২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে চা-বিরতিতে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৮৫

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬: সুপারস্পোর্ট পার্কে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে হতাশাজনক ব্যাটিংয়ে চা-বিরতিতে ৬ উইকেটে ৮৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে চা-বিরতিতে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৮৫

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬: সুপারস্পোর্ট পার্কে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে হতাশাজনক ব্যাটিংয়ে চা-বিরতিতে ৬ উইকেটে ৮৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

বৃষ্টির কারণে টস হতে দেরি হওয়ায় প্রথম সেশনের পুরো খেলাই পরিত্যক্ত হয়। এরপর ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার পেসারদেও সিম ও বাউন্সে শুরু থেকেই বিপাকে পড়ে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের ব্যাটাররা উইকেটে টিকে থাকার জন্য প্রয়োজনীয় ধৈর্য দেখাতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার পেসার এনরিখ নরকিয়া ও মার্কো জানসেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপে ধ্বস নামান। দুজনই দুটি করে উইকেট শিকার করেন।

জানসেনের বলে অফ স্টাম্পের বাইরের একটি ডেলিভারিতে খোঁচা দিয়ে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ হাসান তামিম। তাঁর বিদায়ের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের বিপর্যয়।

অন্য ওপেনার মাহফিজুল ইসলাম রবিন বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠা কাগিসো রাবাদার বিপক্ষে কয়েকটি আত্মবিশ্বাসী শট খেলে কিছুটা আশার সঞ্চার করেন।

তবে নরকিয়ার গতির সামনে টিকতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। তাঁর দ্রুতগতির বলে ২৩ রান করা মাহফিজুল ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪ রানে আউট হন। এতে ৩ উইকেটে বাংলাদেশের স্কোর হয় ৪৪।

নরকিয়ার বিপক্ষে বেশ কিছুক্ষণ লড়াই করার পর উইয়ান মুল্ডারের বলে ১৮ রান করে আউট হন মুমিনুল হক। এরপর জানসেনের শিকার হয়ে ৮ রানে ফেরেন লিটন দাস। এতে আরও গভীর হয় বাংলাদেশের সংকট।

ফর্মে থাকা তাওহীদ হৃদয় কিছুক্ষণ উইকেটে কাটান। বাঁহাতি স্পিনার সিমন হারমারের বলে একটি ছক্কাও হাঁকান তিনি। তবে আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে চা-বিরতির ঠিক আগে হারমারের বলে আউট হন হৃদয়।

বিরতিতে জাকের আলী অনিক শূন্য রানে অপরাজিত ছিলেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026