২৯ নভেম্বর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

মধ্যপ্রাচ্যের টুর্নামেন্ট নিয়ে অপেক্ষায় এটিপি

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ২১ নভেম্বর ২০২৬ : যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যে অনুষ্ঠেয় টেনিস টুর্নামেন্টগুলোর বিষয়ে আপাতত ‘অপেক্ষা করে পরিস্থিতি দেখার’ কৌশল নিয়েছে পুরুষদের পেশাদার টেনিসের নিয়ন্ত্রক সংস্থা এটিপি। শুক্রবার এ কথা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আন্দ্রে গাউদেনজি।

মধ্যপ্রাচ্যের টুর্নামেন্ট নিয়ে অপেক্ষায় এটিপি

ঢাকা, ২১ নভেম্বর ২০২৬ : যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যে অনুষ্ঠেয় টেনিস টুর্নামেন্টগুলোর বিষয়ে আপাতত ‘অপেক্ষা করে পরিস্থিতি দেখার’ কৌশল নিয়েছে পুরুষদের পেশাদার টেনিসের নিয়ন্ত্রক সংস্থা এটিপি। শুক্রবার এ কথা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আন্দ্রে গাউদেনজি।

দুবাই ও দোহায় অনুষ্ঠেয় টুর্নামেন্ট নিয়ে গাউদেনজি বলেন, ‘‘কার্যত আমরা আপাতত অপেক্ষা করে পরিস্থিতি দেখার সিদ্ধান্ত নিয়েছি।”

আগামী বছর ১৫ থেকে ২১ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় এটিপি ৫০০ টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা। এর এক সপ্তাহ পর নিজেদের টুর্নামেন্ট আয়োজন করবে দুবাই।

ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব পড়েছে উপসাগরীয় দেশগুলোতেও। এর ফলে বেশ কয়েকটি ক্রীড়া আয়োজন বাতিল কিংবা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

তুরিনে এটিপি ফাইনালসের ফাঁকে সংবাদ সম্মেলনে গাউদেনজি বলেন, “অঞ্চলটির ভূরাজনৈতিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নেই। খেলোয়াড় ও আমাদের কর্মীদের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই।”

তিনি আরও বলেন, “আমাদের ক্ষেত্রে অপেক্ষা করার সুযোগ রয়েছে। কারণ, এটি এটিপি ৫০০ টুর্নামেন্টের সপ্তাহ। বিকল্প হিসেবে অন্য টুর্নামেন্ট রয়েছে, বিশেষ করে আকাপুলকো ও ডালাসে। তাই খেলোয়াড়দের সামনে মধ্যপ্রাচ্যে না যাওয়ার বিকল্পও থাকছে। উদাহরণ হিসেবে বললে, নারীদের পেশাদার টেনিসের নিয়ন্ত্রক সংস্থা ডব্লিউটিএর ক্ষেত্রে এমন সুযোগ নেই।”

গাউদেনজি আরও বলেন, “বিকল্প পরিকল্পনা হিসেবে আমরা বিভিন্ন সুযোগ খতিয়ে দেখছি। যেমন, নতুন টুর্নামেন্ট আয়োজন করা কিংবা অন্য টুর্নামেন্টগুলোর ড্রয়ের পরিধি বাড়ানো। এর মাধ্যমে খেলোয়াড়দের কাজের সুযোগ ও টুর্নামেন্টে অংশগ্রহণের ধারাবাহিকতা বজায় থাকবে।”

সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথি বিদ্রোহীদের হামলার পর সৌদি আরবে বেশ কয়েকটি ক্রীড়া আয়োজন বাতিল কিংবা পিছিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ২০২৭ সালের ডাকার র‌্যালি এবং মাসব্যাপী এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্ট।

নোভাক জকোভিচ, কার্লোস আলকারাজ ও আলেক্সান্ডার জভেরেভের অংশ নেওয়ার কথা ছিল এমন একটি প্রদর্শনী টেনিস টুর্নামেন্টও পিছিয়ে ডিসেম্বরের শেষ দিকে নেওয়া হয়েছে।

২০২৮ সাল থেকে এটিপি মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট আয়োজনের কথা সৌদি আরবের। গাউদেনজি নিশ্চিত করেছেন, পরিকল্পনা অনুযায়ী আয়োজনটি এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত রয়েছে।

তিনি বলেন, “আবারও বলছি, ভূরাজনৈতিক পরিস্থিতি কী দাঁড়াবে, তা আমরা জানি না। বিষয়টি আমাদের পর্যবেক্ষণ করতে হবে এবং তা অব্যাহত রাখতে হবে।”

“অবশ্যই, টুর্নামেন্টটি হতে এখনো প্রায় দেড় বছর বাকি। তাই এ বিষয়ে আমাদের হাতে আরও সময় রয়েছে।”

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

আগামীকাল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে নারী ফুটবল দল

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি সিরিজে দুই ম্যাচ খেলতে আগামীকাল সকালে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

11/28/2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ফিরলেন উইল ও’রুর্ক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের পেসনির্ভর দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। আগামী ৯ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সিরিজ।

11/28/2026

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

তরুণ ক্রিকেটারদের জন্য আদর্শ মুশফিক: তামিম

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল বলেছেন, কাজের প্রতি নিষ্ঠার কারণে মুশফিক তরুণ ক্রিকেটারদের জন্য একজন আদর্শ।

11/28/2026

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

নতুন কুঁড়িতে ভারোত্তোলন যুক্ত করার পরিকল্পনা

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নিতে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম ও স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স গড়ে তোলার আশ্বাসও দিয়েছেন তিনি।

11/28/2026

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুশফিক

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬: বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর তাঁর গৌরবময় ২১ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

11/28/2026

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

২০২৮ সাল পর্যন্ত ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়াল ইউনাইটেড

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬: ম্যানচেস্টার ইউনাইটেড ব্রুনো ফার্নান্দেসের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর করেছে বলে ইএসপিএনকে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তবে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

11/28/2026

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

রংপুরে অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের দ্বিতীয় পর্ব শুরু

ঢাকা, ২৮ নভেম্বও ২০২৬: নারীদের ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ বাড়াতে এবং প্রতিভাবান হকি খেলোয়াড় তৈরির লক্ষ্যে রংপুরে শুরু হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় পর্ব।

11/28/2026

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

কিউই পেসারদের তোপে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ১১৬

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : নিউজিল্যান্ড সফরটা হতাশা নিয়ে শেষ হওয়ার শঙ্কায় পড়েছে ভারত। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক পেস আক্রমণের সামনে তেমন কোনো প্রতিরোধ গড়তে না পেরে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।

11/28/2026