২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে উন্নত পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে আগামীকাল (সোমবার) সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে উন্নত পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে আগামীকাল (সোমবার) সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

প্রথম ইনিংসে রেকর্ড ৪০০ রান করেও প্রথম টেস্টে ৯ উইকেটে হেরেছে সফরকারীরা। প্রথম টেস্টের ভেন্যু জোহানেসবার্গে এত বড় সংগ্রহ গড়ার পর কোনো দল এর আগে ম্যাচ হারেনি।

কিন্তু অনাকাঙ্খিত সেই ইতিহাসের অংশ হয়ে গেছে বাংলাদেশ। জবাবে দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রানের বিশাল সংগ্রহ গড়ে ১৫৭ রানের লিড নেয় এবং বাংলাদেশকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে। এরপর চাপের মুখে ভেঙে পড়ে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৮ রানে অলআউট হয় তারা। ফলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান। দাপুটে দক্ষিণ আফ্রিকান ব্যাটিং লাইনআপের বিপক্ষে বাংলাদেশের আলোচিত পেস আক্রমণকে দিশেহারা ও ছন্দহীন মনে হয়েছে। তবে পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনায় এসেছে পেসারদের ওপর অতিরিক্ত কাজের চাপ, বিশেষ করে হাসান মাহমুদের নিরলস বোলিং।

অতিরিক্ত বোলিংয়ের ধকল সামলাতে গিয়ে চোটে পড়েন হাসান, যে কারণে শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। তার সতীর্থ পেসার তাসকিন আহমেদকেও বল পুরোনো হয়ে যাওয়ার পর ক্লান্ত মনে হয়েছে। তৃতীয় পেসার এবাদত হোসেনের নিয়ন্ত্রণহীন বোলিংয়ের কারণে এই দুই পেসারের ওপর কাজের চাপ আরও বেড়ে যায়।

একই সঙ্গে প্রশ্ন উঠেছে, সিরিজে ছন্দে থাকা শরিফুল ইসলাম কিংবা সৈয়দ খালেদ আহমেদের মতো পেসারদের কেন বিবেচনায় নেয়নি টিম ম্যানেজমেন্ট।

এদিকে কুঁচকির চোটে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকেও হারিয়েছে বাংলাদেশ। ফলে প্রথম টেস্টের দল থেকে বেশ কিছু পরিবর্তন আনতে হবে তাদের।

সেঞ্চুরিয়ন টেস্টের প্রস্তুতি নিতে অনুশীলন শেষে বাংলাদেশের পেসার খালেদ আহমেদ বলেন, ‘আগের টেস্টে শেষ তিন দিন আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি। তবে সম্ভবত কয়েকটি ভুলের কারণে ম্যাচটি জিততে পারিনি।

তারপরও এই অভিজ্ঞতা থেকে ইতিবাচক অনেক কিছু নেওয়ার চেষ্টা করছি। কোচদের বার্তা হলো, ইতিবাচক দিকগুলোতে মনোযোগ দিতে হবে এবং সামনে সেগুলোকে কাজে লাগাতে হবে।’

তিনি আরও বলেন, ‘কোচ ও অধিনায়কের বার্তা পরিষ্কার- যা হয়ে গেছে, তা নিয়ে পড়ে থাকার কোনো মানে নেই। বরং সামনে এগিয়ে ভালো ক্রিকেট খেলায় মনোযোগ দিতে হবে।’

গত ম্যাচে কী ঘটেছে, তা ভুলে আগামী টেস্টে ভালো করার ব্যাপারে দল এখনও অনুপ্রাণিত বলে জানান খালেদ।

তিনি বলেন, ‘পরিস্থিতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে সবাই। আলহামদুলিল্লাহ, অনুশীলনও বেশ ভালো হচ্ছে। ইতোমধ্যে যা ঘটে গেছে, তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো মানে নেই। কীভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, এখন সবাই সেদিকেই মনোযোগ দিচ্ছে।’

‘আমরা কোচের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি। এখানে দক্ষিণ আফ্রিকার দুজন কোচও রয়েছেন। এই কন্ডিশনের সঙ্গে কীভাবে নিজেদের খেলার ধরন মানিয়ে নিতে পারি, তা নিয়ে তাদের সঙ্গে কথা বলছি।’

তবে এ ধরনের কন্ডিশনে ভালো করার সক্ষমতা নিয়ে সংশয় থাকলেও বাংলাদেশের ব্যাটাররা প্রথম টেস্টে ভালোই করেছেন। বিশেষ করে ফর্মে থাকা তাওহিদ হৃদয়ের নেতৃত্বে ব্যাটিং বিভাগে আত্মবিশ্বাস বেড়েছে। দ্বিতীয় ও শেষ টেস্টের আগে যা দলকে বাড়তি সাহস জোগাচ্ছে।

দুই দলের মধ্যে আগের ১৭টি টেস্টে ১৫টিতেই হেরেছে বাংলাদেশ। বাকি দুটি ম্যাচ খারাপ আবহাওয়ার কারণে ড্র হয়েছে। ১৫টি হারের মধ্যে ৯টিতেই ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে টাইগাররা।

এবারের দ্বিতীয় টেস্টে আপাতত সেই ব্যর্থতার বৃত্ত ভাঙার সুযোগ বাংলাদেশের সামনে। বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবায়ের হামজা, মার্কো জানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, এনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026