২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সিলেট টেস্টে জাঙ্গুর সেঞ্চুরিতে চাপে বাংলাদেশ

Md. Ibrahim Mollahঢাকা

সিলেট, ৫ নভেম্বর ২০২৬ : সিলেটে অপরাজিত সেঞ্চুরি করে শুরুর ব্যাটিং বিপর্যয় থেকে ওয়েস্ট ইন্ডিজকে উদ্ধার করেছেন আমির জাঙ্গু। তাঁর ব্যাটে ভর করে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে সফরকারীরা।

সিলেট টেস্টে জাঙ্গুর সেঞ্চুরিতে চাপে বাংলাদেশ

সিলেট, ৫ নভেম্বর ২০২৬ : সিলেটে অপরাজিত সেঞ্চুরি করে শুরুর ব্যাটিং বিপর্যয় থেকে ওয়েস্ট ইন্ডিজকে উদ্ধার করেছেন আমির জাঙ্গু। তাঁর ব্যাটে ভর করে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে সফরকারীরা।

আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ হয়। এর আগে ৪ উইকেটে ২৩৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জাঙ্গু ১১১ রানে অপরাজিত ছিলেন। তাঁর সঙ্গে ৩৫ রানে ক্রিজে টিকে আছেন জাস্টিন গ্রিভস।

অভিষিক্ত কেভিন উইকহামও ধৈর্যশীল ৬১ রানের ইনিংস খেলেন। জাঙ্গুর সঙ্গে চতুর্থ উইকেটে ১৩১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে উদ্ধার করেন তিনি।

ঢাকায় প্রথম টেস্টে আট উইকেটে জিতে সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। তবে বাংলাদেশের পেস আক্রমণ শুরু থেকেই আধিপত্য দেখায়। প্রথম ঘণ্টার মধ্যেই ২৭ রানে ৩ উইকেট হারায় সফরকারীরা।

স্লিপে একাধিক ক্যাচ মিস না হলে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা আরও ভয়াবহ হতে পারত। শেষ পর্যন্ত পঞ্চম ওভারে কোনো ফিল্ডারের সহায়তা ছাড়াই উইকেটের দেখা পান তাসকিন আহমেদ। ব্র্যান্ডন কিংয়ের (৯) স্টাম্প ভেঙে দেন তিনি।

পরের ওভারেই হাসান মাহমুদ ক্যাভেম হজকে বোল্ড করেন। মাত্র ১ রান করে ফেরেন হজ।

এরপর জশুয়া ডা সিলভাকে এলবিডব্লিউ করে আরেকটি আঘাত হানেন তাসকিন। ১২ রান করে ফেরেন ডা সিলভা। ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ায় এই ম্যাচে খেলতে পারেননি জন ক্যাম্পবেল। তাঁর পরিবর্তে খেলছিলেন ডা সিলভা। ফলে ২৭ রানে ৩ উইকেট হারিয়ে গভীর বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

এ অবস্থায় দলের হাল ধরেন উইকহাম ও জাঙ্গু। টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসে শুরুতে কিছুটা স্নায়ুচাপে ভুগলেও ধীরে ধীরে নিজেকে মানিয়ে নেন অভিষিক্ত উইকহাম। বাংলাদেশের বোলারদের বিপক্ষে দৃঢ়তা ও ধৈর্যের পরিচয় দেন তিনি।

অফ স্পিনার নাঈম হাসানের বলে সিঙ্গেল নিয়ে ১২৩ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট হাফ সেঞ্চুরি পূর্ণ করেন উইকহাম।

অন্যপ্রান্তে প্রথম টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের পর ছন্দ ফিরে পান জাঙ্গু। তবে শুরুতে কয়েকবার বিপদে পড়েও ভাগ্যের সহায়তা পান তিনি। বাংলাদেশের ফিল্ডারদের হাত ফসকে যাওয়া সুযোগগুলো কাজে লাগিয়ে স্বস্তিতে ব্যাটিং চালিয়ে যান বাঁহাতি এই ব্যাটার।

নাঈমকে ডিপ পয়েন্ট দিয়ে কাট করে এক রান নিয়ে ৮৬ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন জাঙ্গু।

চতুর্থ উইকেটের জুটিতে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ । দুই ব্যাটারের বিপরীতধর্মী ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের ওপর চাপ বাড়তে থাকে।

উইকহাম ছিলেন ধৈর্যের প্রতীক, অন্যদিকে জাঙ্গু ছিলেন আক্রমণাত্মক।

শেষ পর্যন্ত হাসান মাহমুদের পরিকল্পিত বোলিংয়ে ভাঙে এই জুটি। ২৩ বছর বয়সী উইকহামকে আউট করতে শুরুতে একের পর এক শর্ট বল করেন হাসান। এরপর ভালো লেংথের একটি বলে তাঁর রক্ষণ ভেদ করে স্টাম্প ভেঙ্গে দেন।

উইকহামের বিদায়ে ম্যাচে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয় বাংলাদেশের সামনে। তবে জাঙ্গুর সঙ্গে যোগ দিয়ে গ্রিভস সফরকারীদের সেই সুযোগ দেননি।

একপ্রান্তে সংযত ব্যাটিং করেন গ্রিভস। অন্যপ্রান্তে কর্তৃত্বের সঙ্গে ব্যাটিং চালিয়ে বাংলাদেশের বোলারদের ওপর চাপ বাড়ান জাঙ্গু।

সাম্প্রতিক শ্রীলঙ্কা সফরে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়া জাঙ্গু ১৪৯ বলে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে ছক্কা হাঁকিয়ে দারুণভাবে মাইলফলকটি উদযাপন করেন তিনি।

জাঙ্গুর অপরাজিত ১১১ রান এবং গ্রিভসের দৃঢ়তাপূর্ণ ৩৫ রানের ইনিংসে শুরুতে বিপর্যয়ে পড়েও দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের পক্ষে তাসকিন ও হাসান সমান দুটি করে উইকেট নেন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026