২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি তারকা লিন

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৬ : কোকেন সেবনের দায়ে এক মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরতে মুখিয়ে আছেন অস্ট্রেলিয়ার মারকুটে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ক্রিস লিন। পাশাপাশি তিনি মাদকাসক্তি নিরাময় কর্মসূচিও সম্পন্ন করেছেন বলে শুক্রবার জানিয়েছে ইংল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

বিগ ব্যাশ লিগের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক লিন গত ১৮ জুলাই ইংল্যান্ডে টি-টোয়েন্টি ব্লাস্ট ফাইনালস ডে চলাকালে নিয়মিত ডোপ পরীক্ষায় পজিটিভ হন।

সে সময় তিনি নর্দাম্পটনশায়ারের হয়ে খেলছিলেন। তবে নিষেধাজ্ঞার বিষয়টি শুক্রবার প্রকাশ করে ইংল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, “নর্দাম্পটনশায়ার স্টিলব্যাকসের সাবেক ক্রিকেটার ক্রিস লিনকে এক মাসের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। নিষেধাজ্ঞার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে।”

৩৬ বছর বয়সী লিনের নমুনায় কোকেনের বিপাকজাত উপাদান বেনজয়লেকগোনিনের স্বল্পমাত্রার উপস্থিতি পাওয়া যায়। তিনি অভিযোগ স্বীকারও করেছেন।

পুনর্বাসন কর্মসূচি সম্পন্ন করায় তার নিষেধাজ্ঞার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়। এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থা একমত হয় যে, তিনি প্রতিযোগিতার বাইরে কোকেন সেবন করেছেন এবং এর সঙ্গে ম্যাচ প্রভাবিত করার কোনো সম্পর্ক ছিল না।

অস্ট্রেলিয়ার হয়ে ১৮টি টি-টোয়েন্টি ও চারটি ওয়ানডে খেলেছেন লিন।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী মাসে শুরু হতে যাওয়া বিগ ব্যাশ লিগের এবারের আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলতে পারেন তিনি।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026