২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

সেমিফাইনালে পাকিস্তনের কাছে বড় ব্যবধানে হেরে বাংলাদেশের বিদায়

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১২ নভেম্বর ২০২৬ : ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

সেমিফাইনালে পাকিস্তনের কাছে বড় ব্যবধানে হেরে বাংলাদেশের বিদায়

ঢাকা, ১২ নভেম্বর ২০২৬ : ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের পেস আক্রমণে বিধ্বস্ত হয়ে ৩১.৪ ওভারে মাত্র ১৩৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ২১.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে সহজ জয় নিশ্চিত করে পাকিস্তান।

ব্যাটিংয়ের শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ৪ রানে ওপেনার এসকে জারিফ সিয়ামকে ১ রানে ফিরিয়ে দেন মোহাম্মদ সায়াম। এরপর ৯ রান করা কাওসার আহমেদকেও ফেরান তিনি। ফলে ২৫ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন ওপেনার আবদুল্লাহ আল মুহি। অধিনায়ক ফরিদ হাসানের সঙ্গে জুটি গড়েন তিনি। ফরিদ করেন ১৭ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করেন মুহি। ৪৫ বলের ইনিংসে চারটি চার ও দুটি ছক্কা মারেন তিনি।

তবে ফরিদের বিদায়ের পর ১ রান করা আহসান আল মুমিনও ফিরে গেলে আবারও চাপে পড়ে বাংলাদেশ। অর্ধশতক পূর্ণ করার পর বিদায় নেন আবদুল্লাহ। তখন দলের সংগ্রহ ৫ উইকেটে ৯৮ রান।

এরপর আল রাফি (২০) ও রাকিবুল হোসেন (২৬) ইনিংস মেরামতের চেষ্টা করেন। কিন্তু পাকিস্তানি বোলারদের আধিপত্য অব্যাহত থাকে। শেষ পাঁচ উইকেট মাত্র ২৭ রানে হারিয়ে বাংলাদেশের ইনিংস বড় হয়নি।

পাকিস্তানের ডানহাতি পেসার রিজওয়ানউল্লাহ ৮ ওভারে ৩০ রান দিয়ে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেন। মোহাম্মদ সায়াম নেন দুটি উইকেট। এ ছাড়া আলী রাজা, হাসনাইন আব্বাস দার ও আহমেদ হুসাইন একটি করে উইকেট শিকার করেন।

জবাবে দুই ওপেনার উসমান খান ও হায়াম খানের আক্রমণাত্মক ব্যাটিং বাংলাদেশের বোলারদের চাপে ফেলে। ৭২ বলে আটটি চার ও একটি ছক্কায় ৬৯ রান করে রাবিউল হাসান অনিকের শিকার হন হায়াম। তবে তাঁর বিদায়ে ম্যাচের ফলাফলে কোনো প্রভাব পড়েনি।

উসমান ৫৪ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন। আবদুল কাদির অপরাজিত থাকেন ৮ রানে। ৯ উইকেট হাতে রেখে এবং ২৮.১ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

এই দাপুটে জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026