২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করলেন ব্যালন ডি’অর জয়ী কেইন

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৫ নভেম্বর ২০২৬ : বায়ার্ন মিউনিখের সঙ্গে আরও দুই বছরের চুক্তি বৃদ্ধি করেছেন হ্যারি কেইন। এর ফলে ২০২৯ সাল পর্যন্ত জার্মান চ্যাম্পিয়নদের ক্লাবে থাকবেন ব্যালন ডি’অর জয়ী এই ইংলিশ স্ট্রাইকার। বৃহস্পতিবার চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন।

বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করলেন ব্যালন ডি’অর জয়ী কেইন

ঢাকা, ৫ নভেম্বর ২০২৬ : বায়ার্ন মিউনিখের সঙ্গে আরও দুই বছরের চুক্তি বৃদ্ধি করেছেন হ্যারি কেইন। এর ফলে ২০২৯ সাল পর্যন্ত জার্মান চ্যাম্পিয়নদের ক্লাবে থাকবেন ব্যালন ডি’অর জয়ী এই ইংলিশ স্ট্রাইকার। বৃহস্পতিবার চুক্তি নবায়নের বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন।

নতুন চুক্তির পর নিজেকে ক্লাবের ‘ঘরের মানুষ’ মনে হচ্ছে বলে জানিয়েছেন ৩৩ বছর বয়সী ইংল্যান্ড অধিনায়ক।

২০২৩ সালে টটেনহ্যাম হটস্পার থেকে বায়ার্নে যোগ দেন কেইন। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬১ ম্যাচে ১৫৬ গোল করেছেন তিনি।

এক বিবৃতিতে কেইন বলেন, ‘এফসি বায়ার্নে আমি নিজেকে ঘরের মানুষের মতো মনে করি। এই ক্লাব, সমর্থক এবং মিউনিখ শহরকে আমি ভালোবাসি। আমাদের দল অসাধারণ এবং ভিনসেন্ট কোম্পানিও একজন দারুণ কোচ।’

তিনি আরও বলেন, ‘এই ক্লাবের অংশ হতে পেরে আমি ভীষণ গর্বিত। আমার পুরো পরিবার এখানে খুব সুখে আছে। আমি থাকতে আগ্রহী ছিলাম। এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি।’

শৈশবের ক্লাব টটেনহ্যামে ১০ বছরের বেশি সময় কাটিয়েও কোনো দলীয় শিরোপা জিততে পারেননি কেইন। তবে বায়ার্নে যোগ দেওয়ার পর দুটি বুন্দেসলিগা ও একটি জার্মান কাপ জিতেছেন তিনি। যদিও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এখনো অধরা। তিন মৌসুমের মধ্যে দুবার সেমিফাইনালে উঠলেও ফাইনালে পৌঁছাতে পারেনি তাঁর দল।

গত মাসে লন্ডনে অনুষ্ঠিত ব্যালন ডি’অর অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়ে ব্যক্তিগত ক্যারিয়ারের সর্বোচ্চ স্বীকৃতি অর্জন করেন কেইন।

২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এবং ১৯৮১ সালে কার্ল-হাইঞ্জ রুমেনিগের পর প্রথম বায়ার্ন খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জেতেন তিনি। ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে পুরস্কারটি জেতেন কেইন।

গত সেপ্টেম্বরে জার্মান ফুটবলের ইতিহাসে দ্রুততম খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগায় ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন কেইন। মাত্র ৯৮ ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। ১৯৭৭ সালে ডিয়েটার মুলারের গড়া আগের রেকর্ডের চেয়ে ৩১ ম্যাচ কম খেলেই মাইলফলক ছুঁয়েছেন ইংলিশ স্ট্রাইকার।

বায়ার্নের ক্রীড়া পরিচালক ক্রিস্টোফ ফ্রয়েন্ড কেইনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে পেরে ক্লাব ‘ভীষণ আনন্দিত’ বলে জানিয়েছেন।

