২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

বল টেম্পারিং কেলেঙ্কারি উসকে দিয়ে কাউকে বিপদে ফেলেননি খাজা

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৮ নভেম্বর ২০২৬ : ২০১৮ সালের ‘স্যান্ডপেপার গেট’ কান্ডে অস্ট্রেলিয়া দলের সবাই জড়িত ছিলেন বলে দাবি করেছেন দেশটির সাবেক ক্রিকেটার উসমান খাজা। এতে তিনি কাউকে বিপদে ফেলেননি বলে জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে আট বছর পর বিষয়টি প্রকাশ্যে আনার সিদ্ধান্তের পক্ষেও সাফাই দিয়েছেন।

বল টেম্পারিং কেলেঙ্কারি উসকে দিয়ে কাউকে বিপদে ফেলেননি খাজা

ঢাকা, ৮ নভেম্বর ২০২৬ : ২০১৮ সালের ‘স্যান্ডপেপার গেট’ কান্ডে অস্ট্রেলিয়া দলের সবাই জড়িত ছিলেন বলে দাবি করেছেন দেশটির সাবেক ক্রিকেটার উসমান খাজা। এতে তিনি কাউকে বিপদে ফেলেননি বলে জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে আট বছর পর বিষয়টি প্রকাশ্যে আনার সিদ্ধান্তের পক্ষেও সাফাই দিয়েছেন।

চলতি সপ্তাহে প্রকাশ হতে যাচ্ছে তাঁর আত্মজীবনী। এর আগে শনিবার কেপটাউনে বল টেম্পারিংয়ের সেই কুখ্যাত কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দেন অবসর নেওয়া এই ব্যাটার। আত্মজীবনীর একটি অধ্যায়ে এ ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি।

খাজার দাবি, এই ঘটনায় শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটই দায়ী ছিলেন না। পরবর্তী সময়ে এই তিন ক্রিকেটারকেই নিষিদ্ধ করা হয়েছিল।

তিনি বলেন, ‘আমরা সবাই এতে জড়িত ছিলাম। শুধু ব্যাটাররা নয়, বোলাররা নয়, দলের সাপোর্ট স্টাফরাও নয়- আমরা সবাই।’

খাজার দাবি, পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত আগের টেস্টেও একই কৌশল অবলম্বন করেছিল অস্ট্রেলিয়া।

এ বক্তব্যের জবাবে সে সময়ের প্রধান কোচ ড্যারেন লেহম্যান বলেন, এই পরিকল্পনা সম্পর্কে দলের বেশিরভাগ সদস্যের জানার বিষয়টি সত্য নয়। অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, তাদের মূল তদন্তের ফলাফল নিয়ে তারা সন্তুষ্ট।

ওই তদন্তে বলা হয়েছিল, কেবল স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটই বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে জানতেন।

রোববার ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ এক পোস্টে খাজা বলেন, ‘আমি যখন বলেছি আমরা সবাই জড়িত ছিলাম, তখন বোঝাতে চেয়েছি আমরা পছন্দ করি বা না করি, দল হিসেবে যা ঘটেছে তার দায় আমাদের সবার। সামগ্রিকভাবে আমাদের এই দায় নিতে হবে। এটাই বলতে চেয়েছি।’

খাজা আরও করেন, ‘আমি কাউকে বিপদে ফেলিনি। বর্তমানে যারা দলে আছে এবং দক্ষিণ আফ্রিকা সফরে যারা ছিল, তাদের মধ্যে আমিও রয়েছি, আমরা কেউই ভুক্তভোগী নই। এই তিনজন (স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট) আমাদের সবার দায় নিজেদের কাঁধে নিয়েছিল।

‘ভুক্তভোগী ছিল তারাই। মানুষ তাদের প্রতারক বলেছে, গ্যালারি থেকে দুয়ো শুনতে হয়েছে, প্রকাশ্যে অপমানিত হতে হয়েছে।’

৮৮টি টেস্ট খেলার পর এ বছর অবসরে যাওয়া খাজা এতদিন পর বিষয়টি প্রকাশ্যে আনার সিদ্ধান্তের পক্ষেও যুক্তি দিয়েছেন। বই বিক্রির প্রচারণার জন্য তিনি এমন দাবি করেছেন এমন অভিযোগও অস্বীকার করেছেন।

তিনি জানান, ২০১৮ সালে স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট নিষিদ্ধ হওয়ার পরই তিনি বিষয়টি প্রকাশ্যে আনতে চেয়েছিলেন, ‘কিন্তু স্মিথ তখন দলের অধিনায়ক হিসেবে আমাকে তা করতে নিষেধ করে। সে নিজেই সব দায় নিতে চেয়েছিল। আমি তার সঙ্গে তর্কও করেছি, কিন্তু সে কিছুতেই রাজি হয়নি। সেটিই ছিল প্রথমবার, যখন আমি বিষয়টি প্রকাশ্যে আনার চেষ্টা করেছিলাম।’

২০২১ সালেও খাজা বিষয়গুলো প্রকাশ করার উদ্যোগ নিয়েছিলেন। সে সময় প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন, এই চার বোলার প্রকাশ্যে বল টেম্পারিং সম্পর্কে কিছু জানতেন না বলে দাবি করেছিলেন। তবে তৎকালীন কোচ জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত তিনি চুপ থাকার সিদ্ধান্ত নেন।

৩৯ বছর বয়সী খাজা বলেন, ২০২২ সালে আবার অস্ট্রেলিয়া দলে ফেরার পরও বিষয়টি নিয়ে কথা বলতে তিনি স্বস্তি বোধ করেননি, ‘আপনারা আমাকে ভীতু বলতে পারেন, যা খুশি বলতে পারেন। আমি বুঝতে পারছিলাম না কীভাবে বিষয়টি প্রকাশ্যে আনব, কারণ তখনও আমি দলের অংশ ছিলাম। সব সময় দলের স্বার্থকে সবার আগে রাখার কথা ভেবেছি।

তবে এখন আর আমি সেই দলের অংশ নই।’

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026