২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

পাকিস্তানের বিপক্ষে বল টেম্পারিংয়ে মিন্ট ব্যবহারের আলোচনা করেছিল অস্ট্রেলিয়া

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ : ২০১৮ সালের বহুল আলোচিত ‘স্যান্ডপেপার-কান্ড’ নিয়ে নতুন অভিযোগ উঠেছে। কেপটাউনের সেই ঘটনার মাত্র ছয় মাস পর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে বল টেম্পারিংয়ের আরেকটি পরিকল্পনা নিয়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মধ্যে আলোচনা হয়েছিল বলে জানা গেছে।

পাকিস্তানের বিপক্ষে বল টেম্পারিংয়ে মিন্ট ব্যবহারের আলোচনা করেছিল অস্ট্রেলিয়া

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬ : ২০১৮ সালের বহুল আলোচিত ‘স্যান্ডপেপার-কান্ড’ নিয়ে নতুন অভিযোগ উঠেছে। কেপটাউনের সেই ঘটনার মাত্র ছয় মাস পর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে বল টেম্পারিংয়ের আরেকটি পরিকল্পনা নিয়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের মধ্যে আলোচনা হয়েছিল বলে জানা গেছে।

ক্রীড়া সম্প্রচারমাধ্যম এসইএনে প্রকাশিত সাংবাদিক জেরার্ড হোয়াটলির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০১৮ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে মিন্ট ব্যবহার করে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা থেকে খেলোয়াড়দের বিরত রেখেছিলেন তৎকালীন অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেইন ও প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের প্রথম ইনিংসে বল থেকে সুইং আদায় করতে ব্যর্থ হচ্ছিল অস্ট্রেলিয়া। এ সময় দলের এক খেলোয়াড় নাকি প্রশ্ন করেছিলেন, “মিন্ট কার কাছে আছে? আজ বলের কাজ কে করবে?”

তবে দলের নতুন এক সদস্য এ প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, “তোমরা কি মজা করছ? আমরা আবার ওই কাজ করছি কিনা।”

কেপটাউনের ঘটনার পর অস্ট্রেলিয়া নাকি সিদ্ধান্ত নিয়েছিল, খেলোয়াড়েরা আর মাঠে ললিস নিতে পারবেন না। অধিনায়কত্বের দায়িত্বে থাকাকালে বলের ওপর ললিস ব্যবহার করতে দেবেন না বলেও সাপোর্ট স্টাফদের আশ্বস্ত করেছিলেন পেইন।

হোয়াটলির অনুসন্ধানী প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, দুবাইয়ের ওই কথিত ঘটনাটিই ছিল ম্যাচ চলাকালে বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা নিয়ে অস্ট্রেলীয় খেলোয়াড়দের সর্বশেষ আলোচনা।

কেপটাউন-কান্ডের পর অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে তৈরি হওয়া উত্তেজনার বিষয়টিও উঠে এসেছে প্রতিবেদনে।

প্রতিবেদন অনুযায়ী, দলের হোটেলে ডেভিড ওয়ার্নারের মুখোমুখি হয়েছিলেন মিচেল মার্শ। বল টেম্পারিংয়ের পরিকল্পনায় নিজের ভূমিকার দায় স্বীকার করতে ওয়ার্নারকে আহ্বান জানান তিনি। ক্যামেরন ব্যানক্রফটের ওপর সব দায় চাপিয়ে না দেওয়ার কথাও বলেন মার্শ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঘটনার জন্য পুরো দল সম্মিলিতভাবে দায় স্বীকার করবে কি না, তা নিয়ে খেলোয়াড়দের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছিল। কেউ কেউ এই ধারণার বিরোধিতা করায় দলের অভ্যন্তরীণ বিভক্তি প্রকাশ্যে আসে।

নতুন অভিযোগের ফলে ২০১৮ সালের সেই বিতর্ক আবারও আলোচনায় এসেছে। সাম্প্রতিক সময়ে ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন খেলোয়াড় নতুন করে বিভিন্ন বক্তব্য দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে তৃতীয় টেস্টে বলের অবস্থা পরিবর্তনের জন্য স্যান্ডপেপার ব্যবহার করতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েছিলেন ব্যানক্রফট। ওই ঘটনার জেরে ব্যানক্রফট, ওয়ার্নার ও তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথকে নিষিদ্ধ করা হয়েছিল।

সম্প্রতি ব্যানক্রফট দাবি করেছেন, পরিকল্পনার বিষয়ে অস্ট্রেলিয়ার পুরো দলই জানত। উসমান খাজার আত্মজীবনীতেও খেলোয়াড়দের কতজন বিষয়টি জানতেন, সে সম্পর্কে বিভিন্ন দাবি উঠে এসেছে।

অন্যদিকে বর্তমান অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স বারবার বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে আগে থেকে জানার কথা অস্বীকার করেছেন। নতুন করে সমালোচনা শুরু হওয়ার পর জশ হ্যাজেলউডও তাঁর পক্ষে অবস্থান নিয়েছেন।

হোয়াটলির অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখিত সর্বশেষ দাবিগুলো এখনো অভিযোগের পর্যায়েই রয়েছে। তবে অস্ট্রেলীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম বিতর্কিত অধ্যায়ে এগুলো নতুন মাত্রা যোগ করেছে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026