তিনি বলেন, ‘হ্যারি কেইনের মতো একজন ব্যালন ডি’অর জয়ী খেলোয়াড় আমাদের দলে আছেন- তিনি একজন দলীয় খেলোয়াড়, নেতা এবং বিশ্বের সেরা পূর্ণাঙ্গ স্ট্রাইকার। খেলোয়াড় হিসেবে এবং ব্যক্তি হিসেবে তাঁর গুণাবলি থেকে আমরা প্রতিদিনই উপকৃত হচ্ছি।’

জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত আগস্ট থেকে বায়ার্ন ও কেইনের মধ্যে চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা চলছিল। চুক্তির সময়কাল নিয়েই মূলত মতপার্থক্য ছিল।

প্রিমিয়ার লিগের ক্লাবগুলো তাঁকে আবার ইংল্যান্ডে ফেরানোর স্বপ্ন দেখলেও বায়ার্নে কেইনের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে কখনোই তেমন সংশয় ছিল না।

দক্ষিণ বাভারিয়ায় তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য বারবার শহর, ক্লাব ও সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

গত মৌসুমে কেইন বলেছিলেন, বিশ্বকাপের পর চুক্তি নিয়ে আলোচনা হবে। বিশ্বকাপে সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেয় ইংল্যান্ড।

গত আগস্টে ফোরফোরটু ম্যাগাজিনকে কেইন জানিয়েছিলেন, প্রিমিয়ার লিগে ফেরার ইচ্ছা আগের চেয়ে কমে গেছে। তিনি বলেন, ‘প্রথমবার ইংল্যান্ড ছাড়ার সময় অবশ্যই ভেবেছিলাম, একদিন নিশ্চিতভাবে ফিরে আসব। কিন্তু এখন সেই তাড়না আর আগের মতো নেই।’

‘মিউনিখে আমি ভীষণ খুশি। ইংল্যান্ডের বাইরের ফুটবলের সম্পূর্ণ ভিন্ন এক জগৎ আমার সামনে খুলে দিয়েছে এই অভিজ্ঞতা। ইউরোপীয় ফুটবলের প্রতি আমার আগ্রহ ও উপলব্ধি আরও বেড়েছে।’

‘এখানে আমাদের দল এবং কোচ সবকিছুই দারুণ। আমার পরিবারও এখানে ভালোভাবে মানিয়ে নিয়েছে। বিষয়টি হলো, সম্ভাব্য সেরা জায়গায় থাকা। কখনোই কোনও কিছুকে অসম্ভব বলি না। তবে আপাতত আমার মনোযোগ বায়ার্ন মিউনিখকে ঘিরেই। ভবিষ্যতে কী হয়, তা সময়ই বলে দেবে।’

গত মৌসুমে বায়ার্নের হয়ে ৬১টি এবং ইংল্যান্ডের হয়ে ১২টি গোল করেন কেইন। সব মিলিয়ে তাঁর গোলসংখ্যা দাঁড়ায় ৭৩। এই শতাব্দীতে একবারই কেবল এর চেয়ে বেশি গোল হয়েছে। ২০১১-১২ মৌসুমে ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি করেছিলেন ৮২ গোল।

গত মৌসুমে লিগ ও কাপ- দুটি শিরোপাই জিতেছে বায়ার্ন। পাশাপাশি উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে পিএসজিতে কঠিন লড়াইয়ে ফেলেছিল তারা। দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলে জেতে ফরাসি ক্লাবটি।

চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে এখন পর্যন্ত অপরাজিত একমাত্র দল বায়ার্ন। বুন্দেসলিগার পয়েন্ট তালিকায় গোল ব্যবধানে বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে এগিয়ে শীর্ষে রয়েছে তারা। অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে চার ম্যাচ শেষে আট ম্যাচের তালিকায় ১৩তম স্থানে আছে বাভারিয়ানরা।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026