১৭ অক্টোবর ২০২৬
ঢাকা: ...
ক্রীড়া

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

Md. Ibrahim Mollahঢাকা

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

তুর্কি এয়ারলাইনস গলফ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হুমায়ুন রাশেদ

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ১১তম তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের ঢাকা পর্বে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল মো. হুমায়ুন রাশেদ। এ জয়ের মধ্য দিয়ে তিনি বছরের শেষ দিকে তুরস্কে অনুষ্ঠেয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

তুর্কি এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, হুমায়ুন রাশেদ ৪৪ পয়েন্ট অর্জন করে শিরোপা জেতেন। এয়ার ভাইস মার্শাল মো. নজরুল ইসলাম রানার-আপ এবং এস এম আবদুল্লাহ ফারাবী তৃতীয় স্থান অধিকার করেন।

৭৫ স্কোর নিয়ে হুমায়ুন রশীদ ‘গ্রস’ বিভাগেও পুরস্কার জেতেন।

পুরুষদের ‘ক্লোজেস্ট টু দ্য পিন’ বিভাগে বিজয়ী হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ইয়াসির জাহান। একই বিভাগে নারীদের মধ্যে শিরোপা জিতেছেন নীলা আজিজ।

ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ঢাকার এ প্রতিযোগিতাটি চলতি বছরের তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপের বৈশ্বিক সিরিজের ৯২তম আসর। এ সিরিজে মোট ১৩৯টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা পর্বের চ্যাম্পিয়ন হিসেবে হুমায়ুন রাশেদ তুরস্কের গলফ উপকূলে অবস্থিত গ্লোরিয়া গলফ ক্লাবে অনুষ্ঠেয় গ্র্যান্ড ফাইনালে ঢাকার প্রতিনিধিত্ব করবেন। বিভিন্ন দেশে অনুষ্ঠিত বাছাইপর্বের বিজয়ীরা সেখানে শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণকারীদের থাকার ব্যবস্থা করা হবে গ্লোরিয়া সেরেনিটি রিসোর্টে। তুর্কি এয়ারলাইনসের বিজনেস ক্লাসে তাদের তুরস্কে নেওয়া হবে।

ঢাকায় তুর্কি এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার ইসলাম গুরে চ্যাম্পিয়নকে অভিনন্দন জানান এবং প্রতিযোগিতা সফল করায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘ঢাকায় তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপকে সফল করে তোলায় আমরা আমাদের সব অতিথিকে ধন্যবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপ সিরিজের আরেকটি রোমাঞ্চকর প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। বিজয়ী কর্নেল মো. হুমায়ুন রাশেদকে অভিনন্দন জানাই। তুরস্কে তার সাফল্য কামনা করছি।’

২০১৩ সালে যাত্রা শুরু করা তুর্কি এয়ারলাইনস ওয়ার্ল্ড গলফ কাপ বর্তমানে একটি বড় আন্তর্জাতিক করপোরেট গলফ প্রতিযোগিতায় পরিণত হয়েছে। ৮৪টি দেশের ১৩০টিরও বেশি টুর্নামেন্টে ১০ হাজারের বেশি খেলোয়াড় এতে অংশ নেন।

তুর্কি এয়ারলাইনস জানিয়েছে, তাদের তুর্কি এয়ারলাইনস ওপেন ও ওয়ার্ল্ড গলফ কাপসহ আন্তর্জাতিক গলফ আয়োজনগুলো তুরস্কের আনতালিয়াকে বিশ্বব্যাপী গলফের অন্যতম গন্তব্য হিসেবে পরিচিত করতে ভূমিকা রেখেছে।

স্টার অ্যালায়েন্সের সদস্য তুর্কি এয়ারলাইনসের তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের যাত্রী ও কার্গো উড়োজাহাজের বহরে ৫১৬টি বিমান রয়েছে। এসব উড়োজাহাজ ১৩২টি দেশের ৩৫৬টি গন্তব্যে চলাচল করে।

এই নিবন্ধটি শেয়ার করুন:

সম্পর্কিত নিবন্ধ

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। প্রথম তিন ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। শেষ দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রোববার থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে একদিনের আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে এতে অংশ নিচ্ছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজের মাধ্যমে তিনটি দেশই প্রস্তুতি শুরু করার লক্ষ্যস্থির করেছে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ত্রিদেশীয় সিরিজে লিটনের পরিবর্তে ইমন

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিটন দাসের পরিবর্তে পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের অপর দুই দল আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

10/17/2026

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও ওপেনার এসকে জারিফ সিয়ামের তিনটি অর্ধশতক এবং রুবাইয়া ইসলাম রিজনের পাঁচ উইকেটে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। আজ ওমানের আল আমিরাত স্টেডিয়ামে প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।

10/17/2026

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে জয়ে শুরুর লক্ষ্য বাংলাদেশের

ঢাকা, ১৭ অক্টোবর ২০২৬ : পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে কাল শুরু হচ্ছে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি। সকাল ১১টায় চারজাতি আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

10/17/2026

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

কোচের পদ ছাড়লেন জয়াবর্ধনে

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের কোচের পদ ছাড়লেন শ্রীলংকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে।

10/17/2026

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

দিল্লির পেস বোলিং কোচ হলেন ভাস

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন শ্রীলংকার সাবেক পেসার চামিন্দা ভাস। আইপিএলের আগামী মৌসুমে দিল্লির কোচিং প্যানেলে দেখা যাবে তাকে।

10/17/2026

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে কাল মুখোমুখি পাকিস্তান ও শ্রীলংকা

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে কাল মুখোমুখি পাকিস্তান ও শ্রীলংকা

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে স্বাগতিক পাকিস্তান। জয় দিয়ে সিরিজ শুরু করার লক্ষ্য দু’দলের। টুর্নামেন্টের আরেক দল ইংল্যান্ড।

10/17/2026