেন না সার্জি নাব্রি, আলফোনসো ডেভিস, ইসমায়েল সাইবারি ও অধিনায়ক ম্যানুয়েল নয়্যার।

মাইকেল ওলিসে ও লুইস দিয়াজের খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। ফলে দলে ফিট স্বীকৃত ফরোয়ার্ড হিসেবে আছেন কেবল ১৮ বছর বয়সী উইঙ্গার লেনার্ট কার্ল।

বিতর্ক নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি মুসিয়ালা। তবে সপ্তাহান্তে সমর্থকদের এক অনুষ্ঠানে চাপ ও সমালোচনা কীভাবে সামাল দেন, সে বিষয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন তিনি।

প্রত্যাশার চাপ কীভাবে সামলান, এক সমর্থকের এমন প্রশ্নের জবাবে মুসিয়ালা বলেন, সঠিক পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা এখনো করছেন তিনি।

মুসিয়ালা বলেন, “আমি এখনো শিখছি... অতিরিক্ত চাপ ভালো নয়, তবে জয়ের ক্ষুধা থাকা জরুরি।”

“এই দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়া জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ।”

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026